Loading live market data...
Loading active stocks...
Connecting...

খোলার কয়েক ঘণ্টার মধ্যেই তালিবানি নির্দেশে ফের বন্ধ আফগান মেয়েদের স্কুল

তালিবানি শাসনে আরও অন্ধকারে আফগানিস্থানের মেয়েদের ভবিষ্যৎ।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ তালিবানি শাসনে আরও অন্ধকারে আফগানিস্থানের মেয়েদের ভবিষ্যৎ। দীর্ঘ ৭ মাস একটানা বন্ধ থাকার পরে আজ অর্থাৎ বুধবার থেকেই খোলা হয়েছিল আফগানিস্থানের মেয়েদের স্কুলগুলি। ২০২১ সালের ১৫ আগস্ট তালিবানরা আফগানিস্থান দখলের পরে এই প্রথম খুলেছিল স্কুলগুলি। কিন্তু স্কুল খোলার কয়েক ঘণ্টার মধ্যেই ফের তালিবান নির্দেশেই বন্ধ হল আফগানিস্থানের সমস্ত বালিকা বিদ্যালয়।   

একটি আন্তর্জাতিক সংবাদসংস্থা সূত্রে খবর, বুধবার তালেবানরা আফগানিস্তানে মাধ্যমিক বালিকা বিদ্যালয়গুলি পুনরায় বন্ধ করার নির্দেশ দিয়েছে। বুধবার সকালেই দীর্ঘ ৭ মাস পরে খোলা হ্যছিল স্কুলগুলি। কিন্তু খোলার মাত্র কয়েক ঘণ্টা পরেই সেগুলি পুনরায় বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। স্থানীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, তালিবানদের নির্দেশ মেনে কাবুলের একাধিক স্কুলে ক্লাস শুরু হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই শিক্ষকরা ছাত্রীদের ফের বাড়ি ফিরে যাওয়ার নির্দেশ দেন।

এই খবরের সত্যতা স্বীকার করেছেন তালিবান সরকারের মুখপাত্রও। আফগান ছাত্রীদের বাড়ি ফিরে যাওয়ার ঘটনা প্রসঙ্গে এদিন তিনি বলেন, ‘হ্যাঁ, এটা সত্যি।’ তবে ঠিক কি কারণে পুনরায় স্কুল বন্ধের সিদ্ধান্ত নিল তালিবান সরকার সেই বিষয়ে এদিন কোনও মন্তব্য করতে দেখা যায়নি তাঁকে। 

উল্লেখ্য, গত সপ্তাহেই জানা যায় যে দীর্ঘদিন বন্ধ থাকার পরে আগামী সপ্তাহেই খুলে যাচ্ছে স্কুল। গত বছরের আগস্ট মাসে তালিবানরা পুনরায় আফগানিস্তান দখলের পর বন্ধ হয়ে যায় সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের দরজা। তার ঠিক এক মাস পরে কলেজ এবং বিশ্ববিদ্যালয়য় খুললেও সেখানে আফগান মেয়েদের পড়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। এর কিছুদিন পরে শিক্ষার্থীদের ওপর একাধিক বিধিনিষেধ জারি করার পরে কলেজ এবং বিশ্ববিদ্যালয়য় খুলে দেওয়া হলেও মেয়েদের স্কুলগুলি বন্ধ রাখারই সিদ্ধান্ত নেওয়া হয়। বুধবার সেই স্কুলগুলি খুলে দেওয়া হলেও তার কিছুক্ষণ পরেই কোনও এক অজ্ঞাত কারণে ফের বন্ধ হয়েছে সমস্ত বালিকা বিদ্যালয়ের দরজা।

‘সমুদ্রসাথী’ প্রকল্পের ভবিষ্যৎ কী? পালাবদলের পর প্রশ্ন লক্ষাধিক মৎস্যজীবীর

কেরলে ভয়ঙ্কর কাণ্ড, মাদক খাইয়ে ধর্ষণ ও ব্ল্যাকমেল অভিযোগে গ্রেফতার অটোচালক

মা ক্যান্টিনের ভবিষ্যত নিয়ে অনিশ্চয়তা! আশ্বাস পদ্ম নেতাদের

‘হ্যাপি মাদার্স ডে’, জানেন কেন পালন করা হয় এই বিশেষ দিনটি?

কোহলি-সূর্যকুমারকে টেক্কা, ঐতিহাসিক রেকর্ড গড়ার দ্বারপ্রান্তে বৈভব সূর্যবংশী

হলিউডে পা রাখতে চলেছেন দিশা পাটানি, কোন ছবিতে দেখা যাবে অক্ষয়ের নায়িকাকে?

‘আমি ৬ মাসে অনেক কিছু শিখেছি’, প্রসব-পরবর্তী যন্ত্রণা নিয়ে কান্নায় ভেঙে পড়লেন কিয়ারা

ভোটের সময় অধীরের প্রচারে বাধা দেওয়ার অভিযোগ, গ্রেফতার তৃণমূল নেতা

রূপোলি পর্দার জগৎ থেকে প্রশাসনিক প্রধান, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর পদে শপথ বিজয়ের

রাজ্যের বিরোধী দলনেতা হলেন শোভনদেব চট্টোপাধ্যায়, চিফ হুইপের দায়িত্বে ফিরহাদ

রবি সকালে তামিলনাডুর মুখ্যমন্ত্রী পদে শপথ বিজয়ের, হাজির থাকছেন রাহুল গান্ধি

চেন্নাইয়ে বিজয়ের শপথ অনুষ্ঠানে তৃষা কৃষ্ণনের হাসিমুখ ঘিরে চর্চা

পালাবদলের পরই অ্যাকশন, কলকাতা পুলিশে ব্যাপক রদবদল

চন্দ্রনাথ খুনে নয়া মোড়, অভিযুক্তদের চিহ্নিত করেছে পুলিশ