বালিগঞ্জ ও আসানসোলের উপনির্বাচনে ১২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

আগামী ১২ এপ্রিল দুই কেন্দ্রের উপনির্বাচন রয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আসন্ন আসানসোল ও বালিগঞ্জ উপনির্বাচনে আঁটোসাঁটো নিরাপত্তার বন্দোবস্থ করছে নির্বাচন কমিশন। দুই কেন্দ্রের জন্য মোট ১২০ কোম্পানি আধা সামরিক বাহিনীর জওয়ান মোতায়েন করা হবে। শুক্রবার বিকালে নির্বাচন কমিশন সূত্রে এ খবর জানা গিয়েছে। প্রথমে ঠিক ছিল, দুই কেন্দ্রে ১৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। কিন্তু পর্যাপ্ত বাহিনী না মেলায় নিরাপত্তায় কিছুটা কাটছাঁট করা হচ্ছে। উল্লেখ্য, আগামী ১২ এপ্রিল দুই কেন্দ্রের উপনির্বাচন রয়েছে।

গত বছর বিধানসভা ভোটে, এমনকী তার পরে একাধিক বিধানসভা আসনের উপনির্বাচনেও বিধানসভা আসন পিছু গড়ে ২০ কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। সেই হিসেবে আসানসোল লোকসভার অন্তর্গত সাতটি বিধানসভা কেন্দ্র ও বালিগঞ্জ মিলিয়ে আটটি বিধানসভা আসনের জন্য ১৬০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার কথা প্রথমে ভেবেছিলেন নির্বাচন কমিশনের শীর্ষ কর্তারা। যে দুই কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে সেখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজ্য পুলিশের ডিজির কাছে তথ্য চেয়ে পাঠানো হয়েছিল।

সেই তথ্যের প্রেক্ষিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ১২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। মূলত বুথ পাহারা, এরিয়া ডোমিনেশন সহ বিভিন্ন কাজে আধা সামরিক বাহিনীর জওয়ানদের কাজে লাগানো হবে। কেন্দ্রীয় বাহিনীকে সহযোগিতা করবে রাজ্যের সশস্ত্র পুলিশ। বিশেষ করে অতি স্পর্শকাতর বুথ ও সংবেদনশীল এলাকাগুলিতে প্রচার শেষ করার আগেই কেন্দ্রীয় বাহিনীর টহলদারি শুরু হয়ে যাবে। ভোটাররা যাতে নির্ভয়ে বুথে যান, সে বিষয়ে আশ্বস্ত করা হবে।

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

শৈশবে যৌন নির্যাতনের শিকার সোহেল খান, ভয়ানক স্বীকারোক্তি সলমানের ভাইয়ের

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

তিরুপতি মন্দিরের লক্ষ্মীর ভান্ডার উপচে পড়ল, একদিনেই ৯৭ কোটি দান ভক্তদের

নৈহাটি স্টেশনে ৪ ঘন্টার ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন, দুর্ভোগে পড়বেন যাত্রীরা

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে নামার আগেই ভারতের তরুণ পেসারকে শাস্তি দিল আইসিসি

শুভেন্দুকে ‘দক্ষ প্রশাসক’ আখ্যা দিয়ে মমতার সঙ্গ ছাড়লেন ২১ জুলাইয়ের ‘কলঙ্কিত নায়ক’ মণীশ

৬.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানতেই নিউজিল্যান্ডে জারি সুনামি সতর্কতা

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের

হোটেলে সারারাত ধর্ষণ, চলে নির্যাতনও! যুবকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ যুবতীর

‘জয় জগন্নাথ’ বলে গুপ্তিপাড়ায় রথের রশিতে টান ভক্তদের