অধরা আচ্ছে দিন, চার রাজ্যে অন্নদাতাদের আয় কমেছে

সংসদীয় সমিতির রিপোর্টেই দেশের অন্নদাতাদের এমন করুণ চিত্র উঠে এসেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ক্ষমতায় আসার পৌনে দু’বছরের মাথায় দেশের কৃষকদের আয় দ্বিগুণ করার স্বপ্ন বিক্রি করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু সেই ঘোষণার পরে ছয়-ছয়টি বছর কেটে গেলেও দেশের অন্নদাতাদের আয় তো দ্বিগুণ হওয়া দূরের কথা, উল্টে চার রাজ্যে কৃষকদের আয় কমেছে। ওই চার রাজ্যের মধ্যে বিজেপি কিংবা বিজেপি জোট শাসিত দুই রাজ্য। ওই দুই রাজ্য হল মধ্যপ্রদেশ ও নাগাল্যান্ড। তাছাড়া নবীন পট্টনায়কের ওড়িশা ও হেমন্ত সোরেনের ঝাড়খণ্ডেও কৃষকদের আয় গত ছয় বছরে কমেছে। সংসদীয় সমিতির রিপোর্টেই দেশের অন্নদাতাদের এমন করুণ চিত্র উঠে এসেছে।

২০১৬ সালের ২৮ ফেব্রুয়ারি কৃষকদের এক সমাবেশে স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতেই দেশের অন্নদাতাদের আয় দ্বিগুণ করার ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভিড়কে লক্ষ্য করে তিনি বলেছিলেন, ‘২০২২ সালের ফেব্রুয়ারির মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ হওয়া উচিত কি উচিত নয়?’ ভিরের মধ্যে থেকে সমস্বরে জবাব ভেসে এসেছিল, ‘হওয়া চাই।’

কিন্তু পরিসংখ্যান বলছে মোদির সেই কথা দেশের অন্নদাতাদের কাছে ফাঁকা বুলি হয়েই রয়ে গিয়েছে। সংসদের কৃষি বিষয়ক স্থায়ী সমিতি বৃহস্পতিবার যে দেশের কৃষকদের আয় নিয়ে যে প্রতিবেদন পেশ করেছে, তাতে দেখা যাচ্ছে, বেশ কয়েকটি রাজ্যে কৃষকদের আয় বেড়েছে। তবে তা দ্বিগুণ হয়নি। কৃষকদের আয় বাড়ার ক্ষেত্রে দেশের মধ্যে এগিয়ে রয়েছে মেঘালয়। ওই রাজ্যে ২০১৫-১৬ সালে যেখানে একজন কৃষকের মাসিক আয় ছিল ১৫ হাজার ৩২ টাকা, তা ২০১৮-২০১৯ সালে দাঁড়িয়েছে ২৯ হাজার ৩৪৮ টাকা। পশ্চিমবঙ্গে ২০১৫-১৬ সালে একজন কৃষকের মাসিক আয় ছিল ৬ হাজার ৫৫৯ টাকা, তা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৭৪২ টাকা।

অধিকাংশ রাজ্যে কৃষকদের আয় বাড়লেও চার রাজ্যে আয় কমেছে। ২০১৫-১৬ সালে মধ্যপ্রদেশের একজন কৃষকের মাসিক আয় ছিল ৯ হাজার ৭৪০ টাকা। তা ২০১৮-১৯ সালে কমে দাঁড়িয়েছে ৮ হাজার ৩৩৯ টাকা। ওড়িশায় ২০১৫-১৬ সালে যেখানে একজন কৃষক মাসে ৫ হাজার ২৭৪ টাকা রোজগার করতেন, তা ২০১৮-১৯ সালে কমে দাঁড়িয়েছে ৫ হাজার ১১২ টাকা।

karwa chauth 2026 rashifol: ভেবেচিন্তে বড় বিনিয়োগ করুন, লক্ষ্মীবারে ৫ রাশির জাতকদের বিপদের আশঙ্কা

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের