চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মধ্যমগ্রামে বড়সড় দুর্ঘটনার কবলে যাত্রীবাহী ট্রেন

নিজস্ব প্রতিনিধি: বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষ পেল যাত্রীবাহী ট্রেন। রবিবার ডাউন বনগাঁ লোকাল ও ডাউন হাবরা লোকাল একেবারে মুখোমুখি চলে আসে। কিন্তু চালক ও গার্ডের তৎপরতায় দূর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে সাড়ে ১১টার ডাউন বনগাঁ-শিয়ালদা লোকাল মধ্যমগ্রাম স্টেশনে ঢোকার সময় বিপত্তি ঘটে। ট্রেনটি এক নম্বর লাইনে ঢোকার বদলে দু-নম্বর লাইনে ঢুকে যায়। সেই সময় ওই ট্রেনের প্রায় ১০০ মিটার পিছনে ছিল ডাউন হাবরা লোকাল। প্রায় দেড় ঘন্টা ধরে মধ্যমগ্রাম স্টেশনে দাঁড়িয়ে থাকে ডাউন বনগাঁ লোকাল। এই ঘটনার জেরে আপ ও ডাউন লাইনের ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। বনগাঁ লাইনের সমস্ত লোকাল ট্রেন দাঁড়িয়ে যায় বিভিন্ন স্টেশনে। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পর পরিস্থিতি স্বাভাবিক হলে তারপর আবার গড়ায় চাকা।

লাইনে সমস্যার কারনে এদিন আপ ও ডাউনের সমস্ত ট্রেনই নির্ধারিত সময়ের থেকে দেরিতে চলছে। ট্রেন দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকায় গন্তব্যে পৌঁছতে অস্বাভাবিক দেরি হওয়ার কারণে ধৈর্য্য হারিয়ে ফেলেন যাত্রীরা। বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা। এই ঘটনা নিয়ে স্টেশন মাস্টারের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, এ বিষয়ে যা বলার উর্ধ্বতন কর্তৃপক্ষ বলবেন। রেলের তরফে বেশ কিছুক্ষণ ধরে চেষ্টার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। রেল সূত্রে খবর, পয়েন্টের গোলযোগের কারণেই এদিন সাড়ে ১১টার বনগাঁ লোকাল এক নম্বর লাইনের বদলে দু-নম্বর লাইনে ঢুকে যায়। এই ঘটনায় রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন দুর্ভোগে পড়া যাত্রীরা।

Published by:

Share Link:

More Releted News:

আগামী ২-৩ ঘন্টায় ৭০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় হবে শিলাবৃষ্টি

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

খাস কলকাতায় সিপিএমে ভাঙন, নির্বাচনের প্রাক্কালে একঝাঁক যুবনেতার যোগ তৃণমূলে

সল্টলেকে ভয়াবহ দুর্ঘটনা, ডিভাইডারে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে গেল গাড়ি, আহত ৪

‘‌বাংলায় আপনাদের মেয়াদ আর ঠিক ১৯ দিন’‌, বিজেপি–নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ অভিষেকের

হুমায়ুন কবীরের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের, কড়া চিঠি পেশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ