আরও মহার্ঘ জ্বালানি, চিন্তায় মধ্যবিত্ত

লিটার প্রতি পেট্রোলের দাম বেড়েছে ৩০ পয়সা, ডিজেলের ৩৫ পয়সা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ‘দেখো আমি বাড়ছি মাম্মি’র মতই ক্রমেই বেড়ে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম। লিটার প্রতি পেট্রোলের দাম বেড়েছে ৩০ পয়সা। অন্যদিকে, প্রতি লিটার ডিজেলের দাম বেড়েছে ৩৫ পয়সা। এই নিয়ে টানা সাতদিন দাম বাড়ল দুই জ্বালানির। দিল্লিতে সোমবার এক লিটার পেট্রোল কিনতে গেলে দিতে হবে প্রায় একশো টাকার মতো (৯৯.৪১ টাকা)। রবিবার প্রতি লিটার পেট্রোলের দাম ছিল ৯৯.১০ টাকা। অন্যদিকে, লিটার প্রতি ডিজেলের দাম বেড়ে ৯০.৭৭ টাকা। আগে দাম ছিল ৯০.৪২ টাকা।

বাণিজ্যনগরী মুম্বইতে পেট্রোল এবং ডিজেলের দাম একশো টাকা ছাড়িয়ে গিয়েছে। সোমবার মুম্বইতে এক লিটার পেট্রোলের দাম বেড়ে হয়েছে ১১৩.৮৮ টাকা। রবিবার পর্যন্ত দাম ছিল ১১১.৬৭ টাকা। অন্যদিকে, প্রতি লিটার ডিজেলের দাম বেড়ে দাঁড়িয়েছে ৯৫.৮৫ টাকা। আগে যা ছিল ৯৮.১৩ টাকা। সোমবার চেন্নাইতে প্রতি লিটার পেট্রোলের দাম বেড়ে হয়েছে ১০৮.১৮ টাকা। আর ডিজেলের দাম বেডে হয়েছে ৯৫.৩৩ টাকা। দুই জ্বালানি মূল্যবৃদ্ধির ফলে কলকাতায় এক লিটার পেট্রোলের দাম বেড়ে হয়েছে ১০৮.৮৫ টাকা। অন্যদিকে, ডিজেলের দাম বেড়ে হয়েছে ৯৩.৯২ টাকা।

এই দুই জ্বালানির দাম যে বাড়বে সে ব্যাপারে নিশ্চিত ছিল বাজার বিশেষজ্ঞরা। তাদের আশঙ্কা ছিল, পাঁচ রাজ্যে ভোটের ফল ঘোষণার পরে পরেই দুই জ্বালানি দাম লাফিয়ে লাফিয়ে বাড়বে। সেই আশঙ্কা সত্যি হল। ৫০ টাকা করে বেড়েছে বাড়িতে ব্যবহৃত ১৪.২ কেজির গ্যাস সিলিন্ডার। গৃহস্থকে তা কিনতে হচ্ছে ৯৭৬ টাকায়।

আমেরিকার সঙ্গে চুক্তি সত্বেও সামরিক প্রস্তুতি জোরদার করছে ইরান

শ্রীলঙ্কার খেলোয়াড়দের সঙ্গে হাতাহাতি, ভারতের হয়ে অভিষেকের আগেই শাস্তির মুখে পড়বেন বৈভব?

লঞ্চের আগেই চর্চায় OPPO Reno 16 Series, জেনে নিন সম্ভাব্য দাম ও স্পেসিফিকেশন

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা, দক্ষিণবঙ্গে কমবে কি অস্বস্তি? জানুন আবহাওয়া আপডেট

আটক অভিষেক ঘনিষ্ঠ তৃণমূলপন্থী শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলাম

শাশুড়ির মন জিততে চান? শেষ মুহূর্তে কিনে ফেলুন এই আধুনিক উপহারগুলি

হাঁটুর অস্ত্রোপচারে বাড়তে পারে সমস্যা! অস্টিওআর্থ্রাইটিসের সমাধান জানালেন চিকিৎসকরা

ক্যালিফোর্নিয়ায় ভেঙে পড়ল মার্কিন B-52 বোমারু বিমান, নিহত ৮

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

টাকা আসছে, তবু থাকছে না? রান্নাঘরের এই পরিবর্তনেই মিলতে পারে সমাধান

আজ মঙ্গলের কৃত্তিকা নক্ষত্রে গোচর, ভাগ্যের চাকা ঘুরবে ৪ রাশির জাতকদের

চালের পায়েস তো অনেক খেয়েছেন, এবার বানিয়ে ফেলুন কাঁঠালের পায়েস