উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা, দক্ষিণবঙ্গে কমবে কি অস্বস্তি? জানুন আবহাওয়া আপডেট

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্ষা ঢুকলেও দক্ষিণবঙ্গে মিলছে না স্বস্তি। বিক্ষিপ্ত বজ্রবৃষ্টির সম্ভাবনা থাকলেও আগামী এক সপ্তাহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোনও ইঙ্গিত নেই। উল্টে বাড়বে গরম ও অস্বস্তি। অন্যদিকে উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। অন্যদিকে, উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। আবহাওয়াবিদদের মতে, বর্তমানে মৌসুমী অক্ষরেখা হায়দরাবাদ, কোরাপুট, রাঁচি, জামুই ও মুজফ্ফরপুর হয়ে বিস্তৃত রয়েছে। বর্ষা ইতিমধ্যেই বাংলার পাশাপাশি ওড়িশা, ঝাড়খণ্ড ও বিহারের বিস্তীর্ণ অংশে পৌঁছে গিয়েছে। 

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা

বুধবার থেকে শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে কমলা সতর্কতা জারি করা হয়েছে। কোথাও কোথাও ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার জেলায় রবিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

আরও পড়ুন: সরকারি কর্মীদের যোগ দিবসের কর্মসূচিতে যোগদান বাধ্যতামূলক, নির্দেশ নবান্নের

দক্ষিণবঙ্গে গরম ও অস্বস্তি বাড়বে

দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ তুলনামূলক কম থাকবে। জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় তাপমাত্রা খুব বেশি না বাড়লেও ভ্যাপসা গরমের অনুভূতি অনেক বেশি হবে। দিনের শুরু থেকেই গরম ও অস্বস্তি অনুভূত হবে। আকাশ আংশিক মেঘলা থাকলেও রোদ উঠলে তাপের প্রকোপ বাড়বে। দুপুরের পর থেকে রাত পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি। এছাড়া উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া ও পুরুলিয়াতেও বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি হতে পারে। অন্যান্য জেলায় সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কলকাতার আবহাওয়া

কলকাতায় আগামী ২৪ ঘণ্টায় গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। আকাশ আংশিক মেঘলা থাকবে এবং বিকেল বা সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। শহরের তাপমাত্রা ২৮ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলেও আর্দ্রতার কারণে অনুভূত তাপমাত্রা ৪২ ডিগ্রি বা তারও বেশি মনে হতে পারে। মঙ্গলবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১.৮ ডিগ্রি বেশি। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.৪ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৫৯ থেকে ৯১ শতাংশের মধ্যে।

আমেরিকার সঙ্গে চুক্তি সত্বেও সামরিক প্রস্তুতি জোরদার করছে ইরান

শ্রীলঙ্কার খেলোয়াড়দের সঙ্গে হাতাহাতি, ভারতের হয়ে অভিষেকের আগেই শাস্তির মুখে পড়বেন বৈভব?

লঞ্চের আগেই চর্চায় OPPO Reno 16 Series, জেনে নিন সম্ভাব্য দাম ও স্পেসিফিকেশন

আটক অভিষেক ঘনিষ্ঠ তৃণমূলপন্থী শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলাম

শাশুড়ির মন জিততে চান? শেষ মুহূর্তে কিনে ফেলুন এই আধুনিক উপহারগুলি

হাঁটুর অস্ত্রোপচারে বাড়তে পারে সমস্যা! অস্টিওআর্থ্রাইটিসের সমাধান জানালেন চিকিৎসকরা

ক্যালিফোর্নিয়ায় ভেঙে পড়ল মার্কিন B-52 বোমারু বিমান, নিহত ৮

টাকা আসছে, তবু থাকছে না? রান্নাঘরের এই পরিবর্তনেই মিলতে পারে সমাধান

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা, দক্ষিণবঙ্গে কমবে কি অস্বস্তি? জানুন আবহাওয়া আপডেট

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

আজ মঙ্গলের কৃত্তিকা নক্ষত্রে গোচর, ভাগ্যের চাকা ঘুরবে ৪ রাশির জাতকদের

চালের পায়েস তো অনেক খেয়েছেন, এবার বানিয়ে ফেলুন কাঁঠালের পায়েস

মুখ্যমন্ত্রীর আগমনে সাজ সাজ রব কার্শিয়াংয়ে, চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের