পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মঙ্গলে পথে তৃণমূল

পেট্রোপণ্য, ঔষধ ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবার পথে নামছে তৃণমূল কংগ্রেসের ছাত্র ও যুব সংগঠন।

Share:

নিজস্ব প্রতিনিধি: পেট্রোপণ্য, ঔষধ ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবার পথে নামছে তৃণমূল কংগ্রেসের ছাত্র ও যুব সংগঠন। মঙ্গলবার দলের এই দুই সংগঠনের আয়োজনে মিছিলে সামিল হবে তৃণমূল কংগ্রেস। দুপুর তিনটে নাগাদ যুব তৃণমূল ও টিএমসিপি যৌথভাবে মিছিলের আয়োজন করেছে। মিছিলে হাঁটবেন যুবনেত্রী সায়নী ঘোষ ও তৃণমূল ছাত্র পরিষদের শীর্ষ নেতৃত্ব। পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির পাশাপাশি সম্প্রতি ওষুধ ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূ্ল্যবৃদ্ধির প্রতিবাদেও এই মিছিল থেকে সুর চড়াবেন তৃণমূল নেতৃত্ব।

পাঁচ রাজ্যের ভোট মিটতেই সপ্তাহ দুই আগে রান্নার গ্যাসের দাম একধাক্কায় ৫০ টাকা বাড়িয়েছিল কেন্দ্র। এরপর গত সপ্তাহে টানা ৬ দিন ধরে পেট্রোপণ্যের দাম বেড়েছে। সোমবারও ফের পেট্রল ও ডিজেলের দামবৃদ্ধি হয়। এর প্রতিবাদে মঙ্গলবার পথে নামার কর্মসূচি নিয়েছে তৃণমূল। জানা গিয়েছে, এদিন দুপুর তিনটে নাগাদ হাজরা মোড় থেকে ধর্মতলায় গান্ধীমূর্তির পাদদেশ পর্যন্ত মিছিল করবে তৃণমূল ছাত্র পরিষদ (TMCP) ও যুব তৃণমূল নেতৃত্ব। মিছিলে হাঁটবেন যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষ (Saayoni Ghosh), টিএমসিপির সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য, উত্তর ও দক্ষিণ কলকাতার তৃণমূল যুব কংগ্রেস সভাপতি।

দেশজুড়ে ক্রমাগত বাড়ছে জ্বালানি তেলের দাম। সোমবার মাঝরাত থেকে লিটার প্রতি পেট্রল(Petrol), ডিজেলের(Diesel) দাম বেড়েছে। পেট্রল লিটার প্রতি ৮৩ পয়সা ও ডিজেল ৭০ পয়সা প্রতি লিটারের দামবৃদ্ধি হয়েছে। এর ফলে কলকাতায় প্রতি লিটার পেট্রলের দাম বেড়ে দাঁড়িয়েছে ১০৯ টাকা ৬৮ পয়সা, ডিজেল লিটার প্রতি ৯৪ টাকা ৬২ পয়সা। শুধু পেট্রোপণ্যের দাম নয়, প্রতিনিয়ত বাড়ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মুল্যও। সম্প্রতি জীবনদায়ী ওষুধের দামও বাড়ার কথা ঘোষনা করা হয়েছে। আর এসব কিছুর প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার পথে নামছে তৃনমুল কংগ্রেস।

জোর ধাক্কা পলাতক নীরব মোদির, ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ১০০ কোটির ঋণ মেটানোর নির্দেশ

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই অ্যাকশনে পুলিশ, তামান্না খুনে গ্রেফতার আরও ২

দাদুর যৌন লালসার শিকার নাতনি, গ্রেফতার অভিযুক্ত

ছত্তিশগড়ে মিলল হিরের খনি! মাটির নীচে লুকিয়ে আরও বড় ভাণ্ডার?

বিশ্বকাপে রেকর্ডের পর মেসিকে নিয়ে করা প্রশ্নে চটলেন রোনাল্ডো, যা বললেন…

গেস্ট হাউসে পুলিশের হানায় যৌনচক্রের পর্দাফাঁস, আটক ৭

সমুদ্র, পাহাড়ের অনন্য মেলবন্ধন, গোয়া ছেড়ে ঘুরে আসুন কর্নাটকের গোকর্ণ

মোবাইল ফোন বাজারে শোরগোল ফেলতে আসছে Nothing Phone 4b

বন্ধ হচ্ছে রুশ-ইউক্রেন যুদ্ধ? পুতিনের মন্তব্যে জোর জল্পনা

‘ডিজে বাজানো’ মন্তব্য মামলা, অভিষেকের গলা মেলানোর অনুমতি পেল সিআইডি

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে ইলেকট্রিক শক দিতে হবে, সংসদে দাবি বিএনপি নেত্রীর

বর্ষার মরশুমে ভিড় বাড়ছে এই ‘অচেনা’ গন্তব্যগুলিতে, জুনেই ঘুরে আসতে পারেন

১১,০০০ mAh ব্যাটারি! নতুন Honor X80 Pro Max নিয়ে প্রযুক্তি দুনিয়ায় তুঙ্গে চর্চা

ঘুম থেকে ওঠার সময় তাড়াহুড়ো? এই অভ্যাসেই বাড়তে পারে কোমর ব্যথার ঝুঁকি