৭৮ দিনের উৎসব বোনাস ঘোষণা রেলের, উপকৃত ১১ লক্ষ কর্মী

পুজোর আগেই সুখবর দিল রেলমন্ত্রক। তাঁদের ১১ লক্ষ কর্মচারীদের জন্য ৭৮ দিনের উৎসব বোনাস ঘোষণা করল রেল। বুধবারই এই প্রস্তাবে সায় দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রীসভা।

Share:

নিজস্ব প্রতিনিধি: পুজোর আগেই সুখবর দিল রেলমন্ত্রক। তাঁদের ১১ লক্ষ কর্মচারীদের জন্য ৭৮ দিনের উৎসব বোনাস ঘোষণা করল রেল। বুধবারই এই প্রস্তাবে সায় দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রীসভা। পরে জানানো হয়, ২০২০-২১ অর্থবর্ষে রেলের ১১ লক্ষ নন-গেজেটেড কর্মচারী এই বোনাস পাবেন। উল্লেখ্য, গত অর্থবর্ষেও (২০১৯-২০) রেল ৭৮ দিনেরই বোনাস দিয়েছিল। সেবার বোনাস দিতে রেলের ব্যায় হয়েছিল মোট ২ হাজার ৮১ কোটি ৬৮ লক্ষ টাকা। তবে এবার রেল মন্ত্রক সিদ্ধান্ত নিয়েছে প্রতি মাসে সর্বোচ্চ সাত হাজার টাকা হিসেবে ৭৮ দিনে সর্বোচ্চ ১৭ হাজার ৯৫১ টাকা বোনাস হিসেবে দেওয়া হবে।

তবে এই সুবিধা পাবেন না আরপিএফ এবং আরপিএসএফ কর্মীরা। এছাড়া রেলের বাকি সব বিভাগের কর্মীদেরই পুজো বোনাস দেওয়া হবে। মূলত, রেল কর্মচারীদের আরও উৎসাহিত করতেই এই বোনাস দেওয়া হয়, যাতে তাঁরা নতুন উদ্যমে তাঁদের কর্মদক্ষতা বাড়ান। রেলমন্ত্রকের বক্তব্য, এই করোনাকালেও রেলকর্মীরা পরিষেবা দিয়েছেন। বিশেষ করে স্পেশাল ট্রেন, শ্রমিক স্পেশাল ট্রেন-সহ পণ্য পরিবহন করে দেশের লাইফলাইন চালু রেখেছিলেন। বিশেষ করে গত বছরের তুলনায় চলতি বছরে রেল ১৪ শতাংশ বেশি পণ্য় পরিবহন করেছে।

নিরামিষাশীদের জন্য বিকল্প উৎস, প্রোটিনের চাহিদা পূরণ করবে কোন ৫ ফল?  

২৯ জুলাই গুরুপূর্ণিমা, জেনে নিন গুরু উপাসনার তিথি ও পুজো পদ্ধতি

টাকা আসছে না ঘরে? সোফার পিছনের দেওয়ালে এই ছবি রাখুন

আজ শনিবার দেবশয়নী একাদশী, ৪ রাশির জাতকদের ভাগ্য চমকাবে

আজকের রাশিফল: প্রচুর ব্যয় হচ্ছে? সঞ্চয়ে মনোযোগ দিন, নয়তো বিপদ বাড়বে…

পড়ুয়াদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহারের অভিযোগ নিয়ে তদন্ত শুরু র‍্যাফের

কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন রেল প্রতিমন্ত্রী রভনীত সিংহ বিট্টু

বর্ষায় সারাক্ষণ ক্লান্ত লাগছে? অবহেলা নয়, কারণ হতে পারে এই ৫ শারীরিক সমস্যা

NEET প্রশ্নফাঁসের জের, পরীক্ষার দায়িত্বে থাকা NTA-র ৪৭ আধিকারিক বরখাস্ত

ইনস্টাগ্রামে সক্রিয়তা বাড়াতে হবে, মন্ত্রীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

আরশোলাদের পাশে মমতা, সোমে দিল্লিতে যাচ্ছেন তৃণমূলনেত্রী

কারি পাতার জাদুকরী গুণ, রোজ খেলেই হবে ৫টি দুর্দান্ত উপকার

রোজকার এই অভ্যাসগুলোই দ্রুত বুড়িয়ে দিতে পারে আপনার মস্তিষ্ক! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণে ১২ সেনা জওয়ান-সহ নিহত ১৫