আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

স্বাস্থ্যকর ও মুখরোচক দুইই চাই? বানিয়ে ফেলুন ‘আম মুরগির ঝোল’

নিজস্ব প্রতিনিধিঃ গরমকালে কাঁচা আমের নানা পদ আমাদের জিভে জল আনে তো বটেই তাঁর সঙ্গে আমাদের গরমকালে রসনা তৃপ্তির পাশাপাশি আমাদের স্বাস্থ্যও সঠিক রাখে। আমের ডাল বা কাঁচা আমের বেশ কিছু চিরাচরিত পদ আমাদের জানা রয়েছে। আসুন আজ জেনে নিই আম দিয়ে মুরগির মাংসের এক অভিনব পদ ‘আম-মুরগীর ঝোল’

উপকরণঃ 

চিকেন- ৫০০ গ্রাম

কাঁচা আম: ৫-৬ টুকরো

সর্ষের তেল: ৩ টেবল চামচ

হলুদগুঁড়ো: ১ চা চামচ

জিরেগুঁড়ো: ১/২ চা চামচ

লঙ্কাগুঁড়ো: ১/২ চা চামচ

তেজপাতা: ২ টো

পেঁয়াজবাটা: ২ টেবল চামচ

আদাবাটা: ১ চা চামচ

রসুনবাটা: ১ চা চামচ

কাঁচালঙ্কাবাটা: ১ টেবল চামচ

সাদা জিরে: ১/২ চা চামচ

শুকনোলঙ্কা: ১ টা

ধনেপাতাকুচি: ১ টেবল চামচ

প্রণালীঃ মাংস হলুদগুঁড়ো, লঙ্কাগুঁড়ো, কাঁচালঙ্কা বাটা আদাবাটা, পেঁয়াজবাটা দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে ১ ঘণ্টা ফ্রিজে রেখে দিন। ঘণ্টাখানেক পর ফ্রিজ থেকে বের করে নিন। এবার কড়াইতে তেল গরম করে তাতে তেজপাতা, শুকনো লঙ্কা, সাদা জিরে ফোড়ন দিয়ে ম্যারিনেট করে রাখা মাংস দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। কষানো হয়ে এলে এতে খানিকটা জল দিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ চাপা দিয়ে রেখে সিদ্ধ হতে দিন। কিছুক্ষণ পর এতে কাঁচা আমের টুকরোগুলি দিয়ে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে সিদ্ধ করে নিয়ে ঝোল শুকিয়ে মাখো মাখো হয়ে এলে নামিয়ে ভাতের সঙ্গে পরিবেশন করুন ‘আম মুরগির ঝোল’।

Published by:

Share Link:

More Releted News:

তোপসে-ভেটকি ভুলে যান, বাটা মাছ দিয়ে বানান গন্ধরাজ ব্যাটার ফ্রাই

সন্ধের আড্ডায় বাড়িতেই বানিয়ে ফেলুন  ক্রিস্পি-ক্রিমি ‘দই কে শোলে’

ঘরেই বানান রেস্তোরাঁর মতো মেথি মালাই পনির, তেতো নয় একদম ক্রিমি স্বাদে

ডিম ছাড়াই অমলেটের স্বাদ, সয়াবিন-পাঁপড় দিয়ে বানান এই নিরামিষ কারি

চেনা বেগুন এবার অন্য রূপে, দই মিশিয়ে বানান সুস্বাদু বেগুন বাহার

মজাদার রুই মাছের কালিয়া, ভাত-পোলাওয়ের সাথে জমবে অসাধারণ স্বাদ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ