চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মাংসকেও হার মানাবে এই সোয়া পাকোড়া

courtesy google

নিজস্ব প্রতিনিধি : পুষ্টিগুনে ভরপুর সোয়াবিনের জুড়ি মেলা ভার। সয়াবিন দিয়ে হরেক রকম পদ বাড়িতে বানোনো হয়ে থাকে। তবে সোয়া পাকোড়া খেয়েছেন কী ? এর যেমন স্বাদ, তেমনই ঝামেলা ছাড়া সহজেই বানানো যায় এই সোয়া সস। সয়াবিন যেমন দামে কম তেমনি এতে প্রোটিনের মাত্রাও বেশি। সন্ধ্যের জলখাবারে যদি বানিয়ে ফেলেন সয়াবিনের পকোড়া তবে আড্ডা হয় জমমজাট। আর দেরি কেন! রইল রেসিপি।

উপকরণ : ৫০০ গ্রাম সোয়াবিন,কালো জিরে, বেসন, পেঁয়াজ, লঙ্কা, জিরে গুঁড়ো, বেকিং সোডা, ডিম, লবন, তেল, ধনেপাতা কুচি

প্রণালী : প্রথমে সোয়াবিন গুলোকে ভাল করে সেদ্ধ করে নিতে হবে। এরপর জল ঝড়িয়ে ঠান্ডা করে নিতে হবে। সেদ্ধ সয়াবিন গুলিকে ছোট ছোট টুকরো করে ছিঁড়ে নিতে হবে।

এবার অন্য একটি পাত্রে ওই সয়াবিন, কালো জিরা, জিরা গুঁড়ো, বেসন, পেঁয়াজ কুচি, লঙ্কা, রসুন কুচি ও পরিমাণ মতো লবন দিয়ে একদম সামান্য পরিমান জল দিয়ে মেখে নিন।

এরপর ওই মিশ্রণে দুটি ডিম যোগ করতে হবে। এরপর মিশ্রণটি শক্ত করে মেখে নিন। একটু বেকিং সোডা মেশাতে পারেন পকোড়া মুচমুচে হবার জন্য।

এরপর কড়াইতে তেল গরম হলে ওই মিশ্রণ পকোড়ার আকাড়ে গড়ে নিয়ে গরম গরম ভেজে তুলে নিন। সস অথবা পুদিনার চাটনি দিয়ে পরিবেশন করুন।

Published by:

Share Link:

More Releted News:

ঘরোয়া স্বাদে নতুন মাত্রা,সহজ উপায়ে তৈরি করুন সুস্বাদু তেতো ডাল

রবিবারের স্ন্যাকসে ছানার কিছু চট জলদি রেসিপি ঘরেই বানিয়ে নিন

ডাবের জল নাকি লস্যি কোনটি শরীরের জন্য বেশি উপকারী?

গরমে বদহজম থেকে মুক্তি পেতে ঘরোয়া পানীয়, জানুন সহজ রেসিপি

গরমে পেটের সমস্যা কমাতে পাতে রাখতে পারেন ঝিঙে-চিংড়ির এই ঘরোয়া রেসিপি

হঠাৎই ট্রেন্ডে রাইস পেপার! জানেন এর আসল কারণ?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ