Loading live market data...
Loading active stocks...
Connecting...

দুধচাষীদের পাশে রাজ্য সরকার, পাবেন বাড়তি দাম

এবার থেকে রাজ্য সরকার দুধচাষীদের কাছ থেকে লিটার প্রতি ৩১ টাকার পরিবর্তে ৩৪ টাকা দরে দুধ কিনবে। কিন্তু আমজনতার ওপর কোনও চাপ পড়বে না।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে দুধের যোগান বাড়াতে আগেই উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। সেই কারণেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) নির্দেশ দেন রাজ্যের জেলায় জেলায় ছড়িয়ে থাকা দুধ উৎপাদনকারীদের নথিভুক্ত করে ‘দুধচাষী’র(Milk Farmers) তকমা দিতে। সেই প্রক্রিয়া ইতিমধ্যেই অনেকটাই এগিয়ে গিয়েছে। এমনকি এই দুধচাষীরা যাতে সহজ শর্তে ঋণ পান তার জন্য রাজ্য সরকারের তরফে তাঁদের ক্রেডিট কার্ডও(Credit Card) দেওয়া হচ্ছে। একই সঙ্গে লক্ষ্য রয়েছে রাজ্যে বেকার যুবকদের এই দুধ উৎপাদন প্রক্রিয়ার সঙ্গে জুড়ে দিতে। বিশেষ করে গ্রামীণ এলাকায় যাতে বেকার যুবকেরা স্বনির্ভর গোষ্ঠী(Self Help Group) তৈরি করে দুধ উৎপাদন ও তা বিক্রির মাধ্যমে স্বনির্ভর হয়ে উঠতে পারে তার জন্য বিশেষ ভাবে নজর দিতে শুরু করেছে রাজ্য সরকার। সেই লক্ষ্যেই এবার রাজ্য সরকার দুধ চাষীদের কাছ থেকে দুধ কেনার দাম বাড়িয়ে দিল। এবার থেকে রাজ্য সরকার দুধচাষীদের কাছ থেকে লিটার প্রতি ৩১ টাকার পরিবর্তে ৩৪ টাকা দরে দুধ কিনবে। অর্থাৎ দুধচাষীরা এবার থেকে লিটার প্রতি বাড়তি ৩টাকা করে পেতে চলেছেন তাঁদের দুধের দাম বাবদ।

সম্প্রতি পাহাড় সফরে গিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, এবার থেকে রাজ্যেও পুরুষদের নিয়ে স্বনির্ভর গোষ্ঠী গড়ে তোলা হবে। মনে করা হচ্ছে ওই সব পুরুষ স্বনির্ভর গোষ্ঠীদের একটা বড় অংশকেই রাজ্য সরকারের তরফে উৎসাহ দেওয়া হবে দুধ উৎপাদনের দিকে নজর দিতে। কেননা সেক্ষেত্রে তাঁদের কাছ থেকে রাজ্য সরকারই দুধ কিনে নেবে। সেই দুধ কিনবে বাংলা ডায়রি(Bangla Dairy)। সেই কারণেই দুধচাষীদের কাছ থেকে দুধ কেনার দাম লিটার প্রতি বাড়িয়ে ৩১ টাকা থেকে ৩৪ টাকা করে দেওয়া হল। যদিও এই বাড়তি দামের কোনও প্রভাব পড়বে না আমজনতার ওপর। কেননা বাংলা ডায়রি থেকে যারা দুধ কেনেন তাঁদের দুধের কোনও দাম বাড়ানো হচ্ছে না। অর্থাৎ দুধচাষীরা বাংলা ডায়রিকে দুধ বিক্রি করে বাড়তি দাম পেলেও আমজনতাকে কোনও বাড়তি দাম দিতে হবে না। তাঁদের দুধের দাম এখন যা আছে সেটাই থাকছে। আমজনতার ওপর কোনও রকম আর্থিক চাপ না বাড়িয়েও যে দুধচাষীদের পাশে দাঁড়ানো যায়, তাঁদের হাতে দুধের বাড়তি দাম তুলে দেওয়া যায় সেটাই এবার করে দেখাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চলা রাজ্যের মা-মাটি-মানুষের সরকার। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে মুখে হাসি ফুটতে চলেছে দুধচাষীদের মুখেও।

ঝাড়গ্রাম হাসপাতাল পরিদর্শনে বিধায়ক লক্ষীকান্ত সাউ, পরিষেবা উন্নয়নে দিলেন জোর

দুরন্ত ব্যাটিং ক্লাসেন-ঈশানের, পঞ্জাবকে ২৩৬ রানের লক্ষ্য দিল হায়দরাবাদ

ভবানী ভবনে পুলিশ ওয়েলফেয়ার অফিসে ঝুলল তালা,ডিউটিরত পুলিশ কর্মীদের বদলি অন্যত্র

ইম্পা-র অফিসে কেন্দ্রীয় বাহিনী, গ্রেফতার হতে পারেন কয়েকজন প্রযোজক

গোপীবল্লভপুরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আবেদন বিজেপির

‘হাতেপায়ে ধরলে ঠিক বিজেপি হয়ে যাবেন’, এবার কবীর সুমনকে তোপ তসলিমা নাসরিনের

ভোটের ফল নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন মমতা!

নবান্নে গিয়ে মুখ্যসচিব ও ডিজিকে কড়া হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার বার্তা শমীকের

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

মমতার সরকার বিদায় নিতেই তিস্তার জল পাওয়া নিয়ে আশাবাদী তারেক রহমান

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? আগামিকালই জানাবেন অমিত শাহ

পুশ ব্যাক রুখতে পশ্চিমবঙ্গ লাগোয়া সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা থাকছে মমতার, জানিয়ে দিলেন ডিজি

পাকিস্তানের সঙ্গে খেলাধুলার সম্পর্ক স্থগিত রাখল ভারত