মুক্তি পেল ‘প্র্যাঙ্কেনস্টাইন’র অফিশিয়াল টিজার

মুক্তি পেল ক্লিক ওটিটি প্ল্যাটফর্মের নতুন ওয়েব সিরিজ 'প্র্যাঙ্কেনস্টাইন'র অফিশিয়াল টিজার। এই সিরিজে নতুন গল্প পাবেন দর্শক।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মুক্তি পেল ক্লিক ওটিটি প্ল্যাটফর্মের নতুন ওয়েব সিরিজ ‘প্র্যাঙ্কেনস্টাইন’র অফিশিয়াল টিজার। সাগ্নিক চট্টোপাধ্যায়ের পরিচালনায় এই সিরিজে এক নতুন ধরণের গল্প পেতে চলেছেন দর্শক। যে সিরিজে এক রহস্য রোমাঞ্চের ছোঁয়া পাবেন আর সেই অত্যন্ত রহস্যজনক চরিত্রে অভিনয় করছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। ছবির টিজার জুড়ে সেই রহস্যময়তার ছড়াছড়ি। টিজারের শুরু থেকেই এক রহস্যময় গলায় হিন্দি ভাষায় ভয়েজ ওভারে শোনা যাচ্ছে ”ক্যায়া আপনে কভি সন্নাটে কো শুনা হ্যায়? ইয়া আন্ধেরে কো দেখা হ্যায়?” আর সারা টিজার জুড়েই দেখা যাচ্ছে এক রহস্যময় বাড়ি, ঝাড়বাতির দুলুনি,রহস্যময় পরীতে সাজানো বাড়ি সব মিলিয়ে এক আধিভৌতিক উপলব্ধি। 

এই সিরিজের গল্প এগোবে একদল কমবয়সী ছেলে মেয়ের। যারা মূলত প্র্যাঙ্ক ভিডিও বানায়। আর সেই ভিডিও বানাতে বানাতেই তাঁরা পায় সাফল্য ও সম্মান। ডাক আসে মুম্বই থেকে, মুম্বইয়ের ইউটিউব ফ্যানফেস্টে আমন্ত্রণ পেয়ে উড়ে যা দলের ৪ জন। আর ফিরে এসে সেই আনন্দকে উদযাপন করতেই তাঁরা শহরের অদূরে এক শতাধিক বছরের পুরানো রাজবাড়িতে গিয়ে ওঠে আর মাঝরাতে ঘটে যায় বিপত্তি। উদযাপন চলাকালীন মদ শেষ হয়ে গেলে কোনও উপায় না দেখে অবশেষে মদ কিনতে বের হন দলের দুই পুরুষ সদস্য রুবেন ও ভিকি। 

তাঁদের সেদিনের গন্তব্যে থেকে যায় দলের দুই মহিলা সদস্য শিরীন ও আরু। বেশ কিছু পড়ে নিজেদের গন্তব্যে ফিরে এসে রুবেন ও ভিকি দেখে তাঁদের দুই বান্ধবি ঘরের এক কোণে জবুথবু অবস্থায় অত্যন্ত ভীত হয়ে বসে রয়েছে আর ওই একই ঘরে তাঁদের অদূরে বসে রয়েছেন এক ছাপোষা প্রৌঢ়। যার হাতে নাইন এম এম পিস্তল। লোকটির আচরণে যেন মধু ঝরে পড়ে, কিন্তু তার এই বাড়িতে আগমণের কারণ শুনে চারটি ছেলেমেয়ের বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে যায়। আর সেই প্রৌঢ়ের চরিত্রে অভিনয় করছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। সেখান থেকেই গল্পে রহস্যময়তার শুরু। 

কৌশিক গঙ্গোপাধ্যায় ছাড়াও এই সিরিজে রয়েছেন  দীপ দে, শ্রীতমা দে, ঈপ্সিতা কুন্ডু, রেমো, ভাস্কর দত্ত, রোহিনী চ্যাটার্জী, সোমনাথ ভট্টাচার্য, প্রিয়দর্শিনী দাসগুপ্ত, অয়ন্তিকা পাল। চিত্রনাট্য সহযোগী শ্রেষ্ঠা চ্যাটার্জী, চিত্রগ্রহণে অরিন্দম ভট্টাচার্য শব্দ বিন্যাস এবং সঙ্গীত পরিচালনায় রয়েছেন রাজদীপ গাঙ্গুলী, প্রযোজনা নির্মাণে হিয়া মুখার্জী ও পোশাকে মেঘা চক্রবর্তী প্রমুখ। 

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট