কলকাতায় আংশিক মেঘলা, ভারী বৃষ্টি দার্জিলিং ও আলিপুরদুয়ারে

এদিন শহর কলকাতার আকাশ থাকবে আংশিক মেঘলা। তাই তাপমাত্রা খুব একটা চড়বে না। কিন্তু বৃষ্টিও হবে না। বরঞ্চ থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি।

Share:

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণবঙ্গে বৃষ্টির দেখা না মিললেও, প্রকৃতির কৃপা পাচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলি। দক্ষিণবঙ্গে ছিঁটেফোঁটা বৃষ্টি(Rain) না হলেও ডুয়ার্স লাগোয়া উত্তরবঙ্গের জেলাগুলি নিয়মিত ভাল বৃষ্টি পেয়ে চলেছে। রবি সকালেও আলিপুর আবহাওয়া(Weather) দফতর জানিয়েছে দক্ষিণবঙ্গে আগামী ৪-৫ দিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে এদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং ও আলিপুরদুয়ার জেলায়। উত্তরবঙ্গ লাগোয়া দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সামান্য বৃষ্টিপাত হতে পারে। এদিন শহর কলকাতার(Kolkata) আকাশ থাকবে আংশিক মেঘলা। তাই তাপমাত্রা খুব একটা চড়বে না। কিন্তু বৃষ্টিও হবে না। বরঞ্চ থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। তাতে ভুগতে হবে আমজনতাকে। শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৮ ডিগ্রি সেলসিয়াস, এদিনও সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রির আশেপাশেই থাকবে বলে মনে করা হচ্ছে।

সাধারণত কলকাতা সহ দক্ষিণবঙ্গের বুকে যেখানে মার্চ মাসে ১টি ও এপ্রিলের প্রথমার্ধের মধ্যে ৪টি কালবৈশাখীর দেখা মেলে। কিন্তু এবারে মার্চে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বুকে একটি কালবৈশাখী ঝড়ের দেখা মেলেনি। খালি মার্চ মাসে ১দিন মালদা জেলার কিছু কিছু এলাকায় কালবৈশাখী ঝড়বৃষ্টি হয়েছিল। আর এখানেই প্রশ্ন, কেন এই ঝড়বৃষ্টিহীন অবস্থা? আবহাওয়াবিদরা জানিয়েছেন, বাংলার(Bengal) বুকে কালবৈশাখী ঝড়বৃষ্টি হওয়ার পিছনে একটা বড় ভূমিকা থাকে ছোটনাগপুর মালভূমির। ঝাড়খণ্ডের বুকে থাকা এই মালভূমির উষ্ণতাই সাগরের ঠান্ডা জোলো হাওয়াকে টেনে আনে নিজের দিকে। তারপর সেখানকার গরম হাওয়ার সঙ্গে মিলে সেই সাগরের হাওয়াই জন্ম দেয় বজ্রগর্ভ উলম্ব মেঘের। সেই মেঘই ধেয়ে আসে দক্ষিণবঙ্গের দিকে। কখনও কখনও তা চলে যায় উত্তরবঙ্গের দিকেও। সেই উলম্ব মেঘের আকার আকৃতির ওপরেই নির্ভর করে তা কোথায় ভেঙে পড়বে ও কতটা বৃষ্টি ঘটাবে। একই সঙ্গে ঝড় কোথায় কত বেগে হবে তাও ওই উলম্ব মেঘের আকারআকৃতি বিশ্লেষণ করে বলে দেব আবহাওয়াবিদরা।

কিন্তু এবারে সাগর থেকে জলীয় বাষ্প ঢুকলেও তা ছড়িয়ে পড়ছে দক্ষিণবঙ্গ সহ ছোটনাগপুর মালভূমির ওপরেও। ফলে সেখানেও থাকছে মেঘলা আবহাওয়া। যার জেরে সেখানকার হাওয়া খুব একটা গরম হচ্ছে না। ফলে বজ্রগর্ভ মেঘের জন্মও হচ্ছে না সেখানে। আর এই অবস্থাই দক্ষিণবঙ্গের বুকে কোনও ঝড়বৃষ্টি এনে দিচ্ছে না। সাগরের হাওয়া এখন পাড়ি জমাচ্ছে উত্তরবঙ্গের বুকে। সেখানে পাহাড়ের গায়ে ধাক্কা খেয়ে তা বৃষ্টি হয়ে ঝরে পড়ছে ডুয়ার্স লাগোয়া কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং ও দার্জিলিং জেলায়। শনিবার কোচবিহার(Coachbehar) জেলায় এতটাই ভারী বৃষ্টি হয়েছে যে সেখানে মাথায় হাত পড়ে গিয়েছে পাটচাষীদের। শনিবার রাতভর বৃষ্টি হয়েছে কোচবিহারে। আর এদিন সকালে দেখা গিয়েছে জেলায় হেক্টরের পর হেক্টর পাট চাষের জমি রীতিমত ক্ষতিগ্রস্থ হয়েছে। আর তাতেই মাথায় হাত পড়েছে পাটচাষীদের।

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

উৎসবের আবহে হাসপাতালে ভর্তি রণজয়, হঠাৎ কী হল অভিনেতার?

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

শান্তিপুরে কালীপুজো দেখতে গিয়ে হারাবেন না পথ, মণ্ডপের ঠিকানা জানাবে স্কুল পড়ুয়ার ওয়েবসাইট

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়