সৌদির মন্ত্রীর সঙ্গে দেখা শাহরুখ, সলমন, অক্ষয়ের! ব্যাপারটা কি?

সোশ্যাল মিডিয়ায় বলিউড স্টারদের সঙ্গে এই অভাবনীয় সাক্ষাতের কিছু ছবি শেয়ার করেছেন সৌদি আরবের সংস্কৃতি মন্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সম্প্রতি সৌদি আরবের সংস্কৃতি মন্ত্রী বাদের বিন ফারহান আলসাউদ পা রেখেছেন ভারতের মাটিতে এবং তার সঙ্গে দেখা করেছেন বলিউডের কিং খান শাহরুখ খান, সলমন খান, সেইফ আলি খান এমনকি বলিউডের খিলাড়ি কুমার অক্ষয় কুমারও। ইতিমধ্যেই তাঁদের সাক্ষাতের একাধিক ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় এবং সেই সমস্ত ছবি নিয়ে বলিপাড়ায় শুরু হয়েছে জোর আলোচনা। আসল ব্যাপারটা যে ঠিক কি সেটা কেউই বুঝতে পারছেন না। 

জানা যাচ্ছে, সৌদি আরবের সংস্কৃতি মন্ত্রী সুদূর আরব থেকে ভারতে এসেছেন শুধুমাত্র বলিউডের কিং খান শাহরুখ খানের নিমন্ত্রণ রক্ষা করতে। শাহরুখ বাদের বিন ফারহান আলসাউদকে তাঁর মুম্বইয়ের বাসভবন ‘মন্নতে’ আসার অনুরোধ জানান।  সেই নিমন্ত্রণ রক্ষা করতেই সম্প্রতি মুম্বই সফরে এসেছেন তিনি। তবে তিনি একা নন, তাঁর সঙ্গে এসেছেন সৌদি আরবের রেড সি চলচিত্র উৎসবের চেয়ারম্যান মহম্মদ আল তুর্কি। মনে করা হচ্ছে, আরবের সংস্কৃতি দফতরের সঙ্গে কোনও একটি অংশীদারিত্বের পথে হাঁটতে চলেছেন বলিউডের বাদশা। মূলত সেই কারণেই সৌদির সংস্কৃতি দফতরের এই দুই ব্যক্তিত্বের ভারতে আগমন। 

এত গেল শাহরুখের কথা। এখন প্রশ্ন হল বাকই বলিউড স্টারদের সঙ্গে কীভাবে দেখা হল সৌদি আরবের সংস্কৃতি মন্ত্রী বাদের বিন ফারহান আলসাউদের? জানা যাচ্ছে, সৌদির সংস্কৃতি মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য শাহরুখই তাঁর মন্নতে আমন্ত্রণ জানিয়েছিলেন সলমন, সেইফ, অক্ষয়দের। সেই নিমন্ত্রণ রাখতেই সম্প্রতি শাহরুখের বাসভবনে যান তাঁরা। 

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বলিউড স্টারদের সঙ্গে এই অভাবনীয় সাক্ষাতের কিছু ছবি শেয়ার করেছেন সৌদি আরবের সংস্কৃতি মন্ত্রী। সেখানে তিনি এই ছবিগুলি শেয়ার করে লিখেছেন, ‘বলিউড সুপারস্টার শাহরুখ, সলমন, সেইফ, অক্ষয়ের মতো সমৃদ্ধশালী ভারতীয় চলচ্চিত্র সম্প্রদায়ের সদস্যদের সাথে দেখা করা এবং একসাথে অংশীদারিত্বের সুযোগগুলি অন্বেষণ করার এই অভিজ্ঞতা দুর্দান্ত ছিল।’

অন্যদিকে সৌদি আরবের রেড সি ফিল্ম ফেস্টিভ্যালের চেয়ারম্যান মোহাম্মদ আল তুর্কি সম্প্রতি শাহরুখের সঙ্গে তাঁর ছবি শেয়ার করে লিখেছেন, ‘আমার ভাই শাহরুখের সাথে ভারত থেকে রমজানের শুভেচ্ছা।’  

দশভুজা নন, হাতে নেই অস্ত্র! রায় পরিবারের দুর্গা প্রতিমায় বড় চমক

বাংলাদেশে দুর্গাপুজোয় জঙ্গি হামলার আশঙ্কা, মণ্ডপে বসছে সিসি ক্যামেরা

চিনি আর তেল ছাড়লেই কমবে না ডায়াবেটিস! কী বলছেন বিশেষজ্ঞরা?

খাবারে বৈচিত্র্য কম? বাড়তে পারে রিউম্যাটয়েড আর্থ্রাইটিসের ঝুঁকি

দিল্লিতে ভেঙে পড়া বাড়ির ধ্বংসাবশেষ থেকে উদ্ধার শিশুর দেহ

ফুসফুসের সমস্যা! ধূমপান ছাড়ার ২০ মিনিট পর থেকেই শুরু হয় ম্যাজিক

কেতুর গোচর, ৫ ডিসেম্বর পর্যন্ত ‘আচ্ছে দিন’ ৩ রাশির জাতকদের

উ‍ৎসবের মরশুমেই ৫ রাশির জাতকদের জীবনে ঘনিয়ে আসছে বিপদ!

পুতিনের জন্মদিনেই ইউক্রেনের ১২ শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, নিহত ১৯

পূর্ণমন্ত্রীর মর্যাদায় রাজ্য সরকারের উপদেষ্টা ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী

প্রকাশ্য রাস্তায় চড় স্বামীর, অভিমানে দুই ছেলেকে নিয়ে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী স্ত্রী

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে