ডাম্পারের ধাক্কায় জীবন গেল শিশুর, চাঞ্চল্য জলপাইগুড়িতে

বাবার স্কুটিতে বসে থাকা শিশু ছিটকে পড়ে রাস্তায়। এরপর চলন্ত ডাম্পারের চাকা পিশে দেয় তাকে। চরম পরিণতি মৃত্যু। মামাবাড়ি আর যাওয়া হল না তার।

Share:

নিজস্ব প্রতিবেদক: ডাম্পারের ধাক্কায় শিশু মৃত্যুকে কেন্দ্র করে ছড়াল উত্তেজনা। স্থানীয়দের বিক্ষোভে চালানো হল ডাম্পারে ভাঙচুর। পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখায় এলাকাবাসীরা। প্রশ্ন ওঠে পথ নিরাপত্তা নিয়ে।

সোমবার সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনায় (Accident) মৃত্যু হল পাঁচ বছরের এক শিশুর। গুরুতর আহত হয়েছেন শিশুটির বাবা। স্কুটি ও ডাম্পারের সংঘর্ষের ফলেই এই দুর্ঘটনা। জলপাইগুড়ির কোতোয়ালি থানার অন্তর্গত মোহিত নগরের নাওয়া পাড়া এলাকার ঘটনা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ির মাটিগাড়া এলাকার এক ব্যক্তি স্কুটিতে করে নিজের পাঁচ বছরের ছেলেকে নিয়ে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। পেছনে বসে মামাবাড়ি যাওয়ার আনন্দে বিভোর ছিল ছোট্ট হর্ষিত। ঠিক তখনই ঘটে যায় চরম দুর্ঘটনা। রাস্তায় পেছন থেকে আসা একটি ডাম্পার ধাক্কা মারে তাদের গাড়ির পেছনে। সঙ্গে সঙ্গে বাবার স্কুটিতে বসে থাকা শিশু ছিটকে পড়ে রাস্তায়। এরপর চলন্ত ডাম্পারের চাকা পিশে দেয় তাকে। চরম পরিণতি মৃত্যু (Death)। মামাবাড়ি আর যাওয়া হল না তার। ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশুর। গুরতর জখম হয় তার বাবা। হাসপাতালে ভর্তি করা হয়েছে ওই ব্যক্তিকে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে কান্নায় ভেঙে পড়ে ছোট্ট শিশুর পরিবার।

ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য, তা বদলে যায় উত্তেজনায়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা মৃতদেহ আটকে পথ অবরোধ করে পুলিশ প্রশাসনের ওপর উগরে দেয় ক্ষোভ। প্রত্যক্ষদর্শীরা জানান, শিশু ও তাঁর বাবা শিলিগুড়ি থেকে যাচ্ছিলেন হলদি বাড়ির দিকে। ডাম্পারটি আসছিল জলপাইগুড়ির দিকে। শিশুটি ডাম্পারকে হাত দেখালেও মাল বোঝাই যান থামেনি বলে অভিযোগ। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন থেকে রাস্তার বেশির ভাগ অংশ দখল করে দাঁড়িয়ে থাকে আলু বোঝাই ট্রাক, ট্রলি। পথ চলতে বা গাড়ি চালাতে গিয়ে যে কোনও সময় ঘটে যেতে পারে বড় ধরণের দুর্ঘটনা।

দুর্ঘটনার খবর পেয়ে এলাকায় ছুটে আসেন জলপাইগুড়ি কোতোয়ালি থানার আইসি অর্ঘ্য সরকার ও পুলিশ (Police)। উত্তেজনা স্তিমিত করতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, ডাম্পারটি আটক করা হয়েছে। তাতে অতিরিক্ত মাল বোঝাই ছিল কি না, স্পিড অতিরিক্ত ছিল কি না তা নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য