Loading live market data...
Loading active stocks...
Connecting...

ঝগড়ার বদলা নিতে দিল্লিতে বন্ধুকে অপহরণ, পরে খুন

ইতিমধ্যেই অভিযুক্ত ওই কিশোরকে আটক করেছে দিল্লি পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ একজনের বয়স ৮ বছর, অপরজনের বয়স ১৩। দুজনের মধ্যে বয়সের পার্থক্য হলেও বন্ধুত্বের মধ্যে কোনও খামতি ছিল না। কিন্তু দীর্ঘদিনের এই বন্ধুত্বে বাদ সাধল ছোট্ট একটা ভুল বোঝাবুঝি এবং সেই ভুল বোঝাবুঝিকে কেন্দ্র করে হওয়া সামান্য ঝগড়া। আর সেই ঝগড়ার বদলা নিতেই বন্ধুকে প্রথমে অপহরণ এবং পরে খুন করল রাজধানী দিল্লির রোহিণীর বাসিন্দা ১৩ বছরের এক নাবালক। ইতিমধ্যেই অভিযুক্ত ওই কিশোরকে আটক করেছে দিল্লি পুলিশ। জানা যাচ্ছে পুলিশের জেরার মুখে পরে নিজের অপরাধ স্বীকারও করেছে ওই যুবক। 

মৃত ওই শিশুর পরিবার সূত্রে খবর, শনিবার বিকেল থেকে নিখোঁজ ছিল ৮ বছরের ওই শিশু। তাঁকে শেষবার বাড়ির সামনেই বন্ধুর সঙ্গে খেলতে দেখেছিল তাঁর মা। তার কিছুক্ষণ পর থেকেই ছেলের আর কোনও খোঁজ পাননি তিনি। চারপাশ খোঁজাখুঁজির পরেও তার কোনও সন্ধান না মেলায় শেষমেশ পুলিশের দ্বারস্থ হতে বাধ্য হয় মৃত ওই শিশুর পরিবার। ঘটনার তদন্তে নেমে একের পর এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। শেষে ওই ১৩ বছরের কিশোরকে জিজ্ঞাসাবাদ করায় পুলিশের ভয়ে সে স্বীকার করে যে শনিবার সন্ধ্যায় সে ওই শিশুটিকে নিকটবর্তী একটি জঙ্গলের মধ্যে নিয়ে গিয়ে খুন করেছে। সেই সূত্র ধরে নিকটবর্তী শোহাটি গ্রামের জঙ্গল থেকে উদ্ধার হয় শিশুটির মৃতদেহ। সঙ্গে তার ফোনটিও খুঁজে পায় পুলিশ। পুলিশ সূত্রে খবর, ভারী কোনও পাথর বা ওই জাতীয় কোনও জিনিস দিয়ে মাথায় আঘাত করার ফলে মৃত্যু হয়েছে ওই ৮ বছরের শিশুর।

মৃতের মা জানান, দিন কয়েক আগে তাঁর কিছু দামই জিনিস এবং টাকা বাড়ির ভিতর থেকেই উধাও হয়ে যায়। মৃত ওই কিশোর দাবি করে জিনিসগুলি তার বন্ধুই নিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে দুই বন্ধুর মধ্যে ঝগড়াও হয়। সেই চোর অপবাদ সহ্য করতে না পেরে তার প্রতিশোধ নিতেই শনিবার জঙ্গলের ভিতরে ওই শিশুটিকে ডেকে নিয়ে যায় ওই কিশোর এবং সেখানেই তাকে খুন করে।

ঝাড়গ্রাম হাসপাতাল পরিদর্শনে বিধায়ক লক্ষীকান্ত সাউ, পরিষেবা উন্নয়নে দিলেন জোর

দুরন্ত ব্যাটিং ক্লাসেন-ঈশানের, পঞ্জাবকে ২৩৬ রানের লক্ষ্য দিল হায়দরাবাদ

ভবানী ভবনে পুলিশ ওয়েলফেয়ার অফিসে ঝুলল তালা,ডিউটিরত পুলিশ কর্মীদের বদলি অন্যত্র

ইম্পা-র অফিসে কেন্দ্রীয় বাহিনী, গ্রেফতার হতে পারেন কয়েকজন প্রযোজক

গোপীবল্লভপুরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আবেদন বিজেপির

‘হাতেপায়ে ধরলে ঠিক বিজেপি হয়ে যাবেন’, এবার কবীর সুমনকে তোপ তসলিমা নাসরিনের

ভোটের ফল নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন মমতা!

নবান্নে গিয়ে মুখ্যসচিব ও ডিজিকে কড়া হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার বার্তা শমীকের

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

মমতার সরকার বিদায় নিতেই তিস্তার জল পাওয়া নিয়ে আশাবাদী তারেক রহমান

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? আগামিকালই জানাবেন অমিত শাহ

পুশ ব্যাক রুখতে পশ্চিমবঙ্গ লাগোয়া সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা থাকছে মমতার, জানিয়ে দিলেন ডিজি

পাকিস্তানের সঙ্গে খেলাধুলার সম্পর্ক স্থগিত রাখল ভারত