সুখবর, ১২ মে’র আগেই বাজারে আসতে পারে LIC-র IPO

গত ১২ মার্চ বিনিয়োগকারীদের জন্য এলআইসির আইপিও বাজারে আনার বিষয়ে যাবতীয় প্রস্তুতিও নেওয়া হয়েছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ইউক্রেন-রুশ যুদ্ধের জেরে কার্যত তীরে এসে তরী ডুবেছিল। আন্তর্জাতিক শেয়ার বাজারে ধস নামার কারণে দেশের সর্ববৃহ‍ৎ রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থা জীবন বিমা কর্পোরেশনের আইপিও বাজারে আনার ঝুঁকি নিতে পারেনি অর্থ মন্ত্রক। কেননা, সেক্ষেত্রে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছ থেকে প্রত্যাশিত সাড়া পাওয়ার সম্ভাবনা ছিল না। পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় ফের এলআইসির আইপিও বাজারে আনার তোড়জোড় শুরু হয়েছে। আগামী ১২ মে’র আগেই বাজারে ছাড়া হতে পারে।

রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থা এলআইসি’র সাত শতাংশ অংশিদারী বাজারে বিক্রি করার পরিকল্পনা নিয়েছে মোদি সরকার। গত ১২ মার্চ বিনিয়োগকারীদের জন্য এলআইসির আইপিও বাজারে আনার বিষয়ে যাবতীয় প্রস্তুতিও নেওয়া হয়েছিল। বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে ২০ শতাংশ শেয়ারে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের ছাড়পত্রও দিয়েছিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। দীর্ঘদিন ধরেই এলআইসি’র আইপিও কেনার জন্য মুখিয়ে রয়েছেন বিনিয়োগকারীরা। কিন্তু রুশ-ইউক্রেন যুদ্ধ এক লহমায় সব পরিকল্পনা ভেস্তে দিয়েছে।

মঙ্গলবার সংবাদ সংস্থা ‘ব্লুমবার্গ’ এক প্রতিবেদনে জানিয়েছে, ‘আগামী মাসেই ৫০ হাজার টাকা মূল্যের এলআইসি’র আইপিও বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার। আগামী ১২ মে এলআইসি’র আইপিও বাজারে ছাড়ার জন্য শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা সেবি’র অনুমোদনের মেয়াদ শেষ হতে চলেছে। ওই সময়ের মধ্যে আইপিও বাজারে না ছাড়তে পারলে, ফের নতুন করে আবেদন করতে হবে। সেক্ষেত্রে বেশ কয়েকমাস পিছিয়ে যেতে হবে। সেই ঝুঁকি নিতে চাইছেন না অর্থ মন্ত্রকের আধিকারিকরা। সেবির মেয়াদ শেষ হওয়ার আগেই এলআইসি’র আইপিও বাজারে ছাড়তে মরিয়া তাঁরা।’

শিয়ালমারার রাকিবুল ‘মহিলা সেজে’ দিব্বি নিচ্ছিলেন লক্ষীর ভাণ্ডারের টাকা, অবশেষে হলেন গ্রেফতার

পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য ও ডোমজুড় পঞ্চায়েতের শিক্ষা কর্মাধ্যক্ষ গ্রেফতার

কান ফ্রেঞ্চ রিভিয়েরা চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতার পুরস্কার জিতলেন দীপক তিজোরি

বারাসত মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে গোপনে গাঁজা চাষ ঘিরে ব্যাপক চাঞ্চল্য

মমতার পর এবার ভবানীপুর থানায় অভিষেকের বিরুদ্ধে এফআইআর দায়ের

গারুলিয়া পুরসভার দুর্নীতির বিরুদ্ধে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি অর্জুন সিংহের

একাদশীর জন্য কুরবানি ঈদ উদযাপন পিছিয়ে দিল মুসলিম সম্প্রদায়, কোথায় ঘটল এমন ঘটনা?

বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হতে পারে, ভ্রান্ত চিন্তায় আত্মঘাতী গৃহবধূ

অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, প্রকল্পের বিশদ তথ্য দিলেন মুখ্যমন্ত্রী

বৃহস্পতিবার কুরবানি ঈদ, রাজ্যে জারি হাই অ্যালার্ট, খোলা রাস্তায় নমাজ নিষিদ্ধ

প্রচণ্ড গরমেও এসি বন্ধ করে দিয়েছিলেন নার্স, ছটফট করতে করতে মৃত্যুর কোলে ছয় নবজাতক

জুনেই ATM থেকে তুলতে পারবেন পিএফের টাকা, জানালেন মন্ত্রী

তীব্র যানজট–পানীয় জলের সংকটে বিপর্যস্ত দার্জিলিং, পর্যটন মরশুমে নাকাল পর্যটকরা

প্রবল ঝড়-বৃষ্টি ধেয়ে আসছে কলকাতা সহ একাধিক জেলায়, জারি লাল ও হলুদ সতর্কতা