শাহরুখ পুত্রের গ্রেফতারিতে বিজেপি যোগ? মুম্বইতে লাগল রাজনীতির রং

কেন্দ্রে থেকে সোজা শাহরুখ পুত্রকে গ্রেফতার করে অন্য কোনও অভিসন্ধি বিজেপি গড়ছে কিনা সেটা সময় বলবেই

Share:

নিজস্ব প্রতিনিধি: টার্গেট শাহরুখ খান। তাই মাদক কাণ্ডে গ্রেফতার আরিয়ান খান? গতকাল থেকেই কিছু ঘটনা সামনে এসেছে। যা অস্বীকার করা যায় না। যার ভিত্তিতে প্রমোদতরীতে মাদক কাণ্ডের ঘটনায় আরিয়ানের গ্রেফতারি নিয়ে উঠেছে একগুচ্ছ প্রশ্ন। বিগত কিছুদিন ধরেই একাধিক সংবাদমাধ্যম এই ঘটনাকে বিজেপির অভিসন্ধি বলে চিহ্নিত করেছে। আর বৃহস্পতিবার সেই কথাই জানিয়েছেন মহারাষ্ট্রে মন্ত্রী নবাব মালিক। পুরো ঘটনাটি বিজেপির কারসাজি বলেই দাবি করেছেন তিনি। নবাব জানিয়েছেন, বিজেপি সরকার মহারাষ্ট্রের সরকারের গায়ে কালি ছেটাতে ও মুম্বই-এর বলিউড ইন্ডাস্ট্রিকে নিজেদের কুক্ষিগত করতেই এই কাজ করছে। প্রত্যেকটা মামলা ভুয়ো।

শাহরুখ পুত্র আরিয়ানের গ্রেফতারি নিয়ে দু’দিন ধরেই বিজেপি যোগের তথ্য সামনে এসেছে। প্রমোদতরী থেকে আরিয়ানকে গ্রেফতার করা ব্যক্তিটি আদপে বিজেপি নেতা। সেই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ক্রুজে অভিযানের সময় এনসিবি’র সঙ্গে ছিলেন মণীশ ভানুশালি নামে এক বিজেপি কর্মী। ধৃতদের নিয়ে এনসিবি অফিসে ঢুকতেও দেখা যায় তাঁকে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনসিবি’র অভিযানে বিজেপি কর্মীর উপস্থিতি নিয়ে সরাসরি প্রশ্ন উঠেছে। কীভাবে কেন্দ্রের এজেন্সির সঙ্গে একজন রাজনৈতিক দলের ব্যক্তি বা কর্মী হাজির থাকতে পারে? এই প্রশ্ন করেছেন মহারাষ্ট্রের মন্ত্রী তথা এনসিপি নেতা নবাব মালিক।

এনসিবি’র আধিকারিকদের সঙ্গে ক্রুজে অভিযান চালানো নিয়ে মুখ খুলেছেন বিজেপি নেতা মণীশ ভানুশালি। তিনি জানিয়েছেন, ”হ্যাঁ, আমি এনসিবি আধিকারিকদের সঙ্গে ছিলাম। সঙ্কীর্ণ গলি হওয়ায় এক জনের হাত ধরে ছিলাম আমি। আর কিছু করিনি। আমি একজন বিজেপি কর্মী। আমি যা করেছি তা দেশের জন্য। এই ঘটনা নিয়ে বিজেপি-র কোনও নেতার সঙ্গে আমি কথা বলিনি। তবে যে ভাবে নোংরা রাজনীতি করা হচ্ছে তাতে আমি আতঙ্কিত। তাই আমার ও পরিবারের নিরাপত্তার জন্য মুম্বই পুলিশের কাছে আবেদন করেছি।’ এখন প্রশ্ন এটাই কীভাবে একজন রাজনৈতিক দলের কর্মী এনসিবি’র আধিকারিদের সঙ্গে গিয়ে প্রমোদতরীতে রেড করল? বরাবরই বিজেপির চক্ষূশূল ছিলেন শাহরুখ খান। বলিউডের বেতাজ বাদশা কিন্তু বিজেপির হয়ে গলা ফাটান না তিনি। এর মাঝে পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসাডার শাহরুখ। তাই বিজেপি বিরোধী ও উগ্র হিন্দুত্ববাদের শাহরুখকে আগেও নাস্তানাবুদ করার চেষ্টা করেছে বিজেপি। এখন কেন্দ্রে থেকে সোজা শাহরুখ পুত্রকে গ্রেফতার করে অন্য কোনও অভিসন্ধি বিজেপি গড়ছে কিনা সেটা সময় বলবেই।

আজকের রাশিফল: স্বাস্থ্যের অবনতি, বাইরের তেলেভাজা খাবার এড়িয়ে চলুন..

পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন জাপানের, ডাচদের জয় রুখে দিল ব্লু সামুরাইরারা

ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭-১ গোলে হারাল জার্মানি

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ