Loading live market data...
Loading active stocks...
Connecting...

সরকারি হাসপাতালে চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস ও হাজিরায় কড়া নজর

কমিটির আলোচনায় ঠিক করা হয়েছে, অন্য হাসপাতাল বা সেই হাসপাতালের চিকিৎসকের সঙ্গে কথা না বলে কোনওভাবেই রোগীর পরিবারকে রেফার করা যাবে না।

Share:

নিজস্ব প্রতিবেদক: এবার সরকারি হাসপাতালের (Hospital) চিকিৎসকদের হাজিরা দেওয়া নিয়ে আরও কড়া অবস্থান নিল স্ট্যান্ডিং কমিটি। শুধু তাই নয় কড়া নজর রাখা হবে প্রাইভেট প্র্যাকটিসের ওপরেও। এমনটাই ঠিক হয়েছে বিশেষ বৈঠকে। বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হবে চিকিৎসকদের হাসপাতালে থাকার সময় এবং ছুটির দিকটি। কড়া এই নিয়ম মানানোর জন্য নেওয়া হচ্ছে বিশেষ ব্যবস্থা। সরকারি পরিষেবায় এভাবেই বাড়তি গুরুত্ব দিতে চাইছে কমিটি।

বৃহস্পতিবার বিধানসভার স্ট্যান্ডিং কমিটির বৈঠক ছিল। জানা গিয়েছে, এই দিনই এই সব বিষয়ে আলোচনা হয়। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন, উলুবেড়িয়া উত্তর বিধানসভার বিধায়ক নির্মল মাজি, স্বাস্থ্য দফতরের সচিব নারায়ণস্বরূপ নিগম, নির্দেশক অজয় চক্রবর্তী, বালি বিধানসভার বিধায়ক রাণা চট্টোপাধ্যায়, শ্রীরাম্পুর বিধানসভার বিধায়ক সুদীপ্ত রায় প্রমুখ। এদিনের বৈঠকের সভাপতিত্ব করেন নির্মল মাজি। কমিটির আলোচনায় ঠিক করা হয়েছে, অন্য হাসপাতাল বা সেই হাসপাতালের চিকিৎসকের সঙ্গে কথা না বলে কোনওভাবেই রোগীর পরিবারকে রেফার করা যাবে না। সেই সঙ্গে কড়া ভাবে ঠিক করা হয়েছে, কেউ সরকারি নির্দেশিকা না মানলে তাঁর বিরুদ্ধে নেওয়া হবে কড়া ব্যবস্থা।

এদিনের আলোচনায় চিকিৎসকদের (Doctor) উপস্থিতি, হাসপাতালে থাকার সময়, প্রাইভেট প্র্যাকটিস নিয়ে বিশেষ গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়। সিদ্ধান্ত নেওয়া হয়, সপ্তাহের মাঝখানে কেউ ছুটি নিতে পারবেন না ব্যক্তিগত প্র্যাক্টিশের জন্য। সকাল সাড়ে ৯ টা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত অবশ্যই থাকতে হবে হাসপাতালে। উপস্থিতি এবং থাকার সময়ের জন্য একইসঙ্গে খাতা এবং বায়োমেট্রিক ব্যবস্থা চালু রাখার ব্যবস্থা। সেই সঙ্গে আরও একটি কড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঠিক করা হয়েছে, উত্তরবঙ্গের চিকিৎসকদের ওপর রাখা হবে বিশেষ নজর।

পাঞ্জাবে জোড়া বিস্ফোরণ, জলন্ধরে BSF সদর দফতর থেকে অমৃতসর জুড়ে আতঙ্ক!

১৫ কিমি-র জন্য ১২০০ টাকা! বৃষ্টির দিনে আকাশছোঁয়া অটো ভাড়া নিয়ে শোরগোল নেটদুনিয়ায়

পরিচয় লুকিয়ে ৯ বার বিয়ে, বরদের ঠকিয়ে মহিলা যা করতেন শুনলে শিউরে উঠবেন

LIVE: আজ দুপুর ৩টের সময়ে বিজেপির পরিষদীয় দলনেতা নির্বাচন, উপস্থিত থাকবেন শাহ

কাউকে রেয়াত নয়, অবিলম্বে গ্রেফতার করুন, বাংলায় ভোট পরবর্তী হিংসা ঠেকাতে নির্দেশ জ্ঞানেশের

ধেয়ে আসছে দুর্যোগ, কলকাতা সহ দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস

একঘেয়েমি কাটাতে ডিনার হোক রেস্তোরাঁয়, মানসিক স্বাস্থ্যের ওপর এর প্রভাব কতটা?

গাড়িপ্রেমীদের জন্যে সুখবর! এবার ৭৫ লক্ষ টাকা সস্তায় মিলবে রেঞ্জ রোভার এসভি

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

চুপিসাড়ে উধাও সস্তার জনপ্রিয় প্ল্যান, গ্রাহকদের জোর ধাক্কা Jio-র

রোজ সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এই ৪ খাবার খাচ্ছেন? মহাবিপদে পড়বেন

শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণ কবে? কতক্ষণ থাকবে অন্ধকার, জানুন বিস্তারিত