১৪ দিনের জেল হেফাজতে শাহরুখ পুত্র আরিয়ান, আগামিকাল জামিনের শুনানি

শেষ পাওয়া খবর অনুযায়ী, এনসিবির অফিস থেকে আরিয়ানকে নিয়ে যাওয়ার সময় তাঁর সঙ্গে দেখা করেন শাহরুখের ম্যানেজার পূজা দাদলানি।

Share:

নিজস্ব প্রতিনিধি: আদালতের টানা বাদি-বিবাদি পক্ষের শুনানি। এনসিবির আইনজীবী ও শাহরুখ পুত্র সহ বাকি অভিযুক্তদের আইনজীবীর সওয়াল জবাব শেষে বিশেষ নির্দেশ দিয়েছে মুম্বই আদালত। প্রমোদতরীতে ড্রাগ কাণ্ডে গ্রেফতার হওয়া আরিয়ান সহ বাকিদের এনসিবি হেফাজতে রাখার আর্জি খারিজ করে দিয়েছেন ম্যাজিস্ট্রেট। তবে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো’র আইনজীবীর তরফে সেই ঘুরেফিরে একই দাবি জানিয়ে শাহরুখ পুত্রকে নিজেদের হেফাজতে নেওয়ার চেষ্টা চালানো হয়। যদিও শাহরুখ পুত্রের আইনজীবী সতীশ মানসিন্ডে আদালতে জানান, দীর্ঘ দু’দিন এনসিবি হেফাজতে থাকলেও আরিয়ানকে জিজ্ঞাসাবাদ করেনি। এরপরেই সমস্ত সওয়াল-জবাবের শেষে আরিয়ানকে আর এনসিবি হেফাজতে দেয়নি আদালত। তবে এখনই ছাড়া হচ্ছে না শাহরুখ তনয়কে। আদালতের নির্দেশে ১৪ দিনের জেল হেফাজতে থাকবেন আরিয়ান। তবে পরিবারের সঙ্গে দেখা করার অনুমতি দিয়েছে মুম্বই আদালত।

এই মামলায় শাহরুখের আইনজীবী আদালতে আরিয়ানের জামিনের আর্জি জানালে তা গ্রহণ করে আদালত। কিন্তু সেই মামলার শুনানি আগামিকাল হবে বলে জানিয়েছেন ম্যাজিস্ট্রেট। সেই অন্তর্বর্তী জামিনের শুনানি হবে শুক্রবার সকাল ১১টায়। বৃহস্পতিবার অর্থাৎ ৭ অক্টোবর পর্যন্ত আরিয়ানকে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর হেফাজতে রাখার নির্দেশ দিয়েছিল আদালত। চার দিন এই কেন্দ্রীয় তদন্তকারীর সংস্থার রুদ্ধদ্বার কক্ষে কাটিয়েছেন আরিয়ান। চলেছে জিজ্ঞাসাবাদ। এনসিবি সূত্রে জানা গিয়েছে, জেরার সময় সহযোগিতা করেছেন শাহরুখ-পুত্র। কিন্তু আপাতত বহাল থাকবে তাঁর বন্দিদশা।

শুধুই আরিয়ান নয়, মুনমুন ধামেচা, আরবাজ মার্চেন্টদের এনসিবি নয় আগামী ১৪ দিন জেল হেফাজতে থাকার নির্দেশ দিয়েছে আদালত। তবে ড্রাগ যোগের প্রমাণ মেলায় অচিত কুমারকে আরও দু’দিন অর্থাৎ ৯ অক্টোবর পর্যন্ত এনসিবি হেফাজতে থাকার নির্দেশ দিয়েছে ম্যাজিস্ট্রেট। শেষ পাওয়া খবর অনুযায়ী, এনসিবির অফিস থেকে আরিয়ানকে নিয়ে যাওয়ার সময় তাঁর সঙ্গে দেখা করেন শাহরুখের ম্যানেজার পূজা দাদলানি।

আজকের রাশিফল: স্বাস্থ্যের অবনতি, বাইরের তেলেভাজা খাবার এড়িয়ে চলুন..

পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন জাপানের, ডাচদের জয় রুখে দিল ব্লু সামুরাইরারা

ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭-১ গোলে হারাল জার্মানি

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ