আচমকাই প্রাক্তন মুখ্যমন্ত্রীর সহযোগীর বাড়িতে আয়কর হানা

কর্ণাটকের ৫০ জায়গা, যেমন বেঙ্গালুরু, বিজয়পুরু, দাঙ্গাভেরির মত জায়গায় হানা দিয়েছেন আধিকারিকরা

Share:

নিজস্ব প্রতিনিধি: কর্ণাটক থেকে ক্রমশই আলগা হচ্ছে বি এস ইয়েদুরিয়াপ্পার থাবা। দলের নেতারাই ইয়েদুরিয়াপ্পার বিরুদ্ধে গোপনে গোপনে ষড়যন্ত্র করছে। যার জলজ্যান্ত প্রমাণ আচমকাই কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী ইয়েদুরিয়াপ্পার সহযোগীর বাড়িতে আয়কর দফতরের হানা। প্রাক্তন মুখ্যমন্ত্রী এই ঘটনাকে স্বাভাবিক বললেও তা কিছুতেই মানতে নারাজ বিরোধীরা। অপারেশন লোটাস কার্যকর করতে কংগ্রেস-জেডিএসের সরকার ভাঙতেই শাহের তাস ছিল ইয়েদুরিয়াপ্পা। কাজ শেষ হতেই ছুঁড়ে ফেলে দিয়ে বাসবরাজ বোম্মাই এখন কর্ণাটকের নতুন মুখ্যমন্ত্রী। তাই ইয়েদুরিয়াপ্পার দাপট কাড়তে ও রাজনৈতিক ভাবে খোঁড়া করতে উঠে পড়ে লেগেছেন শাহ। তাই এই আয়কর হানা বলেই মত বিশেষজ্ঞদের।

বৃহস্পতিবার গোটা কর্ণাটক জুড়ে ৫০ জায়গায় আয়কর হানা দিয়েছে আধিকারিকরা। যার মধ্যে নাম রয়েছে ইয়েদুরিয়াপ্পার ঘনিষ্ঠ উমেশ। যদিও এই বিষয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘উমেশের বাড়িতে আয়কর হানা হয়েছে ও আমার সঙ্গে কাজ করত এখনও করে। ওঁর সঙ্গে বর্তমান মুখ্যমন্ত্রীর কোনও যোগ নেই। আসল সত্যটা কাল সকালেই সবার সামনে আসবে তখনই আমি প্রতিক্রিয়া দেব।’ জানা গিয়েছে আগামিকাল অর্থাৎ শুক্রবার উমেশকে জেরার জন্য ডেকে পাঠিয়েছে আয়কর দফতরের আধিকারিকরা। সূত্রের খবর। সেচ দফতরের কনট্রাক্টরের সঙ্গে যারা জড়িত তাদের বাড়িতেই এই হানা দিয়েছে আয়কর আধিকারিকরা।

কর্ণাটকের ৫০ জায়গা, যেমন বেঙ্গালুরু, বিজয়পুরু, দাঙ্গাভেরির মত জায়গায় হানা দিয়েছেন আধিকারিকরা।

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি