লিলুয়ায় রহস্যজনকভাবে মৃত্যু দুই পড়ুয়ার

রহস্যজনকভাবে মৃত্যু হল দুই ছাত্রের। হাওড়ার লিলুয়ায় এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: রহস্যজনকভাবে মৃত্যু হল দুই ছাত্রের। হাওড়ার লিলুয়ায় এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পড়েছে এলাকায়। কী ভাবে দুই ছাত্রের মৃত্যু হল তার তদন্ত শুরু করেছে পুলিশ।

বুধবার রাতে হাওড়ার লিলুয়ায় একটি পুকুর থেকে ওই দুই ছাত্রের দেহ থেকে উদ্ধার হয়। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃত দুই ছাত্রের নাম হর্ষবর্ধন পাত্র এবং বিশ্বজিৎ মন্ডল। হর্ষবর্ধনের বয়স ১৩ বছর। সে জগদীশপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র। বিশ্বজিতের বয়স ১৭ বছর। সে খামকা উচ্চ বিদ্যালয়ের মাধ্যমিকের ছাত্র ছিল। মৃত দুই পড়ুয়ার বাড়ি লিলুয়ার কোনা চামরাইল এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত দুই পড়ুয়া পরস্পরের বন্ধু ছিল। দুই জন আলাদা শ্রেণিতে পড়াশোনা করলেও বন্ধুত্ব ছিল অটুট। স্কুল থেকে ফিরে প্রতিদিন বিকেলে একসঙ্গে খেলাধুলা করত তারা। বুধবার বিকেলে দুই পড়ুয়া স্থানীয় একটি পুকুরে স্নান করতে যায়। এরপর থেকে তাদের আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলেও বাড়ি ফেরেনি দুই বন্ধু। চিন্তিত হয়ে পড়েন পরিবারের লোকজন। পরিবারের খোঁজ খবর নেওয়া শুরু করা হয় বিভিন্ন জায়াগায়। এর পর জানানো হয় লিলুয়া থানায়। অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ। দুই ছাত্রের খোঁজে পুকুরে তল্লাশি শুরু করা হয়। অবশেষে সেই পুকুর থেকে উদ্ধার হয় দুই বন্ধুর মৃতদেহ। পুকুরে দেহ ভাসতে দেখা যায় দুজনের। দেহ উদ্ধার করার পর ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, স্নান করতে নেমে তারা গভীর জলে তলিয়ে যায়। আর তার জেরেই তাদের মৃত্যু হয়। তবে মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না তা খতিয়ে দেখছে তদন্তকারীরা।

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি