মেসবাড়ির গল্প নিয়ে মজার নতুন সিরিজ ‘পাঁচফোড়ন’

এক মেসবাড়ির গল্প আসতে চলেছে মোজোপ্লেক্স ওটিটি প্ল্যাটফর্মে। বাংলার প্রথম “সিটকম” অথবা সিচুয়েশনাল কমেডি ওয়েব সিরিজ 'পাঁচফোড়নস'।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মেসবাড়ি, বিভিন্ন জায়গা থেকে রুজির টানে কলকাতায় আসা কমবয়সী ছেলেদের থাকার একমাত্র জায়গা। কলকাতা শহরে আজও খোঁজ নিলে এমন অনেক মেসবাড়ির খোঁজ মিলবে। বিশেষত উত্তর কলকাতার বিভিন্ন জায়গায়। তেমনি এক মেসবাড়ির গল্প আসতে চলেছে মোজোপ্লেক্স ওটিটি প্ল্যাটফর্মে। সিরিজের নাম ‘পাঁচফোড়নস’। পাঁচফোড়ন নামকরণ এক্ষেত্রে ভীষণভাবে সার্থক বলা যায়। তার একটাই কারণ। পাঁচটি মানুষের গল্প বলবে এই সিরিজের গল্প। এবং তা যে বেশ মজার হতে চলেছে তা বলাই বাহুল্য। আসুন জেনে নিন ঠিক কোন প্রেক্ষাপটে তৈরি হতে চলেছে এই সিরিজের গল্প।

উত্তর কলকাতার পুরানো মেস বাড়ি। যার বাড়িওয়ালা বৃদ্ধ ধনেশ্বর পাছাল, যার একমাত্র নেশা বাংলা সিরিয়াল ও বাংলা মদ। আর তার এই বাড়িতেই থাকেন পাঁচজন অবিবাহিতা ভাড়াটে, তাঁরা প্রত্যেকেই পুরুষ। এই মেসবাড়ির প্রথম ভাড়াটে, নাম জিকো, স্বভাবে বাতেলাবাজ এবং পেশায় একজন গীটারিস্ট ও ভোকালিস্ট।  যার গানের রেওয়াজে উন্মাদ হয়ে পড়ে সারা পাড়া। শুধু তাই নয় মহিলামহলেও জিকোর এক আলাদাই আকর্ষণ রয়েছে। তাই ঘনঘন সুন্দরী নারীদের প্রেমে পড়েও সে। কিন্তু পাছাল দাদুর কঠিন নির্দেশ অনুযায়ী ‘নারীর এই বাড়িতে প্রবেশ নিষেধ।’ বাতের ব্যথার কারণে নিজে ওপর নীচ করতে পারে না ঠিকই বৃদ্ধ কিন্তু এ বাড়ির দরজায় তিনি নির্দিষ্ট কিছু নিয়মাবলী লিখে রেখেছেন।

বাড়ির দ্বিতীয় ভাড়াটে প্রভু। সে একজন রিসার্চার কিন্তু নিজের পরিচয় দিতে গিয়ে সে বলে যেঁ সে একজন সায়েনটিস্ট। প্রভু স্বভাবে শান্ত, ধীরস্থির, নিরামিষাশী এবং যে কোনো মেয়ের থেকে দশ হাত দূরে পালায়। আবার কেউ কোন বিপদে পড়লে এই প্রভুই বাঁচায়। বাড়ির পাঁচ ভাড়াটের মধ্যে একজন হল সোনি। পেশায় একজন ফোটোগ্রাফার। মেপে কথা বলা মানুষ সোনি ঘন্টায় একটা কথা বলে এবং রাতদিন ছবি তোলে এবং বাড়ির বাইরেই থাকে বেশীরভাগ সময়।

মহেন্দ্র এবাড়ির আরেকজন ভাড়টে। সে পেশায় একজন ক্যাফে বয়। একটা ক্যাফেটেরিয়ায় কাজ করে। গ্রাম থেকে আসা সহজ সরল ছেলে মহেন্দ্র। সারাক্ষণ বসের চাকরী খাওয়ার হুমকি সহ্য করে। সহজ সরল হলেও মহেন্দ্র বুদ্ধিমান এবং অত্যন্ত জেদী প্রকৃতির। প্রদীপ এই পাঁচফোড়ন দলের আর একজন। সে পেশায় একজন অভিনেতা। রাতদিন অডিশন দেওয়ার জন্য বাইরে ঘোরাঘুরি করে। রাগী স্বভাবের ছেলে। সারাদিন কায়দা করে সাজগোজ করে ঘুরে বেড়ায় আর চুরিও করে বটে।

এই পঞ্চরত্নকে নিয়েই ইউনিটি পিকচার্সের ব্যানারে আসছে বাংলার প্রথম “সিটকম” অথবা সিচুয়েশনাল কমেডি ওয়েব সিরিজ ‘পাঁচফোড়নস’। ধনেশ্বর পাছালের ভূমিকায় অভিনয় করেছেন পরাণ বন্দ্যোপাধ্যায়। পাঁচ ভাড়াটের ছেলের ভূমিকায় রয়েছেন অর্ক ভট্টাচার্য,  সাম্য সমাদ্দার, সুমিত প্রামাণিক, শুভাশিস শিকদার এবং শৌনক রায়। চিত্রনাট্য ও নির্দেশনায় ভারতের প্রথম ভৌতিক মিনি সিরিজ খ্যাত পরিচালক ইন্দ্রনীল বন্দ্যোপাধ্যায়। প্রযোজনায় মহুল সিংহ। 

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট