বউয়ের জন্যে গান ধরলেন আহির, যা শুনে লজ্জায় লাল হয়ে গেলেন পিলু

Share:

নিজস্ব প্রতিনিধি: জী বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘পিলু’।মাত্র কয়েকমাস বয়স হয়েছে এই ধারাবাহিকের, তাতেই জনপ্রিয়তার নিরিখে একেবারে আকাশ ছুঁয়েছে এই ধারাবাহিক। ‘ডান্স বাংলা ডান্স’এর প্রতিযোগী মেঘা দাঁ এবং গৌরব রায়চৌধুরীর জুটি দর্শকদের মনেও দাগ কেটেছে ইতিমধ্যেই।মুলত, পল্লিগীতি এবং শাস্ত্রীয় সঙ্গীতের মেলবন্ধনে গড়া হয়েছে এই ধারাবাহিক। কাহিনীর নায়িকার, গানের গুরুজী হলেন আহির অর্থাৎ গল্পের নায়ক।

যদিও এখন তাঁরা স্বামী-স্ত্রী। যাই হোক সে অনেক গল্প। আসি মূল আলোচ্যে। কিছুদিন আগেই পিলু তাঁর বাবার পরিচয় পেয়েছেন। তাঁর মা কল্যাণী, আহিরের গুরুজী আদিত্যর প্রথম স্ত্রী।কিন্তু আদিত্যর, দ্বিতীয় স্ত্রী কল্যাণীকে ভয় দেখিয়ে আদিত্যর জীবন থেকে সরিয়ে দেয়। সেই সময়ে ‘পিলু’ তাঁর গর্ভে ছিল। আদিত্য নিজেও জানতেন না যে, তাঁর আরেকটি সন্তান আছে। কিছুদিন আগে কল্যাণী নিজের আদিত্য সামনাসামনি হয়ে এই কথা জানায়।

আদিত্যও নিজের আরেকটি মেয়ের পরিচয় জেনে, মেয়েকে কাছে টেনে নেন। যদিও এই কথা শুধুমাত্র আহির-পিলু, আদিত্যর মধ্যেও সীমাবদ্ধ। তবে এখনও এই বিষয়ে আঁচ পায়নি আদিত্য দ্বিতীয় স্ত্রী এবং কন্যা। এদিকে আদিত্যর দ্বিতীয় স্ত্রী, আহিরকে বলে পিলুকে ডিভোর্স দিতে। কারণ, তিনি তাঁর মেয়ের সঙ্গে বিয়ে দিতে চান। যদিও আহিরের সঙ্গে প্রথমে রঞ্জারই বিয়ে ঠিক হয়েছিল।

এদিকে পিলুর সঙ্গে আহিরের রসায়ন ক্রমশ বাড়ছে। সম্প্রতি, পয়লা বৈশাখ উপলক্ষ্যে আদিত্যর বাড়িতে বসেছিল বৈশাখী জলসা। সেখানেই চিরকূটের মাধ্যমে একটি গানের খেলা হল। আর আহিরের ভাগ্যে পড়ল, ‘নয়ন সরসী’ গানটি। আহির এই গানটি গাইলেনও, কিন্তু সম্পূর্ণ গানটি উৎসর্গ করলেন পিলুকে। চোখে চোখ, মুখে হাসি, পিলুও যেন লজ্জায় লাল গেলেন, স্বামীর এহেন দৃষ্টিতে। সুতরাং পয়লা বৈশাখের বৈঠকে জমজমাটি আড্ডা প্রদর্শিত হল পিলু-আহিরের পরিবারে।

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

ভয়ঙ্কর ঘটনা পাকিস্তানে! বাড়ির মধ্যেই গুলি করে খুন করা হল মহিলা সাংবাদিককে

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪

আতশবাজি প্রান কাড়লো ১০বছরের খুদের,পরিবারে শোকের ছায়া