নজিরবিহীনভাবে ভেঙে দেওয়া হল দেশের ৬১ জেলা পরিষদ

খুব শিগগিরই জেলা পরিষদগুলিতে প্রশাসক নিয়োগ করা হচ্ছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: মেয়াদ ফুরিয়ে যাওয়ায় রবিবার রাতে দেশের ৬১টি জেলা পরিষদ ভেঙে দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। পরিবর্তে জেলা পরিষদের দৈনন্দিন কাজকর্ম চালু রাখতে আপাতত প্রধান নির্বাহী আধিকারিককে দায়িত্ব দেওয়া হয়েছে। খুব শিগগিরই জেলা পরিষদগুলিতে প্রশাসক নিয়োগ করা হবে বলে স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ তানভির আছম সিদ্দিকী।একইসঙ্গে সব জেলা পরিষদ বিলুপ্তের ঘোষণা দেশের ইতিহাসে নজিরবিহীন বলেই জানিয়েছেন প্রবীণ আমলারা।

সম্প্রতি জেলা পরিষদ আইনের সংশোধন করা হয়েছিল।সংশোধনীতে বলা হয়েছিল, জেলা পরিষদগুলির পরিচালন বোর্ডের মেয়াদ ফুরিয়ে যাওয়ার মধ্যে নির্বাচন সম্পন্ন করা সম্ভব না হলে প্রশাসক বসানো হবে। মেয়াদ সম্পন্নের ১৮০ দিনের মধ্যেই নির্বাচনের ব্যবস্থা করা হবে। গত ১৩ এপ্রিল সংশোধনী আইনের বিজ্ঞপ্তি আনুষ্ঠানিকভাবে জারি করা হয়েছিল।

স্থানীয় সরকার বিভাগ সূত্রে জানা গিয়েছে, ২০১৬ সালের ২৮ ডিসেম্বর দেশের ৬১টি জেলা পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। ২০১৭ সালের ১১ জানুয়ারি নির্বাচিত সদস্যরা শপথ নিয়েছিলেন। তার পরে গোটা জানুয়ারি মাসের বিভিন্ন দিনে জেলা পরিষদগুলির প্রথম বৈঠক বসেছিল। আর আইন অনুযায়ী, প্রথম বৈঠকের দিন থেকে পাঁচ বছর পর্যন্ত জেলা পরিষদের  সদস্যদের মেয়াদ থাকবে।ফলে গত জানুয়ারি মাসেই বিভিন্ন জেলা পরিষদের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। ইউনিয়ন পরিষদ নির্বাচন করা সম্ভব হলেও নির্ধারিত সময়ের মধ্যে জেলা পরিষদের নির্বাচন করা সম্ভব হয়নি। তাই মেয়াদ ফুরিয়ে যাওয়ায় জেলা পরিষদ ভেঙে দেওয়া হয়েছে। আগামী জুলাই মাসের মধ্যে নির্বাচন করে নতুন বোর্ডের হাতে দায়িত্ব হস্তান্তরের চেষ্টা চালানো হচ্ছে।

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি