‘কখনও ট্যাটু করব না, এতে মানসিক কষ্ট বাড়ে’ কেন এমন বললেন সামান্থা?

এই ভুলের জেরেই রোজ আফসোস করতে হচ্ছে সামান্থাকে। বাকিদের পরামর্শ দিয়েছেন যাতে তাঁরা এই ধরণের কাজ কখনও না করেন।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সামান্থা রুথ ও নাগা চৈতন্য চর্চিত জুটি। চর্চার মধ্যমণি হয়ে ওঠার এক এবং একমাত্র কারণ তাঁদের বিচ্ছেদ। সম্প্রতি সামান্থাকে ‘আস্ক মি এনিথিং’ সেশনে এক নেটিজেন ইন্সটাগ্রামে প্রশ্ন করেছিলেন সামান্থাকে। শরীরে এরপর কোন ধরণের ট্যাটু করাতে চাইবে সামান্থা। এর উত্তরে অভিনেত্রী বলেন এই ভুল সে আর কখনও করবে না। কারণ এখন এই ভুলের জেরেই রোজ আফসোস করতে হচ্ছে তাঁকে। কারণ প্রাক্তনের নাম নিজের গায়ে ট্যাটু করেছিলেন সামান্থা। সামান্থার ঠিক ঘাড়ের কাছেই রয়েছে একটি ট্যাটু আর তাতেই লেখা ‘ইয়া মায়া চেসভ’ এই ছবি করতে গিয়েই একে অপরের প্রেমে পরিছিলেন সামান্থা ও নাগা। আর তাই বলা ভালো যে বিচ্ছেদের পরেও সেই ছবির স্মৃতি বয়ে বেড়াচ্ছেন তিনি। এছাড়াও ঠিক  পাঁজরের কাছেও রয়েছে সামান্থার আরও একটি ট্যাটু। আর তার ট্যাটু তাঁকে বারবার মনে করিয়ে দেয় তাঁর প্রাক্তনের কথা। সামান্থার এমন কথা শুনে নেটিজেনরা রীতিমত তাঁর মানসিক অবস্থা সম্পর্কে অবগত হয়েছেন। অন্যদিকে সামান্থা বাকিদের পরামর্শ দিয়েছেন যাতে তাঁরা এই ধরণের কাজ কখনও না করেন। কারণ তাতে কষ্ট বাড়ে বৈ কমে না।

বেশ কিছু মাস আগেই নিজেদের সম্পর্ক নিয়ে মুখ খুলেছিলেন সামান্থা ও নাগা। সকলকে জানিয়েছিলেন যে তাঁরা তাঁদের বিবাহিত জীবনে ইতি টানতে চলেছেন। বিবাহিত জীবন যাপনের আগে তাঁরা বন্ধু এবং সেই বন্ধুতা তাঁরা বহুবছর পালন করেছেন এবং এরপরেও করবেন। তাঁদের এই ব্যাক্তিগত সময়ে যেন তাঁদের নিজেদের মত থাকতে দেওয়া হয়। 

শুধু সামান্থাই নন বলিউডেও এই নজির দেখা গিয়েছে এর আগে। রণবীরের সঙ্গে সম্পর্কে থাকাকালীন নিজের ঘাড়ের কাছেই একটি ট্যাটু করেছিলেন দীপিকা। তাতে লেখা ছিল ‘আর কে’। রণবীরের সঙ্গে সম্পর্কচ্ছেদ হওয়ার পরেও দীপিকাকে সেই ট্যাটু নিয়েই ঘুরতে দেখা গিয়েছে । তবে রণবীর সিংয়ের সঙ্গে বিয়ে হওয়ার সময় দীপিকার ঘাড়ের কাছে সেই ট্যাটু দেখা যায়নি। এই নিয়েই নান প্রশ্ন উঠেছিল যে তাহলে কী ঋষি পুত্রের নামে করা ট্যাটু মুছে ফেলেছেন? তবে দীপিকা এখন সুখী গৃহিণী। অন্যদিকে রণবীর কাপুর সদ্য গাঁটছড়া বেঁধেছেন আলিয়ার সঙ্গে। 

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা