দাবদাহের মধ্যেই দিন কাটবে কলকাতার, নেই বৃষ্টির সম্ভাবনা

এদিনও কলকাতা ও লাগোয়া জেলাগুলিতে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে মেঘলা আকাশের জন্য দিনের সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা হলেও কম থাকবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সুখবর কিছুই নেই। তবে সম্ভাবনা রয়েছে। তবে সেটাও সপ্তাহন্তে। সোমবার রাত থেকেই কলকাতার(Kolkata() আকাশ মেঘে ঢাকা। কিন্তু ঝরেনি একফোঁটাও বৃষ্টি(Rain)। বরঞ্চ ভ্যাবসা গরমে কার্যত ছটফট করে রাত কাটিয়েছেন কলকাতাবাসী। তবে এই অবস্থা শুধু একা কলকাতার নয়, কার্যত গোটা দক্ষিণবঙ্গ জুড়েই এখন এই দশা। মঙ্গলবারও আবহাওয়ার(Weather) বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। দাবদাহের মধ্যেই এদিন কাটাতে হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গবাসীকে। সঙ্গে পশ্চিমের জেলাগুলিতে চলবে তাপপ্রবাহ(Heat Wave)। তবে উত্তরবঙ্গের(North Bengal) ডুয়ার্স লাগোয়া জেলাগুলিতে এদিনও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেশ কিছু ক্ষেত্রে হতে পারে শিলাবৃষ্টিও। তবে চলতি সপ্তাহের শেষ দিকে কলকাতা ও লাগোয়া জেলাগুলিতে মরশুমের প্রথম কালবৈশাখীর দেখা মিললেও মিলতে পারে বলে মনে করছে আলিপুর আবহাওয়া দফতর।

বৈশাখের প্রচণ্ড গরমে কার্যত প্রাণ ওষ্ঠাগত দক্ষিণবঙ্গবাসীর। রাজ্যের একাধিক জেলায় তাপপ্রবাহ চলছে। এদিনও পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায় তাপপ্রবাহ চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও তার আঁচ লাগবে। তবে এদিন উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ প্রবল ঝড় বৃষ্টি হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে শিলাবৃষ্টির সম্ভাবনাও আছে। এদিন সকালে কলকাতার আকাশ মেঘলা থাকলেও বেলার দিকে তা কেটে যাবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। তবে এদিনও কলকাতা ও লাগোয়া জেলাগুলিতে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে মেঘলা আকাশের জন্য দিনের সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা হলেও কম থাকবে। মনে করা হচ্ছে এদিন সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রির আশেপাশেই থাকবে। তবে ভ্যাবসা গরমও থাকবে যার জেরে ঝরবে ঘাম।

যদিও আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সপ্তাহের শেষ দিকে বিশেষ করে শুক্র ও শনিবার কলকাতা এবং লাগোয়া জেলাগুলিতে মরশুমের প্রথম কালবৈশাখী ঝড়ের দেখা মিলতে পারে। তা থেকে বৃষ্টিও ঝরবে। তবে তার পরিমাণ বেশি হবে না কম তা এখনই জোর গলায় বলা সম্ভব নয় বলেই জানিয়েছেন আধিকারিকেরা। বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। তার জেরে চলতি সপ্তাহে দুই ২৪ পরগনা, নদিয়া ও মুর্শিদাবাদ জেলায় ঝড়বৃষ্টি হতে পারে। তার জেরে কলকাতার বুকে কিছুটা পারা নামবে। কিন্তু সেই ঝড়বৃষ্টির সরাসরি কোনও প্রভাব পড়বে না কলকাতায়।

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি পাঁশকুড়ার যশোড়া কালীবাজারের মণ্ডপ

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

উৎসবের আবহে হাসপাতালে ভর্তি রণজয়, হঠাৎ কী হল অভিনেতার?

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

শান্তিপুরে কালীপুজো দেখতে গিয়ে হারাবেন না পথ, মণ্ডপের ঠিকানা জানাবে স্কুল পড়ুয়ার ওয়েবসাইট

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়