আচমকাই ছন্দপতন, সদ্যোজাত সন্তানকে হারালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও তাঁর বান্ধবী জর্জিনা রডরিগেজ। সদ্যোজাত এক সন্তানকে হারালেন দু’জনে। কয়েকদিন আগেই যমজ সন্তান হয়েছিল তাঁদের।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: যমজ সন্তান জন্ম নেওয়ার পরেই উচ্ছ্বাসে মেতে উঠেছিলেন আধুনিক ফুটবলের রাজপুত্র ক্রিশ্চিয়ানো রোনাল্ডো(Cristiano Ronaldo) ও তাঁর বান্ধবী জর্জিনা রডরিগেজ। কিন্তু কপালে বেশিদিন সুখ সইল না। সদ্যোজাত এক সন্তানকে হারালেন দু’জনে। সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রিয় সন্তানের মৃত্যুর মতো কঠিন সংবাদ জানিয়েছেন সিআর সেভেন। প্রিয় সন্তানকে হারিয়ে মুষড়ে পড়েছেন কিংবদন্তী ফুটবলার।

গত অক্টোবরেই বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা অসংখ্য অনুরাগীদের সুখবর জানিয়েছিলেন সিআর সেভেন(CR7)। ভক্তদের জানিয়েছিলেন, তাঁর বান্ধবী জর্জিনা রডরিগেজ(Georgina Rodriguez) যমজ সন্তানের জন্ম দিতে চলেছেন। কয়েকদিন আগেই যমজ সন্তান হওয়ার কথা প্রকাশ্যে এনেছিলেন ফুটবলের কিংবদন্তী। কিন্তু সোমবার রাতেই প্রিয় সন্তানের মৃত্যুর মতো দুঃসহ যন্ত্রণার কথা জানিয়েছেন রোনাল্ডো।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক পোস্টে পুত্র শোকে কাতর সিআর সেভেন লিখেছেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি আমাদের যমজ সন্তানের মধ্যে পুত্র সন্তানটি আমাদের ছেড়ে চলে গিয়েছে। যে কোনও বাবা-মায়ের কাছে সন্তান হারানোর যন্ত্রণা সবসময়েই অত্যন্ত যন্ত্রণাদায়ক। আমাদের কাছে পুত্র সন্তানটি দেবদূতের মতো ছিল। ছেড়ে চলে গেলেও তাকে সবসময়ে আমরা ভালবাসব।’ পুত্র সন্তানটিকে বাঁচাতে যেভাবে চিকিৎসক ও নার্সরা লড়াই চালিয়েছিলেন তার জন্য তাঁদের ধন্যবাদ জানিয়েছেন কিংবদন্তি ফুটবলার। সেই সঙ্গে পুত্র সোক কাটাতে কিছুদিন একা থাকতে দেওয়ার জন্যও অনুরাগী ও ভক্তদের কাছে অনুরোধ জানিয়েছেন সিআর সেভেন। দলের অন্যতম নির্ভরযোগ্য ফুটবলারের দুঃসময়ে পাশে থাকার ঘোষণা করেছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।

পঞ্জাবকে হারিয়ে আইএসএলে জয়ের হ্যাটট্রিক মোহনবাগানের

কলার খোসা ফেলে না দিয়ে বাড়িতেই বানান প্রাকৃতিক হেয়ার টনিক

রাশি বদল দেবগুরু বৃহস্পতির, জানুয়ারি পর্যন্ত টাকার জোয়ারে ভাসবে ৩ রাশি

গর্ভস্থ ভ্রুণ কন্যা জানতে পেরে জোর করে গর্ভপাত, বেঘোরে প্রাণ গেল গৃহবধূর

স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষতা পদক পেলেন রাজ্যের আট পুলিশ আধিকারিক

অস্ট্রেলিয়াকে দুরমুশ করে ১১ বছর পর টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে দক্ষিণ আফ্রিকা

নিরামিষের বদলে চিকেন বিরিয়ানি! এয়ারপোর্টে হুলস্থূল কাণ্ড

বাড়িতে মধুচক্র-মাদকের আসর বসানোর দায়ে সাময়িক বরখাস্ত পুলিশের অতিরিক্ত ডিআইজি

টেস্টে নয়া মাইলফলক স্পর্শ কাগিসো রাবাদার, দ্রুততম ৩৫০ উইকেটের মালিক

‘জ্ঞানেশ কুমার ‘গদ্দার’, পদ ছাড়তেই হবে’, মুখ্য নির্বাচন কমিশনারকে তোপ খাড়গের

‘ছোট আঙারিয়া থেকে নন্দীগ্রাম, সব মামলার ফাইল খুলব,’ সিপিএমকে নিশানা শুভেন্দুর

ইনস্টাগ্রাম আইডি চেয়ে না পেয়ে মাঝরাস্তায় শিক্ষিকার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার দুই

CAA-তে আবেদনে আর লাগবে না বাংলাদেশি প্রমাণপত্র! বড় ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের

ওয়েস্ট ইন্ডিজের কাছে প্রথম টেস্টে ধরাশায়ী টাইগাররা, চার দিনেই শেষ খেলা