Loading live market data...
Loading active stocks...
Connecting...

স্বজনহারার তাণ্ডবে ঘরছাড়া আক্রান্ত চিকিৎসক, ফেরালেন রোগীর পরিবারই

মারধর করা হয় চিকিৎসকের পরিবারের সদস্যদের। সেই সময় চিকিৎসক আত্মগোপন করেন তাঁর পরিচিত এক চিকিৎসক বন্ধুর বাড়িতে।

Share:

নিজস্ব প্রতিনিধি: তিনি চিকিৎসক (Doctor) গৌরব রায়। আক্রান্ত, ঘড়ছাড়া। রোগীর পরিবারের রোষের শিকার হয়েছিলেন চিকিৎসায় নিজেকে উজাড় করে দেওয়া এই ডাক্তার। আর তাঁকে ঘরে ফেরালেন চির কৃতজ্ঞ রোগী ও তাঁদের পরিবারই। উদ্যোগ নিয়েছিল চিকিৎসক সংগঠন। এরকম ঘটনা ঘটলে পরিষেবা দেওয়া নিয়ে ভাবতে হবে, চিকিৎসক মহলে শোনা গিয়েছে এমনি অসন্তোষ।

অতিমারি পরিস্থিতিতে নিয়মিত রোগীর সেবা করে গিয়েছেন ডাঃ গৌরব রায়। আর সেই তিনিই কি না ঘরছাড়া! তৎপর হয়ে ছুটে এলেন রোগী ও তাঁদের পরিবার। ডাক্তার নিগ্রহ রুখতে এই উদ্যোগ নিয়েছিল জয়েন্ট প্লাটফর্ম অব ডক্টরস। জানা গিয়েছে, নিমতা বাজারের বাসিন্দা পাপ্পু কুণ্ডু (২৫)। তাঁর বুকে ব্যথা হলে বাড়িতে ডেকে পাঠানো হয় ডাঃ গৌরবকে। তিনি আসতে পারেননি। এদিকে রোগীর পরিবার হাসপাতালেও নিয়ে যাননি তাঁকে। পরে মৃত্যু হয় ওই রোগীর। এরপরেই রোগীর পরিবার ও কিছু লোক ছুটে যান ডাক্তারের বাড়িতে। অভিযোগ, মারধর করা হয় চিকিৎসকের পরিবারের সদস্যদের। সেই সময় চিকিৎসক আত্মগোপন করেন তাঁর পরিচিত এক চিকিৎসক বন্ধুর বাড়িতে। ১৪ এপ্রিলের এই ঘটনা থেকেই ঘরছাড়া ছিলেন তিনি।

এরপর উদ্যোগ নেয় জয়েন্ট প্লাটফর্ম অব ডক্টরস। এগিয়ে আসেন অসংখ্য রোগী ও তাঁদের পরিবার। এঁরাই উপকৃত হয়েছিলেন ডাঃ গৌরবের চিকিৎসায়। সুরক্ষা বলয় দিয়ে নিজের বাড়িতে ফিরিয়ে আনা হয় ডাক্তারকে। এরপর নিমতা থানায় তাণ্ডবকারীদের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়। সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, যারা তাণ্ডব চালিয়েছে তাদের চিহ্নিত করে ছবি জমা দেওয়া হয়েছে। আরও বলা হয়েছে, ডাক্তারের বিরুদ্ধে রোগী গাফিলতির অভিযোগ দায়ের করা হয়েছে কিন্তু রোগীর চিকিৎসা ওইদিন ডাঃ গৌরব করেননি। প্রশ্ন তোলা হয়েছে তাহলে কেন অভিযোগ? বলা হয়েছে, সবসময় রোগীর পরিবারের লোক ডাকলেই বাকি রোগীদেরও গুরুত্বপূর্ণ চিকিৎসা ছেড়ে যাওয়া সম্ভব হয়ে ওঠে না। এরপরেই প্রশ্ন তোলা হয়, হাসপাতালের (Hospital) এমার্জেন্সি বিভাগে কেন নিয়ে আসা হয়নি। চিকিৎসকরা জানিয়েছেন, ওই রোগীর মৃত্যু হয়েছে হৃদরোগে আক্রান্ত হয়ে। চিকিৎসকরা এও বলেন, এই রকম হলে ডাক্তাররা পরিষেবা দিতে ভয় পাবে। ডাঃ গৌরবের কাছে সেরে ওঠা রোগী এবং তাঁদের পরিবারের লোকেরাও চিকিৎসক নিগ্রহের ঘটনায় অসন্তুষ্ট।

পাঞ্জাবে জোড়া বিস্ফোরণ, জলন্ধরে BSF সদর দফতর থেকে অমৃতসর জুড়ে আতঙ্ক!

১৫ কিমি-র জন্য ১২০০ টাকা! বৃষ্টির দিনে আকাশছোঁয়া অটো ভাড়া নিয়ে শোরগোল নেটদুনিয়ায়

পরিচয় লুকিয়ে ৯ বার বিয়ে, বরদের ঠকিয়ে মহিলা যা করতেন শুনলে শিউরে উঠবেন

LIVE: আজ দুপুর ৩টের সময়ে বিজেপির পরিষদীয় দলনেতা নির্বাচন, উপস্থিত থাকবেন শাহ

কাউকে রেয়াত নয়, অবিলম্বে গ্রেফতার করুন, বাংলায় ভোট পরবর্তী হিংসা ঠেকাতে নির্দেশ জ্ঞানেশের

ধেয়ে আসছে দুর্যোগ, কলকাতা সহ দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস

একঘেয়েমি কাটাতে ডিনার হোক রেস্তোরাঁয়, মানসিক স্বাস্থ্যের ওপর এর প্রভাব কতটা?

গাড়িপ্রেমীদের জন্যে সুখবর! এবার ৭৫ লক্ষ টাকা সস্তায় মিলবে রেঞ্জ রোভার এসভি

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

চুপিসাড়ে উধাও সস্তার জনপ্রিয় প্ল্যান, গ্রাহকদের জোর ধাক্কা Jio-র

রোজ সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এই ৪ খাবার খাচ্ছেন? মহাবিপদে পড়বেন

শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণ কবে? কতক্ষণ থাকবে অন্ধকার, জানুন বিস্তারিত