মাত্র ১০০ দিনেই দু’লক্ষ গ্রাহক হারাল নেটফ্লিক্স, কেন?

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি বছরের মাত্র ১০০ দিনের মধ্যেই প্রায় দুই-লক্ষ গ্রাহক হারাল, বিশ্বের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। চলতি বছরের প্রথম তিনমাসের মধ্যেই নেটফ্লিক্সের এই হাল দেখে রীতিমতন আঁতকে উঠেছেন নেটিজেনরা। মাত্র ১০০ দিনে তাঁদের শেয়ারের দাম, ২৫ শতাংশ থেকে নেমে দাঁড়াল ২৬২ ডলারে।  গ্রাহক সংখ্যা হয়ে দাঁড়িয়েছে, ২২ কোটি ১৬ লক্ষ। এই অবনতি প্রসঙ্গে, নেটফ্লিক্স ব্যাখ্যা করছে যে, গত একদশকে এই প্রথমবার এইরকম পরিস্থিতির শিকার হতে হল এই শীর্ষস্থানীয় ওটিটি প্ল্যাটফর্মকে।

বছরের প্রথম ত্রৈমাসিকে গ্রাহকদের সংখ্যা অনেকটাই হ্রাস পেয়েছে নেটফ্লিক্সের। বিশেষ কারণ হিসেবে, নেটফ্লিক্সের বক্তব্য, রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের ফলে তাঁদের ব্যবসায় প্রভাব পড়েছে। কারণ, ইউক্রেন-রাশিয়া যুদ্ধে, নেটফ্লিক্স তাদের সম্প্রচার বন্ধ করে দিয়েছে রাশিয়ায়। যেটা সবথেকে বড় ক্ষতির মুখে দাঁড় করিয়ে দিয়েছে এই জনপ্রিয় ওটিটি সংস্থাকে।

এছাড়া এই সংস্থা আয়করী একটি চিঠির মাধ্যমে জানিয়েছেন যে, তাঁরা যতটা চায় তত দ্রুত আয় বাড়াতে পারছেনা। এছাড়াও, করোনা মরসুম শুরুর বছর অর্থাৎ ২০২০ সালে নেটফ্লিক্সের গ্রাহক সংখ্যা হুড়মুড়িয়ে বেড়ে গিয়েছিল, কিন্তু ২০২১ সালে করোনা সংক্রমণ কমতে শুরু করলে, আর আশানুরূপ পরিমাণে গ্রাহকের সংখ্যা আসেনি এবং নতুন ইউজারদের সংখ্যাও বৃদ্ধি পায়নি।

তাই চলতি বছরের প্রথম তিন মাসেই নেটফ্লিক্সের গ্রাহক সংখ্যা হয়েদাঁড়িয়েছে, ২২ কোটি ১৬ লক্ষ। যা গতবছরের তুলনায় অনেকটাই কম। এছাড়া ইন্টারনেটও একটা বড় কারণ, নেটফ্লিক্সে গ্রাহক সংখ্যা কমার জন্যে। নেটফ্লিক্সের তরফ থেকে ব্যবহারকারীদের মধ্যে অ্যাকাউন্ট ভাগ করে নেওয়ার সুবিধা আছে। কিন্তু এই সুবিধা পেলেও গত এক বছরে গ্রাহক সংখ্যার বৃদ্ধি হয়নি সেইভাবে।

karwa chauth 2026 rashifol: ভেবেচিন্তে বড় বিনিয়োগ করুন, লক্ষ্মীবারে ৫ রাশির জাতকদের বিপদের আশঙ্কা

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের