কংগ্রেস ছেড়ে বিজেপির পথে পা ‘রামভক্ত’ হার্দিক পটেলের

নিজেকে সাচ্চা হিন্দু হিসেবে প্রমাণ করার জন্য বাবার শ্রাদ্ধবার্ষিকীতে চার হাজার গীতা বিলিরও কর্মসূচি নিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, আমদাবাদ: গুজরাতে বিধানসভা ভোটের আগে ফের বড়সড় ধাক্কা খাওয়ার মুখে কংগ্রেস। দলের রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে ফের বিদ্রোহ ঘোষণা করলেন তরুণ-তুর্কি নেতা ও প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি হার্দিক পটেল। নিজেকে ‘রামভক্ত’ হিসেবে ঘোষণা করার পাশাপাশি ‘হিন্দু হওয়ার জন্য গর্বিত’ বলেও মন্তব্য করেছেন। যেভাবে হিন্দুত্বের জয়গান গেয়েছেন হার্দিক তাতে তাঁর পদ্ম শিবিরে নাম লেখানো সময়ের অপেক্ষা বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। ইদানিং পাতিদার আন্দোলনের নেতাদের বিরুদ্ধে গুজরাতের বিজেপি সরকার যেভাবে একের পর এক মামলা প্রত্যাহার করে চলেছে তার পিছনে যে হার্দিক পটেলকে কাছে টানার অভিসন্ধি রয়েছে, তা স্পষ্ট।

গত কয়েকদিন ধরেই গুজরাত কংগ্রেসের রাজ্য নেতাদের বিরুদ্ধে লাগাতার মন্তব্য করে চলেছেন পাতিদার আন্দোলনের সঙ্গে জড়িত তরুণ-তুর্কি নেতা। কয়েকদিন আগেই ক্ষোভ উগরে দিয়ে বলেছেন, ‘দলে তাঁর অবস্থা নাসাবন্দি নতুন বরের মতো।’ সেই সঙ্গে কংগ্রেস শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্তহীনতাকেও বিঁধেছিলেন। প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে বিতর্কিত মন্তব্যের জন্য তাঁর কাছে জবাবও চাওয়া হয়েছিল। যদিও তা পাত্তাই দেননি।

শুক্রবার ফের মুখ খুলে কংগ্রেস শীর্ষ নেতৃত্বের অস্বস্তি অনেকটাই বাড়িয়েছেন হার্দিক। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘আমি একজন রাম ভক্ত। হিন্দু হয়ে জন্ম নেওয়ার জন্য আমি গর্বিত।’ নিজেকে সাচ্চা হিন্দু হিসেবে প্রমাণ করার জন্য বাবার শ্রাদ্ধবার্ষিকীতে চার হাজার গীতা বিলিরও কর্মসূচি নিয়েছেন। বিজেপিতে যাওয়ার জন্যই আচমকা তিনি নিজেকে হিন্দুত্ববাদী হিসেবে জাহির করছেন বলে চর্চা শুরু হয়েছে। যদিও বাগী কংগ্রেস নেতা জানিয়েছেন, ‘বিজেপিতে যোগ দেওয়ার কোনও পরিকল্পনা নেই।’

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট