মীনাক্ষী- দীপ্সিতা- ঐশীকে ফেসবুকে অশ্লীল মন্তব্য, অভিযোগ লালবাজারে

ফেসবুকে মিনাক্ষী, দীপ্সিতা ও ঐশীকে কুরুচিকর মন্তব্য করার অভিযোগ জানিয়েছেন জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভানেত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২১ সালে বিধানসভা নির্বাচনের আগে বামনেত্রী মীনাক্ষী ও দীপ্সিতাকে কদর্য আক্রমণ করেছিলেন এক নেটিজেন। রাজনীতিতে চলচ্চিত্র জগতের স্টার শ্রাবন্তী- পায়েল ও মিমির রূপের সঙ্গে তুলনা করে বাম (Left) নেত্রীদের বলেছিলেন, ‘কাজের মাসি’। দীপ্সিতা পাল্টা নিজের সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, ওই শ্রেণির সঙ্গে মিশেই তাঁদের লড়াই। একই দাবিদাওয়া। সেই সময় ঝড় উঠেছিল, রাজনীতিতে রূপ নয় কাজটাই আসল বলে। প্রশ্ন উঠেছিল, মিম কি এখন শুধুই কদর্য? তাতে বুদ্ধিমত্তা নেই? তারপর ২০২২ সালের চলতি মাসের ২৫ তারিখ আবারও অশ্লীল আক্রমণ করা হল মীনাক্ষী, দীপ্সিতা ও ঐশীকে। আর এরপরেই লালবাজারে (Lalbazar) অভিযোগ জানালেন ঐশী।

অভিযুক্ত নেটিজেন স্বার্থক দাস। তার বিরুদ্ধে লালবাজারের দ্বারস্থ হয়েছেন লাল বাহিনীর তরুণ তুর্কী। ফেসবুকে মীনাক্ষী, দীপ্সিতা ও ঐশীকে কুরুচিকর মন্তব্য করার অভিযোগ জানিয়েছেন জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভানেত্রী। তাঁর অভিযোগ, অশ্লীল, অবমাননাকর, কুৎসামূলক মন্তব্য করা হয়েছে। এইসব কুমন্তব্যের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন ঐশী।

তিনি অভিযোগ জানিয়েছেন কলকাতা পুলিশের সাইবার ক্রাইম দফতরে। তাঁর প্রমাণও ইতিমধ্যেই জমা দিয়েছেন পুলিশের (Police) কাছে। এরপর অভিযোগ জানানোর প্রমাণ তিনি তুলে ধরেন নিজের ফেসবুক প্রোফাইলে। ঐশী বলেন, সোশ্যাল মিডিয়ায় কমেন্টে তাঁদের যে আক্রমণ করা হয়েছে, তা শুধু তাঁদের অপমান করা নয়। এই অপমান সমগ্র নারী জাতির। প্রসঙ্গত, অভিযুক্ত সার্থক তাঁদের ছাড়াও আক্রমণ করেছেন বাম নেতা মহম্মদ সেলিম ও আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়কেও।

বিমানবন্দরে আটক ইরাকের ফুটবলার, টানা সাত ঘণ্টা জেরার অভিযোগ মার্কিন প্রশাসনের বিরুদ্ধে

ভেনিস অব দ্য ইস্ট, ঘুরে আসুন কেরলমের সবচেয়ে মোহময় জলনগরী আলেপ্পি

দুর্দান্ত অফার! ২২ হাজার টাকা ছাড় OnePlus-র ফ্ল্যাগশিপ স্মার্টফোনে

মিস ইউনিভার্স থেকে ফ্যাশন আইকন, জানুন সুস্মিতা সেনের গ্ল্যামারাস ‘সেল্ফ-মেড’ জীবনযাপন

অনুব্রতের বিরুদ্ধে ইট চুরির অভিযোগ শুভেন্দুর, দায়ের FIR

বয়স বাড়লেই হাড় ভাঙার ভয়? অস্টিওপোরোসিসের ঝুঁকি কমাতে ভরসা হতে পারে ব্লুবেরি

ঐতিহ্যনির্ভর তবে আধুনিক, নতুন প্রজন্মের কাছে বাড়ছে মিনিমাল জুয়েলারির চাহিদা

নির্জলা একাদশী ২৪ না ২৫ জুন? জেনে নিন শুভ সময় ও উপবাস ভাঙার সময়

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

জলের মতো টাকা খরচ হচ্ছে? সিঁড়ির নিচ থেকে এই জিনিস সরিয়ে দিন

আজকের রাশিফল: আঘাত পাওয়ার সম্ভাবনা বৃষ রাশির জাতকদের, কর্মক্ষেত্রে উন্নতি কাদের?

দক্ষিণেশ্বরে মদন মিত্রের গাড়িতে হামলার অভিযোগ! ছোড়া হল ডিম