আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ওয়ারেন বাফেটকে টপকে বিশ্বের পঞ্চম ধনকুবের গৌতম আদানি

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: লক্ষ্মীদেবী সত্যিই সুপ্রসন্ন আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানির প্রতি। সময় যত গড়াচ্ছে ততই তাঁর সম্পদ উপচে পড়ছে। সোমবার সম্পদের নিরিখে ওয়ারেন বাফেটকে টপকে গেলেন আদানি গোষ্ঠীর কর্ণধার। সেই সঙ্গে বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় পঞ্চমস্থানে উঠে এলেন। যেভাবে একের পর এক শিল্পপতিকে সম্পদের নিরিখে হারাচ্ছেন তাতে কোথায় গিয়ে থামবেন আদানি গোষ্ঠীর কর্তা, তা ভেবেই কুল পাচ্ছেন না বাজার বিশেষজ্ঞরা।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘ফোর্বস’ এক প্রতিবেদনে জানিয়েছে, ‘গত শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে আচমকাই পতনের মুখে পড়েছে ওয়ারেন বাফেটের সংস্থার শেয়ার দর। এক ধাক্কায় ২ শতাংশ হ্রাস পেয়েছে শেয়ারমূল্য। যার ফলে তাঁর সম্পত্তির মূল্য কমে দাঁড়িয়েছে ১২১ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলার। অন্যদিকে গৌতম আদানির সম্পত্তি বেড়ে দাঁড়িয়েছে ১২৩ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলার। শুধুমাত্র যে ওয়ারেন বাফেটকে টপকে গিয়েছেন আদানি গোষ্ঠীর কর্ণধার শুধু তাই নয়, রিলায়েন্স কর্ণধার মুকেশ আম্বানির সঙ্গে সম্পদের ফারাকও অনেকটা বাড়িয়ে নিয়েছেন। রিলায়েন্স কর্ণধারের বর্তমান সম্পত্তির পরিমাণ ১০৪ দশমিক ৭ বিলিয়ন ডলার।’

সম্পদের নিরিখে গৌতম আদানির চেয়ে বিশ্বে এগিয়ে রয়েছেন মাত্র চার জন ধনকুবের। তাঁরা হলেন টেসলা কর্ণধার ইলন মাস্ক, অ্যামাজন কর্ণধার জেফ বেজোস, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস ও বার্নার্ড আর্নাল্ট। ২৬৯ দশমিক ৭ বিলিয়ন ডলারের সম্পত্তি নিয়ে বিশ্বের শীর্ষ ধনীর তকমা নিজের দখলে রেখেছেন মাস্ক। অ্যামাজন কর্ণধার জেফ বেজোসের সম্পত্তির পরিমাণ ১৭০ দশমিক ২ বিলিয়ন ডলার। বার্নার্ড আর্নাল্টের সম্পদের পরিমাণ ১৬৯ দশমিক ৭ বিলিয়ন ডলার। আর মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের সম্পত্তির পরিমাণ ১৩০ দশমিক ২ বিলিয়ন ডলার।   

Published by:

Share Link:

More Releted News:

সপ্তাহজুড়ে ১২,০০০ টাকা কমেছে রুপো, সস্তা সোনাও, কত দাম হল?

গরমে চাহিদা তুঙ্গে, ফ্লিপকার্টে অর্ধেক দামে মিলছে Split AC

পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করল রিজার্ভ ব্যাঙ্ক, গ্রাহকদের টাকা সুরক্ষিত?

শেয়ার বাজারে অব্যাহত রক্তক্ষরণ, ১০০০ সূচক কমল সেনসেক্স

ডলারের চাপে কমলো সোনা ও রুপার দাম

লক্ষ্মীবারেই রক্তাক্ত শেয়ার বাজার, ৮৫২ সূচক কমল সেনসেক্স

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ