বিস্কুটের গুঁড়ো বাড়ন্ত, মুচমুচে স্ন্যাক্স বানাবেন কী করে! ভাবছেন তো, জেনে নিন

Share:

নিজস্ব প্রতিনিধি: ছুটির দিনে একটু ভাজাভুজি নাহলে সন্ধ্যার আড্ডাটা জমেনা তাইনা! কিন্তু মুখোরোচক কিছু স্ন্যাকসের জন্যে, খুবই গুরুত্বপূর্ণ বিস্কুটের গুঁড়ো। কিন্তু বিস্কুটের গুঁড়ো না থাকলেই বিপাকে পড়তে হয়। কারণ, যেকোন ভাজাভুজির মুল উপকরণ বিস্কুটের গুঁড়ো, যা সেই খাবারটিকে মুচমুচে রাখতে সাহায্য করে। বিশেষ করে, ফিশফ্রাই থেকে ডিমের ডেভিল সবেতেই বিস্কুটের গুঁড়ো রাখা প্রয়োজন। কিন্তু যদি আপনার হেঁশেলে বিস্কুটের গুঁড়ো না থাকে তাহলে কি করবেন? ভাবছেন তো! চিন্তা নেই এই সমস্যার সমাধান করব আমরা!

খাবার মুচমুচে করতে বিস্কুট গুঁড়ো না থাকলে কর্নফ্লেক্সকেই হালকা গুঁড়ো করে নিতে পারেন। মাছের কোনো খাবার বা মাংসের পকোড়া মুচমুচে রাখতে কর্নফ্লেক্স খুব উপযোগী।

বাড়িতে বিস্কুটের গুঁড়ো বাড়ন্ত হলে, ওট্‌স ব্যবহার করতে পারেন। খুব সহজ এই প্রক্রিয়া! একটি কড়াই-এর মধ্যে শুকনো ওট্‌স ভেজে নিয়ে তার উপর সামান্য নুন ছড়িয়েই বানিয়ে নিন চপ কিংবা ভাজাভুজি। বেশ মুচমুচে হয়।

চপ কিংবা কাটলেটের গায়ে আলুর চিপ্‌স মাখিয়ে ভেজে নিলেও বেশ মুচমুচে হয় এই ধরনের স্ন্যাকস। শুধু বাজার থেকে চিপ্‌স কিনে নিজের হাত দিয়ে গুঁড়ো করে নিতে হবে।

এছাড়া বাড়িতে বিস্কুটের গুঁড়ো না থাকলে সুজি ব্যবহার করতেই পারেন। সুজি থাকলেও আপনি মুচমুচে পকোড়া বানাতে পারবেন।

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৩

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের