প্রশান্ত কিশোরের সঙ্গে আচমকাই বৈঠকে সিধু, জল্পনা তুঙ্গে

যদিও কী নিয়ে বৈঠক তা খোলসা করেননি দুজনের কেউই।

Share:

নিজস্ব প্রতিনিধি, অমৃতসর: ডুবন্ত জাহাজ কংগ্রেসে যোগ দেওয়ার প্রস্তাব ফেরানোর দিনেই পঞ্জাব প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি নভজ্যো‍ৎ সিং সিধুর সঙ্গে বৈঠক করলেন ভোট কুশলী প্রশান্ত কিশোর। আর ওই বৈঠক ঘিরেই রাজনৈতিক জল্পনা তুঙ্গে উঠেছে। যদিও কী নিয়ে বৈঠক তা খোলসা করেননি দুজনের কেউই।

গত কয়েকদিন ধরেই ভোট কুশলী প্রশান্ত কিশোর ওরফে পিকে’র কংগ্রেসে যোগদান নিয়ে চর্চা শুরু হয়েছিল। একের পর এক নির্বাচনে ভরাডুবির পরে বেহাল শতাব্দী প্রাচীন দলের হাল ফেরানো নিয়ে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি, প্রিয়াঙ্কা গান্ধি ও রাহুল গান্ধির সঙ্গে দফায়-দফায় বৈঠকে বসেছিলেন দেশের সবচেয়ে সফল ভোট রণনীতিকার। কিন্তু মঙ্গলবার দুপুরে প্রথমে কংগ্রেস মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা টুইট করে জানান, ‘কংগ্রেসে যোগ দেওয়ার প্রস্তাব ফিরিয়েছেন প্রশান্ত কিশোর।’ খানিকবাদে একই কথা জানিয়ে টুইট করেন পিকে।

কংগ্রেসের সঙ্গে দেশের অন্যতম ভোট কুশলীর আলোচনা ভেস্তা যাওয়া নিয়ে যখন রাজনৈতিক মহলে জোর চর্চা চলছে, তখনই প্রশান্ত কিশোরের সঙ্গে নিজের ছবি দিয়ে এক টুইট করেন পঞ্জাব প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার নভজ্যো‍ৎ সিং সিধু। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, ‘আমার পুরনো বন্ধু পিকে’র সঙ্গে এক অভূতপূর্ব বৈঠক করলাম। পুরনো মদ, পুরনো সোনা ও পুরনো বন্ধু সবসময়েই সেরা।’ পরে এক সংবাদমাধ্যমকে সিধু বলেন, ‘২০১৭ সালের বিধানসভা ভোটের আগে কংগ্রেসে যোগদানের বিষয়ে রাজি করাতে পিকে আমার সঙ্গে ৬০ বার বৈঠক করেছিলেন। শেষ পর্যন্ত আমাকে কংগ্রেসে যোগ দেওয়ার বিষয়ে রাজিও করিয়েছিলেন।’  

দার্জিলিংয়ের সঙ্গে মিশে যাচ্ছে সিকিম? সমাজমাধ্যমে ভাইরাল ভুয়ো নথি, FIR দায়ের

রাশিয়ার হয়ে যুদ্ধে লড়তে গিয়ে নিহত ৪৯ ভারতীয়, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

মালদা সীমান্তে অনুপ্রবেশ নিয়ে জিরো টলারেন্সের বার্তা দিলেন বিধানসভার অধ্যক্ষ

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম সফরে দিল্লিতে গিয়ে মোদির সঙ্গে বৈঠকে শুভেন্দু

কাবুলিওয়ালার দেশে মধ্যযুগীয় প্রথা বাল্যবিবাহকে আইনি স্বীকৃতি দিল তালিবান সরকার

দ্বিতীয়বার মা হতে চলেছেন পূজা, নিয়ম করে মায়ের কাছে সাধ খেলেন অভিনেত্রী

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হতেই বিজয়কে ব্যাট উপহার, বিরাট কোহলি পাঠালেন নাকি?

জমি নিয়ে বিবাদের জের! হাতাহাতিতে জখম ৩ জন, রক্তারক্তি কাণ্ড হাবড়ায়

লক্ষ্য পশ্চিমবঙ্গ! বাংলাদেশ বিমানবাহিনীতে TTP জঙ্গিরা, বিশেষ অভিযানে আটক ১০

‘‌শুভেন্দু বাংলাকে উন্নতির শিখরে পৌঁছবেন, আমি আত্মবিশ্বাসী’‌, সাক্ষাতের পর বার্তা রাজনাথের

প্রত্যেক বিধায়ককে নিজের এলাকায় চষে বেড়াতে হবে, নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

মালদহতে ফাঁকা মাঠে নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেফতার যুবক

ফুলিয়ায় তৃণমূল সদস্যের বিরুদ্ধে শিক্ষিকাকে মারধরের অভিযোগ,তদন্ত শুরু

রেশনে নিম্নমানের গম দিলে ব্যবস্থা নেওয়া হবে, নির্দেশ খাদ্যমন্ত্রীর