ডিম ছাড়াই ডেভিল বানাতে চান, জেনে নিন ছানার ডেভিল বানানোর প্রণালী

Share:

নিজস্ব প্রতিনিধি: আমাদের খাবারের মধ্যে ডিম একটি অত্যন্ত প্রিয় একটি খাবার। যা বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করেন, বাড়িতে কোনও অতিথি আসলেই ডিম দিয়ে চটপট কোনো খাবার বানিয়ে দেওয়া যায়। সহজে খাবার বানানোর জন্যে ডিমের থেকে সবথেকে সহজ উপকরণ বোধহয় আর কিছু নেই। কিন্তু, আপনি যে অতিথির জন্যে খাবার বানাবেন সে যদি ডিম না খায়। তখন কি করবেন? অতিথি যত্নে কোনো ভুল হবেনা কথা দিলাম। কারণ ডিম ছাড়াই এবার ডেভিল বানান। স্ন্যাক্স হিসেবে খেতে দিন ছানার ডেভিল। কি ভাবছেন, ছানা দিয়ে আবার ডেভিল হয় নাকি? তাইতো! চিন্তা নেই সব হবে। শুধু কিছু পদ্ধতি জেনে নিন।

উপকরণ: ৫০০ গ্রাম ছানা। ১২৫ গ্রাম ছোলার ডাল। ৩ টেবিল চামচ ঘি। পরিমাণ মতো সরষেল তেল। ২টি কাচা লঙ্কা। ১ টেবিল চামচ আদা কুচি, ১ টেবিল চামচ কালো জিরে, ১ টেবিল চামচ চিনি এবং নুন স্বাদ মতো।

প্রণালী: প্রথমে পুর তৈরি করার জন্য ছোলার ডাল তিন-চার ঘণ্টা ভিজিয়ে রাখুন। এর পর তা খুব মিহি করে বেটে নিয়ে কড়াইয়ে সামান্য ঘি দিয়ে, কালো জিরে ফোড়ন দিয়ে দিন। এরপর কাঁচা লঙ্কা কুচি, হিং, আদা কুচি দিয়ে দিন। এরপর মাঝারি আঁচে তা ভালভাবে পাকিয়ে নিন। অন্তত ১৫-২০ মিনিট রাখার পর একটি পাত্রে ঢেলে রাখুন। এবার ভালভাবে ছানাটা চটকে নিয়ে তাতে একটু নুন, লঙ্কা, ঘি দিয়ে ছানাটিকে একেবারে মিহি করে মাখবেন। তার পর এক চামচ দিয়ে ছানা মাখা হাতে নিয়ে চেপটে গোল আকার করে নিন। তার মধ্যে কিছুটা ডালের পুর ভরে ডিমের আকারের মতন বানিয়ে নিন। এ রকম করে ছানার বল তৈরি করার পর একটি কড়াইয়ে সরষের তেল দিয়ে গরম করে নিন। এরপর মাঝারি আঁচে রেখে ছানার বলগুলি পরপর দিয়ে ভেজে নিন। ব্যস তৈরি ছানার ডেভিল। এরপর গরম ভাত আর ডালের সঙ্গে পরিবেশন করুন।

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৩

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের