ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে নিন চিকেন নুডলস্ বল

Share:

নিজস্ব প্রতিনিধি: সন্ধ্যের নাস্তাতে একটু স্বাদ বদলাতে চান। একঘেয়ে হয়ে গিয়েছেন একই ধরনের খাবার খেতে খেতে বা অতিথি আসলেও বাইরে থেকে খাবার আনার ক্ষমতা নেই আপনার? চিন্তা কি ঘরোয়া রান্নাতেই বাহারি স্বাদ আনুন। এছাড়াও বাইরের ভাজাপোড়া স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক। তাই অতিথিদের সেবা করতে বা নিজের স্বাদের পরিবর্তন আনতে চিকেন নুডলস বল বানিয়ে ফেলুন আপনার বাড়ির হেঁশেলেই। ভাবছেন তো কিভাবে তৈরি করবেন, চিন্তা নেই এটি তৈরি করা খুবই সহজ। তাহলে জেনে নিন চিকেন নুডলস বল তৈরির রেসিপি—

উপকরণ

পরিমাণমতো তেল
চিকেন কিমা ১ কাপ
আদা বাটা আধা চা চামচ
রসুন বাটা আধা চা চামচ
লেবুর রস এক চা চামচ
গোল মরিচের গুঁড়া আধা চা চামচ
নুডলস ১ প্যাকেট
পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ
কাঁচা মরিচ কুচি ১ চা চামচ
কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ
চিনি ১ চা চামচ
লবণ স্বাদমতো
ডিম একটি

প্রণালি: প্রথমে একটি পাত্রে চিকেন কিমা, আদা বাটা, রসুন বাটা, গোলমরিচের গুঁড়া ও লেবুর রস দিয়ে ভালোভাবে মেখে তাতে নুডলস, পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি, লবণ, কর্নফ্লাওয়ার, চিনি ও ডিম দিয়ে আরো ভালো করে মিশিয়ে নিন। এরপর ওভেনে কড়াই দিয়ে তাতে তেল দিয়ে গরম করে নিন। তেল গরম হলে ওই মিশ্রণ থেকে ছোট ছোট বল আকারে গড়ে নিয়ে কড়াই এর মধ্যে ছেড়ে দিন। এরপর অল্প আঁচে সোনালি রং করে ভেজে তুলে নিয়ে গরম গরম পরিবেশন করে নিন। এরপর পছন্দের সস দিয়ে পরিবেশন করুন।

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৩

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের