দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

স্বস্তি দিয়ে করোনার দৈনিক সংক্রমণ-মৃত্যু নিম্নমুখী

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সামান্য হলেও মিলল স্বস্তি। গত ২৪ ঘন্টায় দেশে করোনার(Coronavirus) দৈনিক সংক্রমণ ও মৃত্যুর হার আগের দিনের তুলনায় নিম্নমুখী। একদিনে নতুন করে সংক্রমিত(Corona cases in India) হয়েছেন ৩ হাজার ৩২৪ জন। এ নিয়ে টানা চারদিন দৈনিক সংক্রমণ তিন হাজারের গণ্ডি ছাড়াল। মৃত্যুর কোলে ঢলে পড়েছে ৪০ জন। অ্যাকটিভ কেসের সংখ্যা ১৯ হাজারের গণ্ডি ছাড়িয়েছে। উল্লেখ্য, শনিবার দেশে একদিনে সংক্রমিত হয়েছিলেন তিন হাজার ৬৮৮ জন ও প্রাণঘাতী ভাইরাসে প্রাণ হারিয়েছিলেন ৫০ জন।

রাজধানী দিল্লি, মহারাষ্ট্র সহ একাধিক রাজ্যে ক্রমশই উদ্বেগজনক হয়ে উঠছে করোনাভাইরাস। দেশে গত কয়েকদিন ধরে দৈনিক সংক্রমণের শীর্ষে রয়েছে দিল্লি। টানা আটদিন রাজধানীতে দৈনিক সংক্রমণ হাজারের গণ্ডি ছাড়িয়েছে। দিল্লির দৌলতে দেশও দৈনিক সংক্রমণ তিন হাজারের গণ্ডি ছাড়িয়ে চলেছে। রবিবার সকালে স্বাস্থ্য মন্ত্রকের(Health Ministry) পক্ষ থেকে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় নতুন করে ৪ লাখ ৭১ হাজার ৮৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নতুন করে ৩ হাজার ৩২৪ জনের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়েছে। মারণ ভাইরাসের ছোবলে প্রাণ হারিয়েছেন আরও ৪০ জন। এ নিয়ে দেশে করোনার বলি হলেন ৫ লাক ২৩ হাজার ৮৪৩ জন।’

দৈনিক সংক্রমণের পাশাপাশি উদ্বেগ বাড়াচ্ছে অ্যাকটিভ কেস। স্বাস্থ্য্য মন্ত্রকের পরিসংখ্যান(Daily Corona Bulletin) অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ৮৭৬ জন। এ নিয়ে এখনও পর্যন্ত সুস্থ হলেন ৪ কোটি ২৫ লাখ ৩৬ হাজার ২৫৩ জন। সুস্থতার হার ৯৮ দশমিক ৭৪ শতাংশ। একদিনে অ্যাকটিভ কেস বেড়েছে ৪০৮টি। যার ফলে সক্রিয় করোনা রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৯ হাজার ৯২ জনে।’

Published by:

Share Link:

More Releted News:

শেয়ার বাজারে অব্যাহত রক্তক্ষরণ, ১০০০ সূচক কমল সেনসেক্স

জগন্নাথ দেবের মন্দিরের প্রহরী খুন! উধাও দানবাক্সের টাকা, নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

‘নাটক শেষ’, স্ত্রী পরিণীতির সঙ্গে ডিভোর্সের ভয়ে বিজেপিতে নাম লেখালেন রাঘব চাড্ডা

‘বাবা আমার শরীর স্পর্শ করবে না’, নোট লিখে আইনজীবীর আত্মহত্যা

ঋণ বিতর্কে ভয়ংকর ঘটনা, ‘টাকা না দিলে মেয়েকে দাও’ মন্তব্য ঘিরে হামলা

ভোটার নন, তবু ভোটের কাজে! সুপ্রিম কোর্টের দ্বারস্থ বাংলার ৬৫ ভোটকর্মী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ