পটুয়াখালী, চাঁদপুর সহ একাধিক জায়গায় ঈদ-উল-ফিতর উদযাপন

দেশে কবে ঈদ উদযাপিত হবে, তা ঠিক হবে আজ রাতে। চাঁদ দেখা গেলে সোমবার হবে ঈদ আর না দেখা গেলে মঙ্গলবার।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: কবে ঈদ-উল-ফিতর তা ঠিক হবে আজ রবিবার রাতে। চাঁদ দেখা গেলে আগামিকাল সোমবার পালিত হবে পবিত্র উৎসব আর না দেখা গেলে মঙ্গলবার। যদিও রবিবারই চাঁদপুর, পটুয়াখালী সহ দেশের একাধিক জায়গায় সাড়ম্বরে উদযাপিত হল ঈদের নমাজ। আয়োজকদের দাবি, আফগানিস্তান, মালি ও নাইজেরিয়ায় আজ ঈদ পালিত হচ্ছে। আর তার সঙ্গে সামঞ্জস্য রেখেই এদিন ঈদ-উল-ফিতর উদযাপিত হচ্ছে।

এদিন সকালে চাঁদপুরের হাজীগঞ্জের বড়কূলের সাদ্রা ও শমেসপুর গ্রামে ঈদের নমাজ আদায় করেন স্থানীয় বাসিন্দারা। সাদ্রা দরবার শরিফ মাদ্রাসা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সাদ্রা দরবারের পীরজাদা মুফতি বাকিবিল্লাহ মিশকাত চৌধুরী সাংবাদিকদের জানিয়েছেন, পৃথিবীর পশ্চিম প্রান্তে যদি চাঁদ দেখা দেয় আর সেই তথ্য পূর্ব প্রান্তে পৌঁছয়, তাহলে ঈদ পালন করা যায়।

গত ৯৩ বছর ধরেই প্রথম চাঁদ দেখার ভিত্তিতে সাদ্রা সহ ৪০টি গ্রামে ঈদ উদযাপিত হয়ে আসছে।’ চাঁদপুরের পাশাপাশি পটুয়াখালীর বদরপুরে দরবার শরীফেও ঈদ পালিত হয়েছে। সকাল দশটা নাগাদ বদরপুরের দরবার শরিফ মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নমাজের পরেই কোলাকুলিতে মেতে ওঠেন মুসুল্লিরা।

অন্যদিকে ঈদের জামাত উপলক্ষে ইতিমধ্যেই রাজধানী ঢাকার জাতীয় ঈদগাহ ময়দানে প্রস্তুতি সেরে ফেলা হয়েছে। একসঙ্গে ৩৫ হাজার মুসল্লি যাতে নমাজ আদায় করতে পারেন, তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। ভিড় সামলাতে বায়তুল মুকাররম মসজিদে ঈদের জন্য সকাল এগারোটা থেকে পাঁচটি ঈদের নমাজ পড়ানোর কর্মসূচি নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবশ্য গণভবনেই ঈদ পালন করবে। মন্ত্রিসভার অধিকাংশ সদস্যই ঈদে ঢাকায় থাকার কর্মসূচি নিয়েছেন।

আরও পড়ুন ঈদের ছুটিতে ঢাকা ছেড়ে বাড়িমুখী পরিযায়ী জনতা, ট্রেন-বাস-লঞ্চে উপচে পড়া ভিড়

ঝাড়গ্রাম পুরসভার কর্মচারীদের কড়া বার্তা দিলেন বিজেপি বিধায়ক

শেষ মুহূর্তের রোমাঞ্চ আর জোড়া গোল! যুবভারতীতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর অমীমাংসিত ডার্বি

তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের কাঠের সেতু পারাপারে টোল আদায় বন্ধ করল বিজেপি

ভোটের আগে প্রতিশ্রুতি অনুযায়ী দুর্গাপুরের নিউমার্কেট এলাকার রাস্তা সারালেন বিজেপি বিধায়ক

মরশুমের প্রথম ডার্বিতে হাড্ডাহাড্ডি স্নায়ুর লড়াই, সুযোগ নষ্টের খেসারত দিয়ে প্রথমার্ধ গোলশূন্য

দক্ষিণী ইন্ডাস্ট্রিতে ফের শোকের ছায়া, ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দিয়ে আত্মঘাতী তামিল প্রযোজক

মোদির আত্মনির্ভর পথে বিশেষ ধরনের মাইক্রো টার্বোজেট ইঞ্জিন তৈরি করেছে মৃন্ময়

২৩ রানে পঞ্জাবকে হারিয়ে আইপিএলের প্লে অফে আরসিবি

‘‌এখন ডিজের বদলে তৃণমূল নেতাদের ঘরে হারমোনিয়াম বাজছে’‌, ফলতায় খোঁচা শমীকের

বছরে ৬,০০০ টাকা আর্থিক সাহায্য! বাংলায় শুরু আরও একটি কেন্দ্রীয় প্রকল্প

ডার্বি ম্যাচে আমন্ত্রিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রবিবাসরীয় যুবভারতী ক্রীড়াঙ্গনে নয়া দৃশ্য!

রাজ্যের মন্ত্রী হয়ে সস্ত্রীক গ্রামের বাড়িতে দিলীপ, রবিবার ঝাড়গ্রামে উৎসবের মেজাজ

প্রয়াত আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের চণ্ডীপুরের বাড়িতে মুখ্যমন্ত্রী

মস্কোয় ইউক্রেনের ড্রোন হামলার জেরে মৃত্যু হল এক ভারতীয়ের, জখম ৩