দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কার ‘ফেদার চ্যালেঞ্জ’ ফাটাফাটি, নীতু-রণবীর নাকি আমির-করিনার…..

নিজস্ব প্রতিনিধি: গত ২৮ এপ্রিল বলিউডের ‘মিস্টার পারফেক্টশনিস্ট’ আমির খান এবং করিনা কাপুর অভিনীত ‘লাল সিং চাড্ডা’-র প্রথম গানের অডিও ট্র্যাক রিলিজ হয়েছে। যদিও এর আগেই নায়ক দর্শকদের সঙ্গে লুকোচুরি খেলছিলেন, তিনি একদিন ক্রিকেট খেলতে খেলতে জানিয়ে ছিলেন, ২৮ তারিখ একটি বড় ঘোষণা করবেন, কিন্তু কি সেই ঘোষণা, তা জানতে মরিয়া হয়ে গিয়েছিলেন দর্শকরা। অবশেষে ২৮ এপ্রিল সকালেই ‘লাল সিং চাড্ডা’র প্রথম গান ‘কাহানি’র প্রথম অডিও ট্র্যাক রিলিজ হয়েছে।

তখনই দর্শক উত্তর খুঁজে পেয়ে গিয়েছিলেন। আর এই গানটির প্রকাশের পর পরেই, এই ছবির নির্মাতারা ইনস্টাগ্রাম ফেদার অর্থাৎ পালক চ্যালেঞ্জ দিয়ে বসেন ভক্তদেরকে। এবার সেই চ্যালেঞ্জের সাক্ষী হলেন অভিনেতা রণবীর কাপুর এবং মা নীতু কাপুর। এদিন একটি ডিনারে পুত্রের সঙ্গে বেরিয়েছিলেন মা নীতু কাপুর, আর সেখানেই তাঁরা লাল সিং চাড্ডার পালক চ্যালেঞ্জ সম্পূর্ণ করলেন। যেখানে দেখা যাচ্ছে, মা ও ছেলে এক্কেবারে মনোযোগ দিয়ে ‘ফেদার চ্যালেঞ্জ’এ অংশগ্রহণ করছেন। নীতু কাপুর নিজেই ‘লাল সিং চাড্ডা’র ‘ফেদার চ্যালেঞ্জ’ এর ইনস্টাগ্রাম রিল পোস্ট করে লিখেছেন, “রাতের খাবারে #lalsinghchaddha filter ??”।

 

 

View this post on Instagram

 

A post shared by neetu Kapoor. Fightingfyt (@neetu54)

তবে এরাই প্রথম নয়, এর আগে, ‘লাল সিং চাড্ডা’র নায়ক-নায়িকা অর্থাৎ অভিনেতা আমির খান এবং করিনা কাপুরও ‘ফেদার চ্যালেঞ্জ’ এ সামিল হয়েছেন। এমনকী করিনা ক্যাপশন সহ ইনস্টাগ্রামে একই ভিডিও শেয়ার করে লিখেছিলেন, “এই হল আমার নায়কের সঙ্গে #ফেদার চ্যালেঞ্জ! #আমিরখান”। সুতরাং চ্যালেঞ্জ চূড়ান্ত, সেটা আপানারাই বলুন!

 

উল্লেখ্য, অদ্বৈত চন্দন পরিচালিত ‘লাল সিং চাড্ডা’ হলিউডের হিট ‘ফরেস্ট গাম্প’-এর একটি রূপান্তর। তবে আমির-করিনার পাশাপাশি মোনা সিং এবং চৈতন্য আক্কিনেনিও এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন। চলচ্চিত্রটি ১১ আগস্ট, ২০২২-এ পর্দায় মুক্তি পেতে চলেছে।

Published by:

Share Link:

More Releted News:

সৌরভের পরিবর্তে ‘দাদাগিরি’ সঞ্চালনায় এবার লিয়েন্ডার পেজ কিংবা দেব!

সাত মাসের গর্ভবতী কিয়ারাকে জড়িয়ে ধরার চেষ্টা ভক্তের, ভয় পেয়ে গিয়েছিলেন সিদ্ধার্থ

ফের টলিপাড়ায় দুঃসংবাদ, প্রয়াত বর্ষীয়ান অভিনেতা-বাচিকশিল্পী বিপ্লব দাশগুপ্ত

চা-কফি বাদ, মেকআপে শুধুই সানস্ক্রিন, সুতির শাড়ি-চুড়িদার পরেই প্রচারে ঝড় তুলছেন লাভলি

বক্সঅফিসে সুনামি, ৭ দিনে ১৩৫ কোটি আয় ‘ভূত বাংলা’র, কেরিয়ারে খরা কাটছে অক্ষয়ের

‘হক’ সিনেমার জন্য কোরান পাঠ করতেন অভিনেত্রী ইয়ামি গৌতম

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ