একগুচ্ছ বাংলা ছবি মুক্তির অপেক্ষায়, তবে বাচ্চাদের ছুটি কই! উপায় বাতলে দিলেন মিমি চক্রবর্তী

Share:

নিজস্ব প্রতিনিধি: আমাদের বাংলা ইন্ডাস্ট্রি কম কিসের, একসঙ্গে একগুচ্ছ ছবি মুক্তি পেতে চলেছে এই মাসেই। গত মাসের শেষেই একই দিনে দেব-রুক্মিণী অভিনীত ‘কিশমিশ’ এবং জিৎ অভিনীত ‘রাবণ’ ছবিটি মুক্তি পেয়েছে। এমনকী রমরমিয়ে চলছে এই ছবি দুটিই। যদিও এখনও মুক্তির অপেক্ষায় সোহম-প্রিয়াঙ্কা অভিনীত ‘কলকাতার হ্যারি’, শুভশ্রী-পরমব্রত অভিনীত ‘হাবজি গাবজি’, সৌমিত্র-স্বাতীলেখা অভিনীত ‘বেলা শুরু’, দিতিপ্রিয়া-অর্জুন অভিনীত ‘অভিযান’, রয়েছে প্রসেনজিৎ-দিতিপ্রিয়া অভিনীত ‘আয় খুকু আয়’ এইসব ছবিগুলি।

তবে আরেকটি ছবির কথা তো বলতে ভুলেই গেছি, মিমি চক্রবর্তী অভিনীত ‘মিনি’। আসলে গত দু বছরে বাংলা বলুন কি হিন্দি, যেকোনো ভাষার নতুন ছবি মানেই আমাদের আস্থা স্থল হয়ে উঠেছিল অনলাইন প্রেক্ষাগৃহ। তাই দেশ একটু সুস্থ হতেই একের পর এক মুক্তি অপেক্ষাকৃত ছবিগুলি মুক্তি পাচ্ছে। বাংলা, হিন্দি, দক্ষিণী সব ফিল্ম ইন্ডাস্ট্রি এখন রীতিমতন রাজত্ব করছে প্রেক্ষাগৃহে। সফল ব্যবসাও করছে ছবি প্রোডাকশন হাউস গুলো। সঙ্গে ওই ছোট্ট স্ক্রিনে নেট বন্দী হওয়ার থেকে মানুষও হাঁফ ছেড়ে বেঁচেছে, সিনেমা হলে গিয়ে ছবি দেখার প্রবণতাও বেড়েছে সকলের মধ্যে।

এদিকে দেখুন তো, বাচ্চাদের জন্যে বাংলায় একগুচ্ছ ছবি মুক্তি পেলেও বাচ্চাদের ছবি দেখার ফুরসদ্ কই। দু বছর পর স্কুল খুলেছে সুতরাং ঝিমিয়ে পড়া পড়াশোনা আবার সজাগ হয়েছে। তাই বাড়ির গুরুজনরাও এই বিষয়ে তীব্র নজরদারি চালাচ্ছেন। তাহলে, মাসি-ভাগ্নির জমাজমাটি কেমিস্ট্রি ‘মিনি’ বা ম্যাজিক কেন্দ্রিক কলকাতার হ্যারি, বা আয় খুকু আয় বা হাবজি গাবজি এই ছবিগুলি কে দেখবে! চিন্তা কি? আজ থেকেই পড়ে গিয়েছে গরমের ছুটি। গরম থেকে ছুটকারা পাওয়ার জন্যেই দিন কয়েক আগেই ছুটি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।

 

সুতরাং হল না সমস্যার সমাধান। পড়ানোর ফাঁকে ফাঁকে আপনার বাচ্চাদের নিয়ে ঘুরে আসুন হলগুলি থেকে। আরে বাবা! বাচ্চাদেরও তো এন্টারটেইন হওয়ার দরকার আছে নাকি! সম্প্রতি এই সমস্যার সমাধান করে দিলেন খোদ অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তীই।তিনি তাঁর ছবি ‘মিনি’ প্রচারের জন্যই এক অভিনব ভিডিও তাঁর ইনস্টাগ্রামে শেয়ার করে মিনি ছবি দেখার আরো প্রবণতা বাড়িয়ে দিলেন।৬ মে মুক্তি পেতে চলেছে মাশি-বোনঝি খুনসুটি ভরা কাহিনী ‘মিনি’

ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭-১ গোলে হারাল জার্মানি

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়ি কুয়োয় পড়ে নিহত ৮

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ