Eid-Ul-Fitr 2022: আজকের দিনটি কেমন কাটছে অভিনেত্রী জয়া আহসানের!

Share:

নিজস্ব প্রতিনিধি: সোমবার ‘চাঁন রাত’ ছিল। আজ পবিত্র ঈদ। মুসলমানদের শ্রেষ্ঠ উৎসব। ওপার বাংলায় এই উৎসব নিয়ে চলছে বিশাল মাতামাতি। বাংলাদেশের মুসলিম সম্প্রদায়ের সংখ্যা অনেকটাই বেশি। যদিও আমাদের ভারতেও এই উৎসব নিয়ে কম মাতামাতি হচ্ছেনা। প্রত্যেকটি ধর্মের মানুষদেরই নিজেদের ধর্মের উৎসব নিয়ে কম মাতামাতি থাকেনা, বছরের একদিন সবাই যেন অপেক্ষা করে থাকে তাঁদের শ্রেষ্ঠ উৎসবের জন্যে।তেমনি ১ মাস ধরে রমজান পালন করে আজ সেই পবিত্র দিন। চলুন জেনে নেওয়া যাক, এই পবিত্র ঈদে বাংলাদেশের অভিনেত্রীরা কিভাবে পালন করছেন এই দিনটিকে। অভিনেত্রী জয়া আহসান এই দিনটিকে বিশেষ ভাবে উদযাপন করছেন।

তাঁর কথায়, ‘এই সোনাঝরা দিনের অপেক্ষাতেই থাকেন তিনি গোটা বছর। কলকাতায় যেমন দুর্গা পূজা উপলক্ষ্যে অনেক রাত পর্যন্ত দোকান খোলা থাকে, তেমনি বাংলাদেশের রাজধানী ঢাকাতেও ঈদের জন্য রাত তিনটে পর্যন্ত কেনাকাটার জন্য সব দোকান খোলা থাকে। ঈদের আগে একদিন রাত দশটার পর কেনাকাটা করতে গিয়েছিলেন তিনি। ঈদ মানেই দেওয়া-নেওয়ার পালা। এদিনে যেমন প্রচুর উপহার তিনি পান, তেমনই প্রচুর উপহার তিনি কেনেন। প্রচুর অর্থ খরচ হলেও এই উপহার দেওয়ার মধ্যে কোথাও না কোথাও আনন্দ লুকিয়ে থাকে!

এদিন তিনি সকাল সকাল বোনের বাড়ি চলে যান। বোনের হাতের রান্নার গন্ধ পেয়ে তাঁর মায়ের রান্নার কথা মনে পড়ে যায়। তবে বোনের বাড়ির পাশাপাশি নিজের বাড়িতেও এদিন থাকেন তিনি। বাড়িতে মোরগ পোলাও, খাসির মাংস, কত রকমের মিষ্টি… আরও অনেক কিছু রান্না হয়। সাত দিন ধরে চলে এই উৎসব। দাওয়াত, সাজ, ছোটরা বড়দের সালাম করা, আর বড়রা ছোটদের হাতে ‘ইদি’ হিসেবে নতুন টাকার নোট দেওয়া সবটা নিয়েই ঈদের দিনগুলি বেশ মজা মজায় কাটে তাঁর।

এমনকী তিনি আরও জানিয়েছেন, ছোটবেলায় টাকা পাওয়ার আনন্দে বড়দের সেলাম করতে যেতেন। তবে এখন তাঁকে দিতে হয় টাকা। তার জন্যে আগে থেকেই ব্যাংক থেকে ৫০, ১০০ টাকা তুলে নিজের কাছে গচ্ছিত রাখেন তিনি।

তাঁর মতে, এই ঈদ শুধু নিজেদের উৎসব নয়। চারপাশে যেসব মানুষ আছেন সবার সঙ্গে, নিজের অর্থের ছোট্ট একটি অংশ ভাগ করে নেওয়াই ঈদের সার্থকতা। যাকে জাকাত বলা হয়। এই রমজান মাসজুড়ে তিনি যেমন রাস্তায় আশ্রিত প্রচুর মানুষকে ইফতার করিয়েছেন, তেমনি পোশাকও কিনে দিয়েছেন। এই ঈদে মসজিদে নামাজ পড়তে যাবে। ইসলামে কিন্তু ধনী আর দরিদ্রকে কোথাও আলাদা করা হয় না।বলা হয়, রাজা আর ফকির এক মসজিদে একসঙ্গে নমাজ পড়ে।

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট