বলিউডে খিলাড়ি কুমারের ৩০ বছর, উদযাপনে ‘পৃথ্বীরাজ’-এর টিম

Share:

নিজস্ব প্রতিনিধি: ৩০ বছর আগে আজ থেকেই কেরিয়ার শুরু হয়েছিল, বলিউড খিলাড়ি অক্ষয় কুমারের। আজ বলিউডে নিজের কেরিয়ারের ৩০ বছর পূর্ণ করলেন অক্ষয়। বলিউডে একাধিক বিতর্কের সঙ্গে নাম জড়ানো থেকে শুরু করে, শুরু থেকেই একের পর এক ফ্লপ ছবি করায় ফ্লপস্টারের তকমা দেওয়া সবটাই নায়কের জীবনের সঙ্গে আষ্টেপিষ্টে জড়িয়ে রয়েছে।কিন্তু তা সত্ত্বেও বলিউডে নিজেকে প্রতিষ্ঠা, একজন ব্র্যান্ডেড নাম দেওয়া সবটাই তাঁর কঠোর পরিশ্রমের ফল।

রবিনা, শিল্পা একাধিক অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে আবদ্ধ, প্রতারণা সবটাই রয়েছে নায়কের দীর্ঘ কেরিয়ারের তালিকায়।তবে রবিনার সঙ্গে সম্পর্কে ইতি টানার পর নায়িকা ভীষন ভাবেই ভেঙে পড়েছিলেন। আসলে তখন খিলাড়ি ছিলেন টিনসেল টাউনের একমাত্র ক্যাসানোভা ছিলেন। তাই নায়কের প্রেমে পড়েছিলেন একাধিক নায়িকা, কিন্তু শেষে নায়ক মন দিয়ে বসেন রাজেশ-কন্যা টুইঙ্কেল খান্নাকে। এককথায় বিয়ে হয় তাঁদের।

নিজের স্বপ্নকে বাস্তবায়ন করতে নিজেকে দিনের পর দিন কঠোর পরিশ্রমী বানিয়ে তোলেন নায়ক। শোনা গিয়েছিল একসময়ে খিলাড়ি কুমার ভারতের প্রতিনিধিত্ব ছেড়ে দিয়েছিলেন। গ্রহণ করেছিলেন কানাডার নাগরিকত্ব, সেই সময়ে তাঁকে নিয়ে কম জলঘোলা হয়নি। তবে সেইসব এখন অতীত, কিছুদিন আগেই বিমল পান মশলার বিজ্ঞাপনে নাম জড়িয়ে বিপাকে পড়েছিলেন নায়ক, নেটিজেনদের ভাবনাকে সম্মান জানাতে সসম্মানে এই বিজ্ঞাপন ব্র্যান্ডে অ্যাম্বাসাডারের তকমা ত্যাগ করেন নায়ক। তবে বলিউড যেন গসিপের আঁতুর ঘর, এখানে প্রতিনিয়ত চলছে চর্চা আর চর্চা। সবটা নিয়েও অক্ষয় এখন বলিউডের টপ নায়ক।গোটা বছরের ৪ থেকে ৫ চলচ্চিত্র রিলিজ হয় তাঁর।

এদিন ৩০ বছর উপলক্ষ্যে অজয় দেবগন খিলাড়ি কুমারকে শুভেচ্ছা জানান একটি ছবি শেয়ারে করে। তিনি লিখেছেন, “অভিনন্দন আক্কি। সিনেমায় ৩০ বছর এবং আরও কয়েক দশক এই ভাবেই পার করো। আশা করি আপনি নতুন রেকর্ড তৈরি করবেন। সবসময় আপনার জন্য রুটিং এবং উল্লাস থাকবে  @akshaykumar।” এর উত্তরে অক্ষয় লিখেছেন, “ধন্যবাদ ভাই, ভাগ্যবান যে আপনার মতো সমর্থক সহকর্মী পেয়েছি অনেক ভালোবাসা।”

এছাড়া গুলশান গ্রোভারও টুইট করে অক্ষয়কে ইন্ডাস্ট্রিতে ৩০ বছর অভিনয় জীবনের শুভেচ্ছা জানিয়েছেন। এই বিশেষ উপলক্ষে, অক্ষয়ের আপকামিং ছবি ‘পৃথ্বীরাজ’-এর নির্মাতারাও একটি বিশেষ পোস্টার দিয়ে অক্ষয়ের মাইলফলক যাত্রাকে উদযাপন করেছেন। সম্প্রতি, টুইটারে এটি শেয়ার করে, খিলাড়ি কুমার লিখেছেন, “অভিনয়ের ৩০ বছর, আপনার ভালবাসায় ভরা একটি জীবন! এই আশ্চর্যজনক যাত্রার জন্য সবাইকে ধন্যবাদ।”

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য