‘শার্ট ছাড়া কি তাড়াতাড়ি স্ক্রিপ্ট মুখস্থ হয়’, বরুণের পোস্টে হাস্যকর ট্রোলিং অনুপমের

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘শার্ট ছাড়া স্ক্রিপ্ট পড়লে কি তাড়াতাড়ি লাইনে মুখস্থ হয়ে যায়’-তরুণ অভিনেতাকে মন্তব্য এক প্রবীণ অভিনেতার। তাহলে বোঝা গেল, তারকারা শুধুই আমজনতাদের দ্বারা ট্রোল তা কিন্তু নয়, সেলিব্রিটিরাও সেলিব্রিটিদের দ্বারাও ট্রোলিড হয়। এক প্রকার বলা যেতেই পারে, নেটিজেনদের উসকে দেওয়াতে সেলিব্রিটিদেরও কম ভূমিকা থাকে না। দুজনেই দুই প্রজন্মের অভিনেতা। আর এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমজনতা তো সেলিব্রিটিদের হাঁড়ির খবর নিচ্ছেই, পাশাপাশি সেলিব্রিটিরাও তাঁদের সহকর্মীদের হাঁড়ির খবর নিতে ওস্তাদ। সে নতুন প্রজন্ম হোক বা পুরোনো। তবে এবার কথাটা হল, আজকে আমাদের আলোচ্য বিষয় কি এমন কিছু! হ্যাঁ, ঠিক ধরেছেন।

সম্প্রতি, বলি তারকা বরুণ ধাওয়ান তাঁর ইনস্টাগ্রামে নিজের কয়েকটি হট ছবি পোস্ট করেছেন, যেখানে অভিনেতাকে দেখা যাচ্ছে, এক্কেবারে শার্টলেস হয়েই পোজ দিয়েছেন তিনি, এক্কেবারে হট অবতারে ধরা দিয়েছেন তিনি, সে কী ফিগার তাঁর, যা দেখে রমণীরা এক্কেবারে বরুণের ওপর ক্রাশ খেতে বাধ্য। তবে অভিনেতাকে দেখা যাচ্ছে, শার্টলেস অবস্থাতেই স্ক্রিপ্ট পড়ছেন। আর তাঁর ভ্যানিটি ভ্যানে কফি খাচ্ছেন।

আর নায়কের এই ছবি গুলি দেখেই বরুণ ধাওয়ান-এর হ্যান্ডেসাম লুকের অনেকেই প্রশংসা করেছেন। কিন্তু এখানেই হাস্যকরভাবে ট্রোলিং করেছেন কে জানেন, জনপ্রিয় প্রবীণ অভিনেতা অনুপম খের। তিনি রীতিমতন নায়ককে সোজাসুজি জিজ্ঞেস করলেন, “শার্ট ছাড়া স্ক্রিপ্ট পড়লে কি তাড়াতাড়ি লাইনে মুখস্থ হয়ে যায়।” অন্যদিকে রণবীর সিং মন্তব্য করেছেন, “দিনে দিনে এই ছেলেটি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে”। তাহলে বুঝতেই পারছেন, অভিনেতারাও তাঁদের সহকর্মীদের ট্রোল করতে ছাড়েন না।

কাজের ফ্রন্টে, বরুণ ধাওয়ানের পরবর্তী ছবি, ‘জুগ জুগ জিও’। রাজ মেহতার পরিচালনায় এই ছবিতে বরুণ ধাওয়ানের পাশাপাশি রয়েছেন, অনিল কাপুর, নীতু কাপুর এবং কিয়ারা আদভানি প্রাজকতা কলি এবং মনীশ পল। ‘জুগ জুগ জিও’ আগামী ২৪ জুন, ২০২২-এ মুক্তি পাওয়ার কথা রয়েছে। এর পাশাপাশি বরুণকে ‘ভেদিয়া’-তেও দেখা যাবে। এই হরর কমেডিটি পরিচালনা করেছেন অমর কৌশিক এবং এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বরুণ এবং কৃতি শ্যানন। এছাড়া ২৫ নভেম্বর, ২০২২-এ মুক্তি পাওয়ার কথা রয়েছে। এছাড়া বরুণ নীতেশ তিওয়ারি পরিচালিত ‘বাওয়াল’ ছবিতেও জাহ্নবী কাপুরের বিপরীতে অভিনয় করছেন।

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ

‘গ্রেফতার তো সবে শুরু, জেলে জায়গা থাকবে না’, বিস্ফোরক দিলীপ ঘোষ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

পূর্বা এক্সপ্রেস থেকে রানীগঞ্জ স্টেশনে উদ্ধার ৯৫টি কচ্ছপ,ধৃত ১

৫০ বছর ধরে একই পরিবার বানায় ফুটবল বিশ্বকাপের ট্রফি, জানেন কতটা সোনা রয়েছে?

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল ছাড়ছেন দেব-রচনা, বিজেপিতে যোগ নিয়ে জোর জল্পনা

স্বপ্নপূরণ, ভারতীয় দলে ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

‘এক দুই নয়…সাত বৌ, পাঁচটি রাজপ্রাসাদ’, ৫০০ কোটির মালিক এই তৃণমূল কাউন্সিলর

মালদহে প্রকাশ্য দিবালোকে মহিলা ব্যবসায়ীকে মারধর, ধাবায় তাণ্ডব মদ্যপদের

‘মমতার চিঠি নিয়ে ইউসুফ পাঠানের কাছে গিয়েছিলেন?’, নীরবতা ভাঙলেন সৌরভ