লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘অপারেশন ক্রাউন প্রিন্স’ এর পর এবার ‘অপারেশন লুটিয়েন্স’। বিধানসভায় তৃণমূল বিধায়কদের মধ্যে ভাঙন ধরাতে ‘অপারেশন ক্রাউন প্রিন্স’ চালিয়েছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-সন্দীপন সাহারা। এবার লোকসভায় তৃণমূল ভেঙে দুই তৃতীয়াংশ সাংসদকে নিয়ে আলাদা গোষ্ঠী গড়ে এনডিএ-তে সামিল হতে ‘অপারেশন লুটিয়েন্স’ অভিযান শুরু করেছেন দুই সাংসদ। যদিও শনিবার (৬ জুন) সন্ধে পর্যন্ত ১২ সাংসদের বেশি সমর্থন আদায় করতে পারেননি তাঁরা। দলের সংসদীয় দলে ভাঙন রুখতে এদিন তড়িঘড়ি করে দিল্লি এসে পৌঁছেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে তিনি আদৌ ভাঙন রোধ করতে পারবেন কিনা, তা নিয়ে সংশয় রয়েছে।

সূত্রের খবর, বিধানসভায় তৃণমূল বিধায়কদের সফল বিদ্রোহের পরেই দল ভাঙতে কোমর কষে আসরে ঝাঁপান ঘাসফুলের দুই সাংসদ। তার মধ্যে একজন লোকসভার মহিলা সাংসদ এবং অন্যজন রাজ্যসভার সাংসদ। আগামী সোমবার (৮ জুন) ‘ইন্ডিয়া’ জোটের বৈঠকের দিন যাতে দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লিতে থাকাকালীন ভাঙন ধরানো যায় তার জন্য কোমর কষে ঝাঁপিয়েছেন ওই দুই সাংসদ। এদের মধ্যে একজন এক প্রয়াত বামপন্থী সাংসদের আত্মীয়া আর অন্য জন কট্টর হিন্দুত্ববাদী হিসেবেই দলে পরিচিত। শুধু তাই নয়, প্রকাশ্যেই তিনি দলের মধ্যে ভাঙনের হুঙ্কার ছেড়েছিলেন। রাজনীতিতে ডিগবাজি খাওয়ার ক্ষেত্রে দুজনেই পারদর্শী। গতকাল শুক্রবার দিল্লির অভিজাত এলাকায় অবস্থিত দুটি বাংলো থেকে তৃণমূলের লোকসভা ও রাজ্যসভার বিভিন্ন সংসদের কাছে ফোন করতে থাকেন। দলনেত্রীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলে ‘বিশেষ সুবিধা’ মিলবে বলেও সাংসদদের প্রলোভন দেখানো হয়েছে বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, বেশ কয়েকজন সাংসদ জানিয়ে দিয়েছেন, আলাদা গোষ্ঠী গড়ে এনডিএ-তে সামিল হতে তাঁদের আপত্তি রয়েছে। তাঁদের বোঝানোর পালা চলছে। লোকসভায় থাকা দলের ২৮ জন সাংসদের মধ্যে ২০ জনের সমর্থন তাঁদের দিকে রয়েছে বলে দাবি করেছেন বিদ্রোহী গোষ্ঠীর নেতৃত্ব দেওয়া মহিলা সাংসদ। যদিও ১২ জন সাংসদের সমর্থন হাসিল করতে পেরেছেন তাঁরা। তার মধ্যে চার জন সেলিব্রেটি সাংসদ। এছাড়াও দক্ষিণ ২৪ পরগনার একজন, কলকাতার একজন, উত্তর ২৪ পরগনার দুই জন, বীরভূমের একজন, মুর্শিদাবাদের একজন, পূর্ব বর্ধমানের একজন ও জঙ্গলমহলের একজন রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দলনেতার পদ থেকে সরাতে ১৫ জন সাংসদের সমর্থন দরকার। সেক্ষেত্রে আরও তিনজনের সমর্থন জোগাড় করতে হবে বিদ্রোহী শিবিরকে। সেই চেষ্টা চলছে।

বিদ্রোহী শিবির সূত্রে জানা গিয়েছে, কীর্তি আজাদ-শত্রুঘ্ন সিনহারা দলনেত্রীর বিরুদ্ধে বিদ্রোহে সামিল হতে অস্বীকার করেছেন। সাজদা আহমেদ-মহুয়া মৈত্র-মিতালী বাগও জানিয়ে দিয়েছেন, ‘মমতার বিরুদ্ধে বিদ্রোহ করে ‘গদ্দারের’ মুকুট মাথায় পড়বেন না। একই কথা জানিয়ে দিয়েছেন, মুর্শিদাবাদের দুই সাংসদও। সায়নী ঘোষ-বাপি হালদারের অবস্থান স্পষ্ট নয়। সুদীপ বন্দ্যোপাধ্যায়-সৌগত রায়রা-ও নিজেদের অবস্থান নিয়ে ধোঁয়াশা রেখেছেন।

রাজ্যে বাড়ছে সরকারি বাসের সংখ্যা, কন্ডাক্টরদের দেওয়া হবে বডি ক্যামেরা, জানালেন পরিবহন মন্ত্রী

রাতে ৮০, সকালে ১৫০ টাকা! জন্মাষ্টমীর আগে হু হু করে বাড়ছে তালের দাম, কারণ কী?

শিয়ালদহ স্টেশনে ৭ ঘন্টা ট্রাফিক ব্লক, জেনে নিন কোন কোন দিন, নয়তো দুর্ভোগে পড়বেন

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম বদলের দাবি বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের

প্রাক-শিক্ষক দিবসে জলপাইগুড়ির স্কুলে মহাভোজ! ‘মিড ডে মিল’-এ পড়ুয়াদের মাংস-ভাত পরিবেশন

ট্রাফিক গার্ডদের হয়ে ট্রাক চালকদের কাছ থেকে টাকা আদায়, ডানকুনিতে বড় চক্রের হদিশ, গ্রেফতার ১

সপ্তম পে কমিশনে নয়া আপডেট! সরকারি কর্মী-পেনশনভোগীদের জন্য খুলল বিশেষ ওয়েবসাইট

প্রথম সপ্তাহেই ‘ক্যাপ্টেন’ ভরতকে প্রকাশ্যে চ্যালেঞ্জ তনুশ্রীর, উত্তপ্ত ‘বিগ বস বাংলা ৩’

বারুইপুরে নাবালিকা খুন-ধর্ষণ মামলায় ৫৭ দিনের মাথায় চার্জশিট, ৭০০ পাতার রিপোর্ট পুলিশের

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে তৃণমূল ,তোপ শুভেন্দুর

হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ চান মার্কিন প্রেসিডেন্ট!

‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হতে নারাজ ক্যাপ্টেন কুল, IPL ২০২৭-এ দেখা যাবে ধোনিকে ?

২০ ‘বিদ্রোহী’ সাংসদকে জবাবের জন্য ২১ দিন সময় দিলেন স্পিকার ওম বিড়লা

ভারী বৃষ্টিতে ভেঙে পড়ল মাটির বাড়ি, ঘুমন্ত অবস্থায় মর্মান্তিক মৃত্যু দুই শিশুর