ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি,হাড়োয়া: উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাড়োয়া থানার অন্তর্গত সোনাপুকুর শংকরপুর গ্রাম পঞ্চায়েতের ব্রাহ্মণচক এলাকার একটি স্থানীয় ক্লাব ঘর(Club Room) থেকে প্রচুর পরিমাণে সরকারি ত্রাণ সামগ্রী শনিবার বিকেলে উদ্ধার হয়।স্থানীয় সূত্রে জানা যায় ,ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাবের(Netaji Sangha Club) ভেতর একটি ঘর থেকে তালা ভেঙে গ্রামবাসীরা বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী উদ্ধার করেন ।খবর পেয়ে ঘটনাস্থলে আসেন হাড়োয়া থানার পুলিশ ।তারপর ত্রাণ সামগ্রী গুলি উদ্ধার করে নিয়ে যায় পুলিশ ।এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়। ওই ক্লাব ঘর থেকে উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে ত্রিপল ,কম্বল সহ অন্যান্য সরকারি জিনিসপত্র।

জানা গেছে ,স্থানীয় পঞ্চায়েত প্রধান ওই ক্লাব ঘরে এই সরকারি জিনিসগুলি গ্রামবাসীদের না দিয়ে মজুদ করে রেখেছিলেন। এই ঘটনায় গ্রামবাসীরা ক্ষোভে ফেটে পড়েন। বিধায়ক ও পঞ্চায়েত প্রধানের সিবিআই তদন্ত এবং কঠোর শাস্তি দাবি করেন গ্রামবাসীরা। অন্যদিকে,বন্ধ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র খোলার দাবিতে সোচ্চার বাসিন্দারা ।প্লাকার্ড হাতে বন্ধ হাসপাতালের সামনে দাঁড়িয়ে ক্ষোভ উগড়ে দিলেন তাঁরা।১৩ বছরেরও বেশি সময় ধরে বন্ধ এলাকার প্রাথমিক চিকিৎসা কেন্দ্র। আগে স্থানীয় জনপ্রতিনিধিদের বলেও কোন লাভ হয়নি। রাজ্যে পালাবদল হতেই বন্ধ স্বাস্থ্য কেন্দ্র খোলার দাবিতে পথে নামলেন বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে অশোকনগরের রাজিবপুর নোয়াপাড়া এলাকায়।

ওখানেই এলাকার এক ব্যক্তির দান করা প্রায় দুই বিঘা জমির উপর ১১১ বছর আগে প্রথমে দাতব্য চিকিৎসালয় ও পরে জেলা পরিষদের তত্ত্বাবধানে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পথ চলা শুরু হয়। ২০১২ সালের শেষের দিক থেকে তা বন্ধ হয়ে গিয়েছে। তাই চিকিৎসার জন্য এলাকার বাসিন্দাদের অনেক টাকা খরচ করে দূরের হাসপাতালে যেতে হয়। অথচ এলাকার বেশ কয়েকটি গ্রামের প্রান্তিক মানুষের একসময়ের ভরসা ছিল ওই প্রাথমিক চিকিৎসালয়। তাই সেটি পুনরায় খোলা হোক এই দাবিতে সোচ্চার গ্রামবাসীরা।

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ

‘গ্রেফতার তো সবে শুরু, জেলে জায়গা থাকবে না’, বিস্ফোরক দিলীপ ঘোষ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

পূর্বা এক্সপ্রেস থেকে রানীগঞ্জ স্টেশনে উদ্ধার ৯৫টি কচ্ছপ,ধৃত ১

৫০ বছর ধরে একই পরিবার বানায় ফুটবল বিশ্বকাপের ট্রফি, জানেন কতটা সোনা রয়েছে?

‘এক দুই নয়…সাত বৌ, পাঁচটি রাজপ্রাসাদ’, ৫০০ কোটির মালিক এই তৃণমূল কাউন্সিলর

মালদহে প্রকাশ্য দিবালোকে মহিলা ব্যবসায়ীকে মারধর, ধাবায় তাণ্ডব মদ্যপদের

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল ছাড়ছেন দেব-রচনা, বিজেপিতে যোগ নিয়ে জোর জল্পনা

স্বপ্নপূরণ, ভারতীয় দলে ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

‘মমতার চিঠি নিয়ে ইউসুফ পাঠানের কাছে গিয়েছিলেন?’, নীরবতা ভাঙলেন সৌরভ

কেন ভেঙে দেওয়া হবে না পুরবোর্ড? কলকাতা পুরসভার থেকে জানতে চাইল রাজ্য