করোনার দৈনিক সংক্রমণ আরও ঊর্ধ্বমুখী, স্বস্তি দিচ্ছে মৃত্যু

একদিনে নতুন করে সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৮০৫ জন। প্রাণ হারিয়েছেন ২২ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দেশে করোনার দৈনিক সংক্রমণে(Daily Corona Cases) কিছুতেই লাগাম পড়ানো যাচ্ছে না। গত ২৪ ঘন্টায় আগের দিনের তুলনায় আরও ঊর্ধ্বমুখী করোনার সংক্রমণ রেখচিত্র। একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৮০৫ জন। আগের দিনের তুলনায় ৭ শতাংশ বেড়েছে সংক্রমণ(Coronavirus in India)। তবে সামান্য হলেও স্বস্তি দিচ্ছে দৈনিক মৃত্যুর পরিসংখ্যান। একদিনে নতুন করে প্রাণ হারিয়েছেন ২২ জন। অ্যাকটিভ কেসের সংখ্যা উদ্বেগ বাড়িয়ে ফের ২০ হাজারের গণ্ডি ছাড়িয়েছে।

শনিবার সকালে স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে দৈনিক করোনা বুলেটিনে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় নতুন করে ৪ লক্ষ ৮৭ হাজার ৫৪৪ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় আরও ৩ হাজার ৮০৫ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। আগের দিন অর্থাৎ শুক্রবার দেশে মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন ৩ হাজার ৫৪৫ জন। করোনার ছোবলে মৃত্যুর কোলে লুটিয়ে পড়েছেন আরও ২২ জন। এ নিয়ে এদিন সকাল সাড়ে আটটা পর্যন্ত দেশে প্রাণঘাতী ভাইরাসের বলি(Corona Death Toll) হলেন ৫ লক্ষ ২৪ হাজার ২৪ জন।’

উদ্বেগ বাড়াচ্ছে অ্যাকটিভ কেসের সংখ্যা। দীর্ঘদিন বাদে ফের দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২০ হাজারের গণ্ডি ছাড়াল। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন তিন হাজার ১৬৮ জন। এ নিয়ে দেশে করোনা জয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ কোটি ২৫ লক্ষ ৫৪ হাজার ৪১৬ জন। সুস্থতার হার ৯৮ দশমিক ৭৪ শতাংশ। একদিনে অ্যাকটিভ কেস বেড়েছে ৬১৫ টি। যার ফলে সক্রিয় করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৩০৩ জনে।’

বর্ষার আগে হিজলী টাইডাল ক্যানেল সংস্কারে উদ্যোগী মুখ্যমন্ত্রী, বরাদ্দ ১৭ লক্ষ টাকা

বিয়ের দেড় বছরের মাথায় মা হলেন ‘নাগিন’-খ্যাত অভিনেত্রী সুরভি, কন্যা হল না পুত্র?

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

প্রাক্তন তৃণমূল বিধায়ক মুকুটমণির কল্যাণীর ৩টি ফ্ল্যাট সিল করে দিল পুলিশ

ডিম ছোড়া নয়, তৃণমূল নেতাকে ওমলেট খাইয়ে অভিনব প্রতিবাদ দুর্গাপুরে

গঙ্গাবক্ষে ৫০০-টি নৌকোয় যোগব্যায়াম! অভিনব উদ্যোগ রাজ্যের

দুবাইয়ে গ্রেফতার হাসিনা ঘনিষ্ঠ বাংলাদেশের প্রাক্তন পুলিশ প্রধান বেনজীর আহমেদ

দিল্লিতে পৌছেই ডিগবাজি নিয়ে মুখ খুললেন সায়নী, যা বললেন শুনলে চমকে যাবেন

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

অঙ্গনওয়াড়ি কর্মীর চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ৬৫ হাজার টাকা প্রতারণা, তদন্তে পুলিশ

তৃণমূলের পর ফের ভাঙছে উদ্ধবের শিবসেনা! জরুরি বৈঠক ডাকলেন বাল ঠাকরের পুত্র

গান শোনাতে ওপার বাংলায় যাচ্ছেন অনুপম রায়, কোথায় অনুষ্ঠান