পঞ্জাবকে হারিয়ে প্লে-অফের টিকিট কার্যত নিশ্চিত করল রাজস্থান

না, বড় স্কোর করেও রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে জিততে পারল না পঞ্জাব কিংস।

Share:

নিজস্ব প্রতিনিধি: না, বড় স্কোর করেও রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে জিততে পারল না পঞ্জাব কিংস। শনিবাসরীয় সন্ধ্যায় বোলারদের ব্যর্থতার জেরে ফের একবার ডুবতে হল তাদের। কাসিগো রাবাডা, সন্দীপ শর্মা, রাহুল চাহারদের জঘন্য বোলিংয়ের জেরে বড় টার্গেটকেও সহজেই হাসিল করে নিল পিঙ্ক ব্রিগেড। সহজেই ৬ উইকেটে ম্যাচ জিতে নিয়ে প্লে-অফের টিকিট কার্যত নিশ্চিত করে ফেলল সঞ্জু স্যামসন অ্যান্ড কোম্পানি।

টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন পঞ্জাবের অধিনায়ক মায়াঙ্ক আগরওয়াল। ইনিংসের শুরুটা বেশ ভালোভাবেই করেন পঞ্জাবের দুই ওপেনার জনি বেয়ারস্টো (৫৬) এবং শিখর ধাওয়ান (১২)। তবে  পাওয়ার প্লে-র আগেই ফিরে যান ধাওয়ান। এরপর স্কোরবোর্ডকে সচল রাখার কাজটি করেন ভানুকা রাজাপাকসা। তিনি করেন ২৭ রান। অধিনায়ক মায়াঙ্ক বেশিক্ষণ টিকতে পারেননি। মাত্র ১৫ রান করেই ফিরে যান। শেষ দিকে জিতেশ শর্মা (৩৮) এবং লিভিংস্টোনের (২২) ব্যাটের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৮৯ রান তোলে প্রীতির দল।

জবাবে ব্যাট করতে নেমে ঝড় তোলেন রাজস্থানের দুই ওপেনার তেজস্বী  এবং বাটলার। বাটলার ৩০ রান করে ফিরে গেলেও রান আটকাতে পারেনি পঞ্জাবের বোলাররা। তেজস্বী ৪১ বলে ৬৮ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেন। তাঁকে যোগ্য সঙ্গ দেন সঞ্জু স্যামসন এবং দেবদত্ত পাড্ডিকলরা। এরপর বাকি কাজটা সেরে ফেলেন শিমরন হেটমায়ার (৩১)। দলকে  জয় এনে দেন তিনি। 

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের