চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘রইল তোমার মোটা টাকার চাকরি, বাড়ি চললাম’

আন্তর্জাতিক ডেস্ক: লকডাউনে চালু হয়েছিল বাড়ি থেকে কাজ-য়ের সংস্কৃতি। ভারতে তো বটেই, পৃথিবীর অন্যান্য দেশে। করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় এখন কমবেশি সব সংস্থাই কর্মীদের অফিসে বসে অফিসের কাজ করার সেই আগের সংস্কৃতি ফিরিয়ে এনেছে। এমনও সংস্থা আছে, যারা সপ্তাহে তিনদিন বা চারদিন অফিসে বসে কাজ করার সংস্কৃতি চালু করেছে। অ্যাপেলও লকডাউনে চালু করেছিল ওয়ার্ক ফ্রম হোম।

কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় তারাও এখন সব কর্মীদের অফিসে এসে অফিসের কাজ করতে বলেছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে ঘোরতর আপত্তি তুলেছে সংস্থার চিফ ইঞ্জিনিয়ার আয়ান গডফেলো। সাফ জানিয়ে দিয়েছেন, অফিসে গিয়ে তিনি আর অফিসের কাজ করতে পারবেন না। বাড়ি থেকেই অফিসের কাজ করবেন। অ্যাপেল জানিয়ে দিয়েছে, সেটা কোনওভাবেই সম্ভব নয়। আর কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে আপত্তি তুলে আয়ান গডফেলো মুখের ওপর বলে দিয়েছেন, তিনি আর কাজ করবেন না।

করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় অ্যাপেল  অফিস থেকে কাজ করার নতুন একটি নিয়ম চালু করেছে। সেই নিয়ম অনুসারে, ১১ এপ্রিলের মধ্যে প্রতি সপ্তাহে একদিন অফিসে আসতে হবে। ১১ এপ্রিল থেকে ২ মের মধ্যে সপ্তাহে দুদিন করে, ২ মে থেকে ২৩ মে-এই সময়ে সপ্তাহে তিনদিন করে। জুন মাসে আবার তারা নতুন নিয়ম চালু করবে। সংস্থার এই সিদ্ধান্তে বহু কর্মী অসন্তষ্ট। অনেকেই বিকল্প খুঁজতে শুরু করেছেন। আর সেই বিকল্প হল, বাড়ি থেকে কাজ। প্রশ্ন উঠছে, তারা কী আদৌ কাজ পাবে।

আরও পডুন চাকরি যাচ্ছে টুইটারের সিইও পরাগ আগরওয়ালের

Published by:

Share Link:

More Releted News:

অক্ষয় তৃতীয়ায় শেষ মুহূর্তের কেনাকাটার শুভ লগ্ন কখন শুরু?জানুন সময়সূচি

৯ কোটি টাকায় নিলাম টাইটানিকের ‘বেঁচে যাওয়া’ এক যাত্রীর লাইফ জ্যাকেট

ডেটিং অ্যাপে সঙ্গী নয়, চাকরি খুঁজছেন অনেকেই! ভাইরাল নতুন ট্রেন্ড

কোকাকোলার আগেই ভারতের কোল্ড ড্রিঙ্ক, ইতিহাসের সাক্ষী ‘আর্ডিস’

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

আগামী ১৫ বছরের মধ্যে ভারত-সহ বিশ্বের ৫০ কোটি শিশুর ওজন বৃদ্ধির আশঙ্কা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ