আগামী ২৪ জুন মুক্তি পাচ্ছে সৃজিত মুখার্জির দ্বিতীয় হিন্দি ছবি

Share:

নিজস্ব প্রতিনিধি: সৃজিত মুখার্জি (Srijit Mukherji) ফের হিন্দিতে। তাঁর আসন্ন হিন্দি ফিচার ফিল্ম ‘শেরদিল: দ্য পিলিভিট সাগা’ (‘Sherdil: The Pilibhit Saga’) আগামী ২৪ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে, গতকাল অর্থাৎ বুধবার এই কথা জানিয়েছেন সৃজিত। ২০১৭ সালে পিরিয়ড ড্রামা ‘বেগম জান’-এর পর ফের হিন্দি ছবিতে পরিচালকের দায়িত্বে রয়েছেন তিনি। বিদ্যা বালান অভিনীত ২০১৭ সালে তিনি ‘বেগম জান’ ছবিটি তৈরি করেছিলেন। ছবিটি বক্সঅফিসে বেশ সাড়া ফেলেছিল।

প্রায় ৫ বছর পর ফের হিন্দি ছবির পরিচালনা করলেন তিনি। বাংলা ইন্ডাস্ট্রির জনপ্রিয় পরিচালকের তালিকায় প্রথমেই নাম আসে সৃজিত মুখার্জির। ‘শেরদিল – দ্য পিলিভিট সাগা’ হল সৃজিতের দ্বিতীয় হিন্দি ছবি। সত্য ঘটনাকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে এই ছবিটিকে। এই ছবিতে অভিনয় করছেন, বলিউডের জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি (Pankaj Tripathi), নীরজ কবি এবং সায়নি গুপ্তা। মূলতঃ সমাজের বাস্তবিক দিকগুলি এই ছবিতে ফুটিয়ে তোলা হয়েছে।

দর্শকদের এই ছবি বেশ ভাল লাগবে বলেই ধারণা নির্মাতাদের। সৃজিত মুখার্জি বাংলাকে একাধিক প্রশংসনীয় ছবি উপহার দিয়েছেন। যার মধ্যে রয়েছে, ‘অটোগ্রাফ’, ‘জাতিশ্বর’ এবং ‘রাজকাহিনী’র মতো একাধিক ছবি। যা বাংলাকে শ্রেষ্ঠ সম্মানও এনে দিয়েছে। সৃজিত মুখার্জির কথায়, পিলিভীত টাইগার রিজার্ভের সীমান্তবর্তী গ্রামগুলির দুঃখজনক বাস্তব ঘটনা থেকে অনুপ্রেরণা পেয়ে তিনি ছবিটি নির্মাণ করেছেন। তাঁর নির্মিত চলচ্চিত্রটি মূলতঃ মানুষ ও প্রকৃতির দ্বন্দ্বকে কেন্দ্র করে তৈরি হয়েছে। সমাজের বিভিন্ন সামাজিক সমস্যা সম্পর্কে দর্শকদের অবগত করবে এই ছবি।

হোপ-রাদারফোর্ডের তাণ্ডব, ৯ বল বাকি থাকতেই জয়ী ক্যারিবীয়রা

নবরাত্রিতে উপোসের ফাঁকে মুখরোচক কিছু খেতে চান? বানান সাবুদানা-বাদামের রেসিপি

খাদ্যাভ্যাস বদলেই বাড়ছে বাতের ব্যথা? নতুন সমীক্ষায় চমকপ্রদ তথ্য

‘ভোট চুরির প্রমাণ চেয়েছেন রাষ্ট্রপতি’, দেখা করে বেরিয়ে এসে দাবি রাহুলের

ক্যারিবীয় বোলারদের বেধড়ক ঠ্যাঙানি দিয়ে ২৪৯ রান তুললেন শ্রেয়সরা

৫ ডিসেম্বর রাহু-কেতুর গতিপথ পরিবর্তন, বড় চাকরির সুযোগ আসবে ৩ রাশির জাতকদের

বিশ্রামের সময় হু-হু করে বাড়ছে হৃদস্পন্দন! কোন সমস্যার ইঙ্গিত দিচ্ছে শরীর?

শনিতে আরশোলাদের বিক্ষোভ, দিল্লি জুড়ে যুদ্ধের আবহ, বন্ধ থাকছে ইন্টারনেট

পুজোর আনন্দ মাটি করবে বৃষ্টি, পূর্বাভাস আবহাওয়া দফতরের

নন্দীগ্রামে দ্বিতীয় স্থানে কংগ্রেস, নৈতিক জয় দেখছেন অধীর

পায়ে শিকল বাঁধা অবস্থায় নদী থেকে উদ্ধার নবদম্পতির দেহ, আত্মহত্যা নাকি খুন ধোঁয়াশায় পুলিশ

যাত্রী সেজে ক্যাব ভাড়া করে চালককে খুন! গ্রেফতার তিন দুষ্কৃতী

প্রথম ভোটে নেমেই জামানত বাজেয়াপ্ত ঋতব্রত শিবিরের প্রার্থীদের

দ্বিতীয় বিয়েতে পথের কাঁটা, বিরিয়ানি খাইয়ে মেয়েকে গলা টিপে মেরে ফেললেন পাষণ্ড বাবা